২৬শে এপ্রিল, ২০২৬ ইং | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:৫৫

সহায়ক সরকার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

সহায়ক সরকার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার খুলনা জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটাতে নির্দলীয় নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই। এই ভোটবিহীন অগণতান্ত্রিক সরকারকে হটাতে জনগণের নিশ্চিত ভোট প্রয়োগের সুযোগ তৈরি করতে হবে । সহায়ক সরকার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ১৯, ২০১৭ ২:৩৯ অপরাহ্ণ