২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১:৪৭

বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা বলেন, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস উক্ত স্থানে পৌঁছালে বিপরীতমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন কমপক্ষে ১০ জন। আহতদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা অন্যত্র চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২৩, ২০১৭ ৪:৫৪ অপরাহ্ণ