২২শে এপ্রিল, ২০২৬ ইং | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:২০

যুক্তরাষ্ট্রের একটি স্কুলে গোলাগুলি ঘটনায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় দু’জন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে।কেনটাকির গভর্নর জানিয়েছেন, বেনটন শহরের মারসাল কাউন্টি হাই স্কুলে ওই হামলার ঘটনা ঘটেছে। খবর বিবিসি।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় ছাত্র-ছাত্রীদের ওপর হ্যান্ডগান দিয়ে গুলি চালায় ১৫ বছর বয়সী এক কিশোর। একটানা ১৫ মিনিট ধরে সে গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ১৫ বছর বয়সী এক কিশোরী এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একই বয়সের আর এক কিশোর।

পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীদের নাম বেইলি হল্ট এবং প্রেসটন কোপ। ১৪ জন শিক্ষার্থী গুলিতে হতাহত হয়েছে এবং পাঁচজন ভয়ে পালাতে গিয়ে আহত হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৪, ২০১৮ ১:৪৪ অপরাহ্ণ