২৯শে এপ্রিল, ২০২৬ ইং | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:২৩

ঢাকায় ১৯ ও রাজশাহীতে ৩১ মার্চ সমাবেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

কারান্তরীণ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত সমাবেশের অনুমতি না পাওয়ায় সরকারের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একইস্থানে ১৯ মার্চ ফের সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

সোমবার (১২ মার্চ) সকাল ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। এসময় মির্জা ফখরুল জানান, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১৫ মার্চ চট্টগ্রাম, ১৯ মার্চ ঢাকা, ২৪ মার্চ বরিশাল এবং ৩১ মার্চ রাজশাহীতে সমাবেশ করবে বিএনপি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড.আব্দুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও বেলাল আহমেদ প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১২, ২০১৮ ১২:০৮ অপরাহ্ণ