আন্তর্জাতিক ডেস্ক: জাপানের আবহাওয়া সংস্থা বলছে, ঘূর্ণিঝড় জংডারি ঘন্টায় ১শ’ ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে এবং শনিবার রাত কিংবা রোববার সকাল নাগাদ এটি আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি এই সময়ে রাজধানী টোকিও থেকে ৪ শ’ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এবং রোববার পশ্চিমের চুগোকু দ্বীপাঞ্চল দিয়ে অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে চলতি মাসের শুরুতে এ অঞ্চলে আকষ্মিক বন্যা ...
box
‘আদালত ও ইসির নির্দেশ মানছে না পুলিশ’
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তিন সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে সন্দেহাতীতভাবে প্রমাণিত হবে বর্তমান নির্বাচন কমিশনের অধিনে কখনো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) এর আয়োজনে ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনকালীন নিরোপেক্ষ সরকারের দাবীতে’ এক আলোচনা সভায় তিনি একথা বলেন। খন্দকার মোশাররফ অভিযোগ করেন, প্রশাসন ...
সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছেন ইমরান
আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনে জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এবার সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। শনিবার ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রের পাশাপাশি পাঞ্জাবেও সরকার গঠনের প্রচেষ্টা শুরু করেছে পিটিআই। এ লক্ষ্যে দলটির পক্ষ থেকে পাঞ্জাবের ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এরই মধ্যে পিটিআই নেতা জাহাঙ্গীর তারিন টেলিফোনে মুত্তাহিদ্দা কওমি ...
জন্মদিনে ফিরোজাকে গুগল ডুডলের স্মরণ
বিশেষ প্রতিবেদক: ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত নজরুলসঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের ৮৮তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাতে ডুডল করেছে সার্চজায়ান্ট গুগল। গুগলের হোমপেজ খুললেই আপনার চোখে পড়বে মাইক্রোফোনের সামনে একটি মুখ। গুগলে লেখাটি ফুটিয়ে তোলা হয়েছে সোনালি রঙে। শনিবার প্রথম প্রহর থেকেই গুগলের হোমপেজে এ ডুডল দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। আজ তার ৮৮তম জন্মবার্ষিকী। গুগল তাদের ডুডল পাতায় ফিরোজা বেগমের জীবন-সম্পর্কিত তথ্য তুলে ...
‘ধানমন্ডি, সেগুনবাগিচা ও মন্ত্রীপাড়ার ৪৫ শতাংশ বাড়িতে এডিস মশা’
নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এর ধানমন্ডি, কলাবাগান, সেগুনবাগিচা ও মন্ত্রী পাড়া এলাকার ৪৫ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংস্থার মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তবে অন্যান্য অঞ্চলে এর উপস্থিতি খুবই নগন্য বলে জানান তিনি। শনিবার সকালে রাজধানীর বীর উত্তম সিআর দত্ত সড়কের কাঁঠালবাগান ঢালে এডিস মশার লার্ভা শনাক্তকরণ ও ধ্বংসকরণ শীর্ষক এক কর্মসূচির উদ্বোধনকালে ...
শান্তিপূর্ণ নির্বাচনের আহবানে সুজনের মানববন্ধন ও শান্তি পদযাত্রা
জেলা সংবাদদাতা: অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ তথা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যথাযথ ভূমিকা পালনে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন রাজশাহী জেলা ও মহানগর কমিটি। সেই সাথে সরকার, রাজনৈতিক দল, নির্বাচনী দায়িত্বে নির্বাচিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও সমর্থকদের প্রতিও আহ্বান জানান সুজন। এ উপলক্ষে শনিবার মানববন্ধন ও শান্তি পদযাত্রা করেছে সংগঠনটি। সকাল ১০টায় ...
‘বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র চালু হতে সময় লাগবে মাসখানেক’
নিজস্ব প্রতিবেদক: বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎকেন্দ্র চালু হতে মাসখানেক সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেছেন, ‘কয়লার উত্তোলনের ফেজ পরিবর্তনের কারণে সংকট তৈরি হয়ছে।’ আজ শনিবার বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এসব কথা বলেন। তদন্ত প্রতিবেদন সম্পর্কে ড.তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে অবগত। তার নির্দেশে তদন্ত হচ্ছে। ...
‘একপেশে নির্বাচনের ডিজাইন করছে ইসি-পুলিশ’
নিজস্ব প্রতিবেদক: তিন সিটিতে নির্বাচন কমিশন (ইসি) ও পুলিশ মিলে একপেশে নির্বাচনের ডিজাইন করছে বলে অভিযোগ করেছেন মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার সকালে দলের নয়াপল্টন কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, সরকারের নির্দেশে তিন সিটি কর্পোরেশনে একপেশে নির্বাচন করার ডিজাইনারের কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন। নির্বাচন কমিশন ...
সিলেটে আ.লীগের কামরানকে জাতীয় পার্টির সমর্থন
সিলেট সংবাদদাতা: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দীন আহমদ কামরানকে সমর্থন দিয়েছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। শনিবার দুপুর সোয়া ১২টায় সিলেট নগরে সংবাদ সম্মেলন করে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের এই সিদ্ধান্তের কথা জানান দলের প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে সিলেটে দলীয় কোনো প্রার্থী দেয়নি ...
জনবল সঙ্কটে আইসিডিডিআরবির ডায়াগনস্টিক ইউনিটে সেবা বিঘ্নিত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) ক্যাম্পাসে স্থাপিত ডায়াগনিস্টিক ইউনিটটি বিভিন্ন ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার নির্ভুল রিপোর্ট প্রদানের মাধ্যমে মানুষের কাছে ‘আস্থা ও নির্ভরতার প্রতীক’ হিসেবে সুনাম অর্জন করেছে। রাজধানীসহ সারাদেশ থেকে অসংখ্য মানুষ প্রতিদিন এ সেন্টারে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করাতে ছুটে আসেন। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্য়ন্ত পরীক্ষা-নিরীক্ষার নমুনা সংগ্রহের কাজ চলে। রুটিন ও ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর