অনলাইন ডেস্ক: মাছের প্রজনন মৌসুমে বঙ্গোপসাগরে সকল ধরনের মাছ ধরা বাণিজ্যিক জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সামদ্রিক মৎস্য অধিদপ্তর। শনিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে বঙ্গোপসাগরের গভীরে টানা ৬৫ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞার ফলে কোনো বাণিজ্যিক জাহাজ বঙ্গোপসাগরের ৩ থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত ৬৫ দিন মাছ ধরা ধরতে পারবে না। এ অঞ্চলটিকে বাংলাদেশের ইকোনমিক জোন হিসেবে বিবেচিত ...
box
রাজশাহীতে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীর মৃত্যু
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাহিদুর রহমান নামে এক যুদ্ধাপরাধীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামের মৃত সুবেদার আলী বিশ্বাসের ছেলে মাহিদুর রহমানের বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দি ছিলেন। কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন গণমাধ্যমকে জানান, কারাগারে থাকা অবস্থায় ...
রাজতন্ত্রের অবসান চায় ব্রিটিশরা
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ রাজতন্ত্রের অবসান চায় দেশটির নাগরিকেরা। রাজতন্ত্রের অবসানে রীতিমতো স্বপ্ন দেখছেন তারা। এ লক্ষ্যে ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে তারা প্রায়ই বিক্ষোভ প্রদর্শন করেন। শনিবার রাজপরিবারের ইতিহাসে অনন্য এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে যুবরাজ প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। এ সময় একদিকে যেমন দেশটির অনেক নাগরিকের আবেগ-অনুভূতি রাজপরিবারের সঙ্গে মিশে গিয়েছিল। অন্যদিকে দেশটির বহু ...
পাঞ্জাবের বিদায়: প্লে-অফে রাজস্থান
স্পোর্টস ডেস্ক: রাজস্থান রয়্যালস আর কিংস ইলেভেন পাঞ্জাব তাকিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স আর দিল্লি ডেয়ারডেভিলসের ম্যাচের দিকে। ফিরোজ শাহ কোটলায় দিল্লিার কাছে মুম্বাইর হারের পর প্লে-অফের দাবিদার থেকে অন্যতম ফেবারিটের বিদায়। দরজা খুলে গেলো রাজস্থান আর পাঞ্জাবের সামনে। তবে রান রেট বেশি হওয়ায় রাজস্থানই এগিয়েছিল এ ক্ষেত্রে; কিন্তু শেষ পর্যন্ত রান রেটের হিসাবও প্রয়োজন হলো না। যেখানে চেন্নাইনে অন্তত ৫৩ ...
ডাকাতদের চিনে ফেলায় কিশোরীকে শ্বাসরোধ করে হত্যা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিরোটোলা এলাকায় ডাকাতদের চিনে ফেলায় শ্যামলী খাতুন (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শ্যামলী খাতুন ওই এলাকার দুবাই প্রবাসী কবির হোসেনের কনিষ্ঠ কন্যা ও পারঘোড়াপাখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে একদল সন্ত্রাসী কবির হোসেনের বাড়িতে প্রবেশ করে প্রথমে তার স্ত্রী আলিয়ারা ...
পাকিস্তান-ভারত পানিযুদ্ধ: বিশ্বব্যাংকে যাচ্ছে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: ভারত-অধিকৃত কাশ্মীরে কিশানগঙ্গা পানিবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন নিয়ে উদ্বেগ জানাতে বিশ্বব্যাংকে যাচ্ছে পাকিস্তান। এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ১৯৬০ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত সিন্ধু পানি চুক্তির লঙ্ঘন বলে জানিয়ে আসছে পাক প্রশাসন। রবিবার এ ব্যাপারে পাকিস্তানের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে পৌঁছেছে। সোমবার থেকে তিনদিন ধরে বিশ্বব্যাংক কমকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তারা। এ সময় চারটি বিষয় তুলে ধরা হবে: কিশানগঙ্গা ...
রিয়ালেই যাচ্ছেন নেইমার
স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার পরিচালক ডেভিড বোর্ডাসের মতে, নেইমার এখন আক্ষেপ করেন। আক্ষেপ করেন, কেন তিনি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গেলেন! কাতালান এই কর্মকর্তার বক্তব্য সত্যি হোক আর নাই হোক, এটা সত্যি যে নেইমার এই মুহূর্তে রিয়ালে আসতে চান। আর সেই গুজবের আগুনে নতুন করে ঘি ঢাললেন স্বয়ং জিনেদিন জিদান, রিয়াল মাদ্রিদের কোচ। উয়েফা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ও লা লিগায় নিজেদের ...
মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে বাহরাইনে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের বেশিরভাগ নাগরিক শিয়া মুসলমান হলেও দীর্ঘদিন ধরে সৌদি আরবের অনুগত একটি সুন্নি রাজতান্ত্রিক পরিবার দেশটি শাসন করে আসছে। আলে খলিফার এ সরকার মার্কিন সরকারের প্রতি মারাত্মকভাবে নতজানু। মূলত শাসক পরিবারের মদদেই ১৯৯৫ সাল থেকে বাহরাইনে রয়েছে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি। এ দেশটিতেই রয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড। কিন্তু বাহরাইনের সাধারণ মানুষ মার্কিন সেনা উপস্থিতি আর সহ্য ...
বড়পুকুরিয়ায় আজ থেকে কয়লা তুলবে চীনা শ্রমিকরা
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক ধর্মঘটের নবম দিনেও অচলাবস্থা কাটেনি। এরই মধ্যে পার্বতীপুর বড় পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহম্মেদ জানান, খনি কর্তৃপক্ষ আজ সোমবার থেকে চীনা শ্রমিক দিয়ে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিকরা কাজে যোগদান না করা পর্যন্ত চীনা শ্রমিকরাই কয়লা উত্তোলন কার্যক্রম চালিয়ে যাবে। এদিকে রোববার খনি কর্তৃপক্ষের ১৪ জন কর্মকর্তার নাম দিয়ে অজ্ঞাত ...
ভারি বর্ষণ: টঙ্গীতে লাখো মানুষ পানিবন্দি
নিজস্ব প্রতিবেদক: টানা ভারি বর্ষণ ও ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতার কারণে গাজীপুর সিটি কর্পোরেশনের শিল্পনগরী টঙ্গীতে পচা ও নোংরা পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। পানিবন্দি হয়ে পড়েছেন এলাকার লাখ লাখ মানুষ। পানিবন্দি এলাকার স্কুল-কলেজ-মাদ্রাসাগামী শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নোংরা ও ময়লাযুক্ত পানিতে চলাচল করায় এসব এলাকার লোকজন পানিবাহিত নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। রোববার সরেজমিন ঘুরে দেখা যায়, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর