২৭শে জুন, ২০২৬ ইং | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:২৩

সীতাকুন্ডে ৮’শ পিস ইয়াবাসহ আটক ১

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুন্ডে ৮’শ পিচ ইয়াবাসহ সাইফুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত সোমবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাক্কা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। সে কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইকং ইউনিয়নের লম্বাবিল এলাকার নুরুল ইসলামের পুত্র।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আহসান হাবীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের পাক্কা মসজিদ এলাকায় সার্জন্ট মাইদুল ইসলামের নের্তৃত্বে পুলিশ ঢাকামুখী একটি লেগুনা পরিবহনে তল্লাশি চালায়। এসময় সাইফুল ইসলামের শরীরে তল্লাশি চালিয়ে ৮’শ পিচ ইয়াবা উদ্ধারের পাশাপাশি তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মুল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা। তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ৫, ২০১৮ ৭:২৬ অপরাহ্ণ