১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৩৫

আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দু’টি প্রদেশে বিমান হামলায় ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের কমপক্ষে নয় জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার বিশেষ বাহিনী কমান্ড একথা জানিয়েছে।
এ বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘আফগান স্পেশাল অপারেশনস ফোর্সেস বৃহস্পতিবার নানগরহার প্রদেশের দিহ বালা জেলায় আইএস সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। এতে আট আইএস সদস্য নিহত হয়।’
বিবৃতিতে আরো বলা হয়, একই দিন পার্শ্ববর্তী কুনার প্রদেশের চাওকে জেলায় বিমান হামলায় আইএসের আরেক যোদ্ধা নিহত হয়।
এ ব্যাপারে আইএস-এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।  সিনহুয়া।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :মার্চ ২৩, ২০১৮ ৩:৫৬ অপরাহ্ণ