১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:১৩

Featured

বাড্ডায় বোনের সামনে ভাইকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মেরুল বাড্ডায় জুলহাস মোল্লা (৩৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ মার্চ) দিনগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় জুলহাসকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুলহাস সোলায়মান মোল্লার ছেলে। তারা বর্তমানে রাজধানীর পশ্চিম মেরুল বাড্ডায় ম-১০০ নম্বর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। নিহতের ...

কেন্দ্র থেকে ফেরার পথে ব্রাশ ফায়ার, প্রিসাইডিং অফিসারসহ নিহত ৭

অনলাইন রাঙ্গামাটির বাঘাইছড়িতে ভোট কেন্দ্র থেকে ফেরার পথে ভোটগ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর ব্রাশ ফায়ার করে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলেই প্রিসাইডিং অফিসার আবদুল হান্নানসহ অন্তত ৭জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনা আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। বাঘাইছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, রাঙ্গামাটির ...

বিএনপিকে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে: এমাজউদ্দীন

নিজস্ব প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমেদ বলেছেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা করে আগামী দিনে আমরা যে বিজয় দিবস পালন করতে যাচ্ছি সেই বিজয় দিবসের দামামা একটু একটু করে বাজতে শুরু করেছে।’ সোমবার (১৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে খন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও ...

রেকর্ড গড়ে আফগানদের প্রথম টেস্ট জয়

খেলা ডেস্ক নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল আফগানরা। অভিষেকের এক বছরের মাথায়ই এই সাফল্য তাদের। শুধু জয় পাওয়াই নয়, একেবারে রেকর্ড গড়েই ঐতিহ্যবাহী এই ফরম্যাটে উদযাপন করল টিম আফগানিস্তান। পাকিস্তান ও ইংল্যান্ডের সঙ্গে যৌথভাবে অভিষেকের পর সবচেয়ে দ্রুততম সময়ে নিজেদের প্রথম জয় তুলে নিল আফগানরা। দেরাদুনে একমাত্র টেস্টে আইরিশদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় আসগর আফগান ও ...

খালেদা জিয়া অসুস্থ, আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য তারিখ পিছিয়েছে। পরবর্তী শুনানীর জন্য আগামী ১৭ই এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার দিন ধার্য ছিল। তবে অসুস্থতাজনিত কারণ দেখিয়ে মামলার অন্যতম আসামি খালেদা জিয়াকে আজ আদালতে হাজির করা হয়নি। খালেদা জিয়াকে হাজির না করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ড. মাহমুদুল হাসান স্বাক্ষরিত একটি ...

ডাকসুর পুন:নির্বাচন দাবিতে ভিসি কার্যালয়ে অবস্থান

নিজস্ব প্রতিবেদক নানা অনিয়মের অভিযোগ তুলে সদ্য অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচন বাতিল করে পুন:নির্বাচন দাবিতে পাঁচটি প্যানেলের প্রার্থী ও সমর্থকরা ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ পৌনে ১২টার দিকে টিএসসির রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে তারা এই অবস্থান নেয়। এর আগে তারা নির্বাচন বাতিলের দাবিতে শনিবার পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিল। সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ...

কয়েক সেকেন্ডের জন্য ভয়াবহ সংঘর্ষ থেকে রক্ষা পেল দুটি বিমান

বিদেশ ডেস্ক মুম্বাইয়ের আকাশে ঘটে যেতে পারতো দুটি বিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা। আর সেটি হলে দুটি বিমানই বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির আশঙ্কাও ছিল। জানা গেছে, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে মুম্বাইয়ের আকাশে মুখোমুখি সংঘর্ষের মাত্র কয়েক সেকেন্ড পূর্বে দুর্ঘটনা এড়াতে সক্ষম হয় বিমান দু’টি। শুক্রবার দুপুর ১টায় ৪০ মিনিটে এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করে সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। ওই ...

মেসির হ্যাটট্রিকে ১০ পয়েন্টে এগিয়ে গেল বার্সা

খেলা ডেস্ক রিয়াল বেতিসের গোলরক্ষক লোপেজকে দর্শক বানিয়ে মেসি যে ফ্রি কিক নিলেন; কোনো বিশেষণেই সেটা বর্ণনা করা যাবে না। ১৮তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে মেসির ফ্রি কিক থেকে এগিয়ে যাওয়া বার্সেলোনা ব্যবধান বাড়ায় প্রথমার্ধেই। এবারও স্বাগতিকদের বুকে ছুরি চালান মেসিই। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে ডি বক্সের ভেতরে সুয়ারেজের দুর্দান্ত পাস থেকে বল জালে জড়ান মেসি। দ্বিতীয়ার্ধের খেলা শেষ ...

সেই হামলাকারীকে যেভাবে ধরা হয়

বিদেশ ডেস্ক নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয় বিভিন্ন মানুষের বীরত্বের খবর ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। হামলাকারী সন্ত্রাসীকে কীভাবে গ্রেপ্তার করা হয়, সেই ঘটনাও জানা গেছে। বিবিসির খবরে বলা হয়েছে, ওই সন্ত্রাসী একাই দুটি মসজিদে হামলা চালিয়েছিল বলে ধারণা করছে নিউজিল্যান্ডের পুলিশ। সন্ত্রাসীর অনবরত গুলির মুখে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন এক আফগান অভিবাসী। পরে পুলিশের দুই স্থানীয় সদস্য ...

ভয় কাটিয়ে লিভারপুলের ফুলহাম জয়

একপ্রান্তে অ্যালিসন তখনও আফসোস ভুলতে পারেননি। ভার্জিল ভ্যান ডাইকের সঙ্গে তার ভুল বোঝাবুঝিতে গোল হজম করে সমতায় ফিরেছিল ফুলহাম। লিভারপুলের শিরোপা যখন হাত ফসকে যেতে বসেছিল, তখনই অন্যপ্রান্তে ভুল করে বসলেন গোলরক্ষক সার্জিও রিকো। একটি নয় দুইটি, প্রথমে মোহাম্মদ সালাহর দুর্বল শট ঠেকাতে পারেননি, পরে রিবাউন্ডে গোল করতে যাওয়া সাদিও মানেকে ফাউল করে বসলেন। রেফারির পেনাল্টির বাঁশিতে স্বস্তি; জেমস মিলনার ...