৩০শে এপ্রিল, ২০২৬ ইং | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৪১

সিনিয়র সহকারী সচিব হলেন ১৭৫ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক:

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। তারা সবাই সহকারী সচিব থেকে সিনিয়র সহকারী সচিব হলেন। সোমবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা দুটি প্রজ্ঞাপনে কর্মকর্তাদের পদোন্নতির কথা জানানো হয়।

শিক্ষাজনিত ছুটি থাকা দশ কর্মকর্তার পদোন্নতির কথা আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়।

পদোন্নতি পাওয়া বেশির ভাগই ৩১তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। কিছু আছেন ৩০তম বিসিএসের।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ৫:৩৭ অপরাহ্ণ