ক্রীড়া ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ ফুটবল দলের প্রীতি ম্যাচটা নীলফামারীর দর্শকদের জন্য ছিল ঈদের আনন্দের মতো। সারা শহর মেতেছিল ফুটবল আনন্দে। দেশের কথিত ‘মৃত ফুটবল’ যেন রাজধানীর বাইরে গিয়ে আবার জেগে উঠেছিল। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের সমর্থন পেয়ে গেছে লাল-সবুজের দল। কিন্তু জামাল ভূঁইয়ারা ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে হেরে মাঠ ছেড়েছে। শেখ কামাল স্টেডিয়ামের আশপাশের সড়কের দু’পাশেই মনের ...
box
নির্বাচনের আগে বাড়ছে না অবসরের বয়স: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়াতে আলোচনা শুরু হলেও বর্তমান সরকারের মেয়াদে তা বাড়ছে না বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান তিনি। সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ালে তাতে নিজের আপত্তি নেই জানিয়ে মুহিত বলেন, ‘(অবসরের) বয়স বাড়ানোর পরিকল্পনা আমার ছিল, আমি প্রস্তাবও দিয়েছিলাম, হয়নি।’ ...
বাংলাদেশের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে শ্রীলঙ্কা
ক্রীড়া ডেস্ক: নীলফামারীতে শহীদ শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা ফুটবল দল। এদিকে পেশাদার লিগের ক্লাব বসুন্ধরা কিংসের এই হোম ভেন্যুতে ব্যাপক দর্শক সমাগম হয়েছে। ম্যাচটি ঘিরে এখন উত্তরবঙ্গের এই জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। নীলফামারীতে উন্মাদনা এতোই বেশি যে, ম্যাচের জন্য নির্ধারিত ২০ হাজার আসনবিশিষ্ট গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে গেছে।
ঢাবিতে ৭ হাজার ১২৮ আসনে প্রতিযোগী পৌনে ৩ লাখ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে পাঁচটি ইউনিটের মোট ৭ হাজার ১২৮টি আসনের বিপরীতে দুই লাখ ৭২ হাজার ৫১২ জন ভর্তিপ্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ শিক্ষাবর্ষে ক-ইউনিটের এক হাজার ৭৫০টি আসনের বিপরীতে ৮২ হাজার ৯শ’ ৭০ জন, খ-ইউনিটের ...
এমপি নির্বাচন করতে চান হিরো আলম
বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত ও সমালোচিত আশরাফুল আলম। যিনি হিরো আলম নামেই সবার কাছে পরিচিত। এবার বগুড়া-৬ আসন থেকে এমপি নির্বাচন করতে চান তিনি। এর আগে ২০১৬ সালের ৪ জুন বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচনে পরাজিত হলেও বেশ ভালোই ভোট পেয়েছিলেন তিনি। নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে কয়েকটি গণমাধ্যমকে হিরো আলম ...
সংসদ হচ্ছে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু : স্পিকার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সংসদ হচ্ছে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। জনগণের অধিকার নিশ্চিত করতে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করা জরুরী। জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরা সংসদে কার্যকর ভূমিকা রাখলে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব। আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ এবং ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি, ইউকে (ডব্লিউএফডি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফান্ডামেন্টালস্ অব ...
মোদি হত্যার ষড়যন্ত্রের অভিযোগে বামপন্থী বুদ্ধিজীবী-লেখকদের ধরপাকড়
নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন রাজ্য থেকে খ্যাতনামা বামপন্থী লেখক, বুদ্ধিজীবী ও মানবাধিকার কর্মীদের আটক করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ, ফরিদাবাদ, গোয়া ও রাঁচীসহ বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। খবর বিবিসি বাংলা ও আনন্দবাজার। পুলিশ বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার এক বামপন্থী ষড়যন্ত্রের সঙ্গে এদের যোগসাজশ পাওয়া গেছে। ...
রিজার্ভ চুরির মামলায় প্রতিবেদন ২ অক্টোবর
আদালত প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। আজ বুধবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ জন্য ঢাকা মহানগর হাকিম আমিনুল হক প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন। ২০১৬ সালের ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে ...
নয়াপল্টনে জনসভার অনুমতি পেল বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। সমাবেশের অনুমতির বিষয়ে জানতে বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে গেলে এ অনুমতি দেওয়া হয় বলে জানিয়েছেন বিএনপির প্রতিনিধিদলের সদস্য আব্দুস সালাম আজাদ। তিনি জানান, ১ সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে সমাবেশের অনুমতির বিষয়ে জানতে দুপুরে বিএনপির কার্যালয়ে ...
গাবতলীতে ১১ কেজি স্বর্ণসহ আটক ৫
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ কেজি ওজনের ৯৬টি স্বর্ণের বারসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। বুধবার দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। তবে প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। মিজানুর রহমান বলেন, বিকেল ৪টায় কারওয়ান বাজারস্থ মিডিয়া সেন্টারে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর