১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:৩৩

box

মিরপুর বেড়িবাঁধে মাদকের আড্ডা

নিজস্ব প্রতিবেদক: মিরপুর বেড়িবাঁধ এলাকায় সড়কের দু’পাশের শখের বাগান, ঝুুপড়িঘর ও ছৈওয়ালা নৌকায় প্রকাশ্যে বসে মাদকের আড্ডা। তরুণ-তরুণী ছাড়াও নানা শ্রেণি পেশা ও বয়সের লোকজন শামিল হয় এ আড্ডায়। এক শ্রেণির তরুণ-তরুণীর দৃষ্টিকটূ আচরণে বিব্রত হয় পথচারী। বিনোদনের উদ্দেশ্যে আগতদের বেশির ভাগই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মাদকদ্রব্য বিক্রি ও তা সেবনের আড্ডাকে কেন্দ্র করে চলে চাঁদাবাজি। ঘটে ছিনতাইয়ের মতো ...

দেশব্যাপী ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং দিনাজপুর, পাবনা,বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অথবা ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস ...

বৃষ্টি থেকে বাঁচতে

লাইফস্টাইল ডেস্ক: বর্ষাতি বা রেইনকোট ছাতার চেয়ে রেইনকোট আপনাকে বৃষ্টি থেকে বেশি রক্ষা করবে। ছাতায় ঝুম বৃষ্টি আর ঝোড়ো বাতাসের হামলা সামলে পথ চলতে কষ্ট হয়। রেইনকোট সে ক্ষেত্রে বিশেষ ভরসা হতে পারে। রেইনকোট পুরো শরীর ঢেকে রাখে। ছোট-বড় সব বয়সীদের জন্য আলাদা আলাদা রেইনকোট রয়েছে। নিউমার্কেটের মায়ের দোয়া দোকানের স্বত্বাধিকারী মো. আলম হোসেন জানান, নানা রং ও ধরনের রেইনকোট ...

পারকিনসন্স রোগ: একটি নীরব ঘাতক

স্বাস্থ্য ডেস্ক: প্রতি বছরে পারকিনসন্স রোগে আক্রান্ত হয়ে মারা যান ১৬ শ’ বাংলাদেশি। মস্তিষ্কের প্রাণঘাতী রোগের মধ্যে পারকিনসন্স ডিজিজ রয়েছে দ্বিতীয় স্থানে। এই হার আরো বাড়ছে। এ পরিস্থিতি মোকাবেলায় দেশে অত্যাধুনিক ডিপ ব্রেইন স্টিমুলেশন পদ্ধতি নিয়ে এসেছে নতুন এক চিকিৎসা অধ্যায়। এই পদ্ধতিকে মানুষের মধ্যে আরো পরিচিত করে তুলতে ইন্টারন্যাশনাল ব্রেইন রিসার্চ অর্গানাইজেশন ও বাংলাদেশ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ...

রাসিক নির্বাচন: রাজশাহীতে বিজিবি মোতায়ন

রাজশাহী সংবাদদাতা: আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল থেকে বিজিবি সদস্যরা মহানগরীর বিভিন্ন এলাকায় টহলসহ নিরাপত্তার সার্বিক দায়িত্ব পালন শুরু করেছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি ...

আওয়ামী লীগ নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে। বিএনপি ও এরশাদের শাসনামলে দেশে নারীদের কোন পরিচয় ছিল না। তাদের কোন অধিকার দেওয়া হতো না। নারীদের উপর এসিড মারা হতো। শেখ হাসিনা এসব নির্যাতন অবিচার বন্ধ করেছেন। শুক্রবার সকালে আখাউড়া উপজেলার নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তৃকায় তিনি এসব ...

‘বেসরকারি মেডিকেলের মান নিয়ে প্রশ্ন আছে’

নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা ও চিকিৎসার মান নিয়ে সাধারণ জনমনে প্রশ্ন রয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর শ্যামলীতে ২৬০ শয্যাবিশিষ্ট সম্প্রসারিত ‘বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল শুধু শয্যাসংখ্যাই নয়, মানের দিকে এগিয়ে যাবে এবং চিকিৎসাসেবায় একটি অনন্য উদাহরণ সৃষ্টি করবে বলে আশা করি। অনুষ্ঠানে ...

জোট সরকার গঠনের পথে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জয়ী হয়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। তবে জয়ী হলেও ইমরানের দল প্রত্যাশিত আসন অর্জন করতে না পারায় তাদের জোট সরকার গঠন করতে হবে। ক্রিকেট ব্যক্তিত্ব থেকে রাজনীতিতে পা রাখা ইমরান প্রথমবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন। নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল বলছে ইমরানের ...

বিএপির সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের প্রয়োজন নেই: কাদের

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনীতিতে ওয়ার্কিং আন্ডার স্ট্যান্ডিংয়ের (সম্পর্ক) জন্য বিএনপি’র নেতাদের সঙ্গে ফোনে কথা হতে পারে। শুক্রবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান রোডে মেট্রোরেলের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার বাকি আর মাত্র ...

ঢাকায় দিনদুপুরে আ.লীগ নেতাকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার তিতাসের সাবেক উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সদস্য পারভেজ হোসেন সরকারকে কে বা কারা জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে গেছে। শুক্রবার দুপুর ২টায় ধানমন্ডির লালমাটিয়া এলাকার ২৭ নম্বর রোডের ৩০ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে। এ সময় তিনি জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন। ঘটনার পরেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে ...