২৬শে এপ্রিল, ২০২৬ ইং | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:১০

অস্ট্রেলিয়া গেলেন মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক:

অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লিবারেল পার্টির জাতীয় কনভেনশনে যোগ দিতে সিডনি গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের বিমানে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা ছিলেন। আগামী ২৩ জুন সিডনিতে লিবারেল পার্টির এই কনভেনশন হবে।
জানা গেছে, মির্জা ফখরুল বড় মেয়ের ড. মির্জা সামারুহ‘র সঙ্গে ক্যানবেরা ঈদ করে ৩০ জুন দেশে ফিরবেন। অস্ট্রেলিয়াতে নিজের চিকিৎসা করাবেন বলেও জানা গেছে।
দৈনিক দেশজনতা /এমএইচ
প্রকাশ :জুন ২১, ২০১৭ ৪:০৮ অপরাহ্ণ