১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:২৫

Featured

নিউজিল্যান্ডের রেডিও ও টেলিভিশনে সম্প্রচার হবে শুক্রবারের আজান

বিদেশ ডেস্ক নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে সন্ত্রাসী হামলায় স্তব্ধ পুরো বিশ্ব। উঠেছে নিন্দার ঝড়। এ হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় অর্ধশত মানুষ। আগামী শুক্রবার নৃশংস এই হত্যাযজ্ঞের এক সপ্তাহ পূরণ হবে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে এই দিন দেশটির সরকারি বেতার ও টেলিভিশনে জুমার নামাজের আজান সরাসরি সম্প্রচারের ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া ...

খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির অনশন

নিজস্ব প্রতিবেদক দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে কারাবন্দি ও অসুস্থ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গণঅনশন করছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাকার কেরাণীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নিয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকার কেরাণীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী ...

মেয়র কত ফুটওভার ব্রিজ করবেন: শিক্ষার্থীদের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক পথচারীসেতু নয়, নিরাপদ সড়ক চান বলে জানিয়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। বাসচাপায় আববার নিহত হওয়ার ঘটনায় উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম পথচারীসেতু তৈরির কথা জানানোর প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বলেছেন, ‘মেয়র কত ফুটওভার ব্রিজ করবেন?’ আজ বুধবার সকাল ১০টা থেকে রাজধানীর বসুন্ধরায় আবাসিক এলাকার প্রবেশমুখে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিইউপিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী। সেখানে মেয়র আতিকুলের সঙ্গে আলাপকালে শিক্ষার্থীরা ...

আবরার নিহতের ঘটনায় গুলশান থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় গুলশান থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে মামলা করেছেন নিহত আবরারের চাচা। এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় বিইউপিতে ক্লাস ছিল আবরারের। ওই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তিনি। ক্লাসে যাওয়ার জন্য সকাল সাড়ে সাতটার দিকে নর্দ্দায় যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে থাকা ...

ডাকসুর ফল গণভবনে তৈরি, ঘোষণা সিনেট থেকে: ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক ডাকসু নির্বাচনের ফলাফলের কড়া সমালোচনা করে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেছেন, ‘কোনো হলে ডাকসুর ভিপি-জিএস কত ভোট পেল, বিশ্ববিদ্যালয় প্রশাসন তা প্রকাশ করতে পারেনি। কারণ, এই ফলাফল গণভবনে তৈরি করা হয়েছে আর ভিসি ঘোষণা করেছেন সিনেট ভবনে। এই ফলাফল বিশ্ববিদ্যালয় প্রশাসন আর সরকারের ঊর্ধ্বতন মহলের লিখিত প্রেসক্রিপশনের ফলাফল। এই ফলাফলের মধ্যে ইট-পাথরের ডাকসু ভবনে শুকনো কাঠ আর ...

ভিপি নুরুলকে গ্রহণ করলেন না শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় সড়ক অবরোধ ও আন্দোলনকারী শিক্ষার্থীরা ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরকে গ্রহণ (একসেপ্ট) করেননি। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর প্রগতি সরণিতে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করতে আসেন ভিপি নুরুল হক। সেখানে আন্দোলনকারীদের উদ্দেশে বক্তব্য দিতে চাইলে বক্তব্য দিতে দেওয়া হয়নি। নিহত আবরার আহমেদ চৌধুরী যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই বাংলাদেশ ...

মসজিদে হামলা নিয়ে ইউরোপ নীরব কেন, প্রশ্ন তুললেন এরদোগান

বিদেশ ডেস্ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার বিষয়ে নীরব থাকায় ইউরোপীয় নেতাদের সমালোচনা করেছেন। একই সঙ্গে হামলাকারীকেও হুমকি দেন এরদোগান। এরদোগান বলেন, ‘মসজিদে হামলা নিয়ে ইউরোপ নীরব হয়ে আছে কেন? অন্যদিকে তাদের মিডিয়া এ ঘটনার খবর দেয়ার ক্ষেত্রে মুসলিমদের সঙ্গে প্রতারণা করছে।’ হামলার আগে ওই সন্ত্রাসী একটি মেনিফেস্টো পাঠায়; যাতে তুরস্কের ইস্তাম্বুল শহরকে খ্রিস্টানদের সম্পত্তি বলে উল্লেখ ...

চট্টগ্রামে ইলেকট্রনিক্স পণ্যের গুদামে আগুন

অনলাইন চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সিটি গেট এলাকার একটি ইলেকট্রনিক্স পণ্যের গুদামে আগুন লেগেছে। বুধবার ভোর পৌনে ৬টার দিকে অ্যারোমা সিঙ্গারের গুদামে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দীন জানান, ভোর পৌনে ৬টার দিকে অ্যারোমা সিঙ্গারের ইলেকট্রনিক্স পণ্যের গুদামে আগুন লাগে। খবর পেয়ে নগরীর আগ্রাবাদ, বন্দর, বায়েজিদ ...

বুধবার ফের মাঠে নামছেন শিক্ষার্থীরা, অভিভাবকদেরও অংশ নেয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক আট দফা দাবিতে অনড় রয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীরা। আজকের মতো আন্দোলন স্থগিত করলেও আগামীকাল বুধবার (২০ মার্চ) সকাল থেকে আবারও রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন তারা। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে বিইউপির শিক্ষার্থীদের পক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান বিইউপির শিক্ষার্থী প্রতিনিধি মাঈশানুর। সড়ক থেকে শিক্ষার্থীদেরে উঠে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে বিমানবন্দর থেকে বাড্ডা হয়ে রামপুরা-গুলিস্তান ...

সু-প্রভাতের সেই বাসটির নিবন্ধন বাতিল

নিজস্ব প্রতিবেদক রাজধানীর প্রগতি সরণিতে সু-প্রভাত বাসের ধাক্কায় নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নিহতের ঘটনায় ওই বাসের নিবন্ধন বাতিল করেছে বিআরটিএ। শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এ সিদ্ধান্ত জানায়। বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, দুর্ঘটনাজনিত কারণে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ৪৩ ধারা মোতাবেক ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫ নং বাসের ...