জেলা প্রতিবেদক: রাজবাড়ী রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লালন হালদার (৪০) নামে এক চরমপন্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার হাবাসপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দুই কনস্টেবল আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত লালন পাবনা জেলার সুজানগর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত জীতেন হালদারের ছেলে। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ...
box
ওয়েস্ট বিনে দুই কোটি টাকা গচ্চা
নিজস্ব প্রতিবেদক: পরিচ্ছন্ন নগর গড়তে রাজধানীর বিভিন্ন সড়কে প্রায় ১১ হাজার ওয়েস্ট বিন (ময়লা ফেলার ছোট পাত্র) স্থাপন করেছিল দুই সিটি করপোরেশন। এর অধিকাংশই চুরি ও অকেজো হয়ে গেছে। অল্প কিছু বিন টিকে আছে। এগুলো তেমন ব্যবহৃত হচ্ছে না। অথচ এ বাবদ খরচ হয়েছে প্রায় চার কোটি টাকা। চলতি বছরের ২০ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওয়েস্ট বিন বাবদ ...
জুনের চেয়ে জুলাইয়ে ডেঙ্গু রোগী দ্বিগুণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত জুন মাসে আক্রান্তের সংখ্যা ২৬৭ জন থাকলেও চলতি মাসের প্রথম ২৫ দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯০ জনে। চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারি মাসে একজন ও গত দুই মাসে তিনজন করে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন সরকারি ও ...
নকলে বাধা, পরীক্ষার হলে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় এক কলেজ শিক্ষার্থীকে পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষক মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। শেখ বোরহান উদ্দিন কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। তেজগাঁও কলেজের অনার্স তৃতীয় বর্ষের ওই ছাত্রের নাম হোসেল মিয়া। তবে, এই অভিযোগের সত্যতা নেই বলে দাবি করেছেন কলেজ শিক্ষক। অভিযোগকারী জানান, শেখ বোরহান উদ্দিন কলেজ কেন্দ্রে তিনি অনার্স তৃতীয় বর্ষের হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষার হলে ...
‘চারদিকে অন্ধকার’ দেখছেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বর্তমান সময়কে ‘অন্ধকার সময়’ বলে অভিহিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের চারদিকে কেন জানি একটা অস্বস্তিকর, অন্ধকার পরিবেশ। দেশে খবরের কাগজের পাতা যখন উল্টাই তখন দেখি, এখানে আমাদের শিশুদের ওপর নির্যাতন চলছে, আমাদের মায়েরা নির্যাতনের শিকার হচ্ছেন। আমাদের ভাইয়েরা নির্যাতন-নিপীড়নের মুখে পড়ছে। তখন সত্যিকার অর্থেই আমরা ব্যথিত হই, বিপর্যস্ত হই। কখনো কখনো মনে হয়, ...
শেয়ারবাজারে টানা তিন কার্যদিবস দরপতন
অর্থনীতি ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের পতন হয়েছে। এর মাধ্যমে দেশের শেয়ারবাজারে টানা তিন কার্যদিবস দরপতন হলো। মূল্য সূচকের পতনের পাশাপাশি এদিন কমেছে লেনদেনের পরিমাণ। সেই সঙ্গে কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ...
মাদক নির্মূলে সরকারকে মিশরীয় রাষ্ট্রদূতের প্রশংসা
নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নির্মূলে পরিচালিত অভিযানসহ সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ শামসেলদিন। প্রধানমন্ত্রী কার্যালয়ে বৃহস্পতিবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রসংশা করেন। পরে প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে জানান, রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাস সারা বিশ্বের অভিন্ন সমস্যা। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশে পরিচালিত সন্ত্রাস ...
হলি আর্টিজান মামলা এখন মহানগর আদালতে
আদালত প্রতিবেদক: রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনায় দায়ের করা মামলা বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি হচ্ছে। বৃহস্পতিবার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন মামলাটি বদলির জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. সাইফুজ্জামান হিরোর কাছে পাঠিয়েছেন। তিনি মহানগর আদালতে মামলাটি বদলি করবেন বলে জানান সংশ্লিষ্ট গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রকিবুল ইসলাম। গত ২৩ জুলাই ...
ট্রেনের আগাম টিকিট ৮ আগস্ট থেকে
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আগামী ৮ আগস্ট থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া দুইটায় ঢাকায় রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এ কথা বলেন। মন্ত্রী জানান, এবার ঈদ উপলক্ষে বিশেষ নয় জোড়া ট্রেন দেওয়া হবে। ঈদের আগাম টিকিট বিক্রি আগামী ১২ আগস্ট পর্যন্ত চলবে। ঢাকা ...
খুমেক হাসপাতালে ১৬ দালালকে কারাদণ্ড
খুলনা প্রতিবেদক: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ১৬ দালালকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুইজন প্রথমবার এই অপরাধ করায় তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাতুল আলম এই রায় দেন। দালালরা সরকারি হাসপাতালে আসা রোগীদের ভাগিয়ে নিয়ে বিভিন্ন প্যাথলজি ও ক্লিনিকে চিকিৎসার নামে অর্থ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর