২৯শে এপ্রিল, ২০২৬ ইং | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৫৫

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের নিহত হয়েছেন। রবিবার রাত ২টার দিকে বাইপাস সড়কের ধলাগাছ মতির মোড় নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-০৮৭৯) এর চালক ও সহকারী ট্রাকটির যান্ত্রিক ত্রুটি মেরামত করার সময় পিছন দিক থেকে আসা অপর ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৮৮৩৩) ধাক্কা দিলে উভয় ট্রাকই ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১০:১৯ পূর্বাহ্ণ