২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:০৪

নোয়াখালীতে সাঁকো থেকে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় সাঁকো থেকে পা পিছলে খালে পড়ে রাহিম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সেনবাগ পৌর শহরের বাবুপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে। রাহিম পৌর শহরের অর্জনতলা গ্রামের শাহ আলম বাদলের ছেলে এবং সেনবাগ বাজারের তাজ নেহার হোটেলের মালিক আবদুল ওহাব মিয়ার নাতি। স্থানীয় সূত্রে জানা যায়, রাহিম দুপুরে নানার বাড়ি পৌর শহরের বাবুপুর গ্রাম থেকে বের হয়ে পার্শ্ববর্তী নিজ গ্রাম অর্জনতলা আসছিল। পথে সাঁকো দিয়ে খাল পার হওয়ার সময় পা পিছলে পড়ে যায়। স্থানীয় লোকজন ওই পথ দিয়ে যাওয়ার সময় পানিতে রাহিমকে ভাসতে দেখে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। সেনবাগ থানার (ওসি) হারুন অর রশিদ চৌধুরী শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০১৭ ৪:১৭ অপরাহ্ণ