আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সিন্ধু প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আজ রবিবার সকালে দ্রুতগামী দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা জানান, সিন্ধু প্রদেশের শিওয়ান শরিফ জেলার ইন্দুজ হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

