আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ায় আমেরিকা আগাম হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছেন রুশ সংসদের উচ্চকক্ষের আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান কোনস্তানতিন কোসাচেভ। দামেস্ক সরকার রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছে- এমন অজুহাত তুলে আমেরিকা সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে বলে তার ধারণা।
প্রবীণ এই সংসদ সদস্য বলেন, এই ধরনের হামলার বিষয় ওয়াশিংটন আগে থেকেই জানে। এবং তা ঠেকানোর চেষ্টা করছে না। বরং সিরিয়ার নেতাকে এজন্য দায়ী করতে চাইছে বলেই মনে হচ্ছে। অথবা আমেরিকা নিজেই সিরিয়ার সরকারি বাহিনীর ওপর আগাম হামলার পরিকল্পনা করছে আর এই কারণে এমন এক বিষয় নিয়ে কথা বলেছে যা আগেই আন্তর্জাতিক পর্যায়ে ‘খ্যাতিমান’ হয়ে উঠেছে। ফলে দামেস্কের বিরুদ্ধে আগাম হামলা চালিয়ে আমেরিকা তাকে ‘ন্যায়সঙ্গত’ বলে প্রমাণের চেষ্টা চালাবে।
গত ৪ এপ্রিল ইদলিবের খান শাইখুন শহরে রসায়নিক হামলার ঘটনায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। তবে কোনো রকম তদন্ত বা প্রমাণ ছাড়াই এর জন্য সিরিয়াকে দায়ী করে ওয়াশিংটন। রাসায়নিক হামলাকে কেন্দ্র করে গত ৬ এপ্রিল মার্কিন বাহিনী সিরিয়ার হোমসে একটি সরকারি বিমান ঘাঁটিতে ৫৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

