১৯শে এপ্রিল, ২০২৬ ইং | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৯

আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে আন্দোলকারীরা

নিজস্ব প্রতিবেদক:

কোটা থাকবে না- জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার পর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল দশটায় তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।

আন্দোলনকারীরা বলেছেন, কোটা সংস্কার নিয়ে সংসদে দেয়া মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য কতটুকু আইনসঙ্গত তা রাতে পর্যালোচনা করে বৃহস্পতিবার সকাল দশটায় রাজু ভাস্কর্যের সামনে তারা নিজেদের সিদ্ধান্ত ঘোষণা করবেন। আজকের মতো তারা অবস্থান মুলতবি ঘোষণা করেছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১২, ২০১৮ ৯:৪৭ পূর্বাহ্ণ