আন্তর্জাতিক ডেস্ক:
চার দিনের মাথায় ভারতের উত্তর প্রদেশে আবারও ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার কৈফিয়ত এক্সপ্রেস ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হয়, এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনটি দিল্লি থেকে উত্তর প্রদেশের আজমগড়ে যাতায়াত করে। মধ্যরাতে ট্রেনটি প্রদেশের পাটা ও আচালদা রেলওয়ে স্টেশনের কাছাকাছি এলে এই দুর্ঘটনা ঘটে।
এর আগে গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে উত্তর প্রদেশ রাজ্যের মুজাফফরনগর শহরের খাউতলী এলাকায় কালিঙ্গা উতকল এক্সপ্রেস নামে আরেকটি ট্রেনটি এ দুর্ঘটনার কবলে পড়ে। ১৪টি বগি লাইনচ্যুত হওয়ার ওই ঘটনায় অন্তত ২৩ জন নিহত হন। আহত হন আরও ৪০০ জন।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

