আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়নে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন। স্থানীয় সময় শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে ক্যানিয়নের পশ্চিম অংশে নামার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়।
এক মাইলেরও বেশি গভীর গ্র্যান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। সেখানেই পর্যটকবাহী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মার্কিন ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেন, কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে কিংবা কোন কোম্পানি এটি পরিচালনা করছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

