১৮ই এপ্রিল, ২০২৬ ইং | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৩

বৃষ্টি নিয়ে এসেছে শীতের আগমনী বার্তা

নিজস্ব প্রতিবেদক:
কার্তিকের শুরুতে গত দুইদিনের টানা বৃষ্টি ও হিমেল বাতাস দিনাজপুরের বিরামপুর এলাকায় শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তর জনপদের বিরামপুর এলাকায় শুক্রবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। কখনো হালকা, কখনো মাঝারি আবার কখনো গুড়িগুড়ি বৃষ্টি। তার সাথে ছিল মৌসুমি হিমেল বাতাস। টানা বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা দেখা দেয়।
শুক্রবার শহরে সাপ্তাহিক বন্ধের কারণে লোকজনের আনাগোনা না থাকলেও শনিবার ছাত্র-ছাত্রী, কর্মমুখী ও খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়ে। বৃষ্টি ও হিমেল বাতাসের প্রভাবে তাপমাত্রা কমে এসেছে। আগমনী বার্তা নিয়ে উঁকি মারছে শীত।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২১, ২০১৭ ২:৩৯ অপরাহ্ণ