১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৩২

box

অনেক সংসদ সদস্যই বিএনপির নির্যাতনের শিকার : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় অনেক নেতাকর্মীকে অত্যাচার নির্যাতন করে হত্যা করা হয়েছে। তাদের সময় অপারেশন ক্লিন হার্ট এর নামে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। ওই সময় দেড়শ’জন মানুষকে হত্যা করা হয়েছে, এদের মধ্যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ছিলেন। এখানে অনেক সংসদ সদস্য রয়েছেন যাদের অনেকে নির্যাতনের শিকার হয়েছেন। আজ রবিবার বিকেলে জাতীয় ...

আগামীকালের মানববন্ধনের অনুমতি পেয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সোমবারের মানববন্ধন কর্মসূচীর মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেন। গত বুধবার তিনদিনের কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন তিনি। আগামীকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হবে। আর বুধবার দুই ঘণ্টার প্রতীকী অনশন পালন ...

চাঁদপুরের প্রাচীণ মসজিদটি সংরক্ষণে পরিকল্পনা নেওয়া হচ্ছে: দীপু মনি

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর গ্রামে জঙ্গল পরিষ্কার করে উদ্ধার হওয়া সুলতানি আমলের মসজিদটি পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপুমনি এমপি। চাঁদপুর-৩ আসনের এই সংসদ সদস্য রোববার সকালে মসজিদটি পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, একটা বই পড়ে জানতে পারি যে, আমার পৈতৃক এলাকা ...

কুকুরের বদলে সেনাবাহিনীতে যোগ দিল বেজি!

আন্তর্জাতিক ডেস্ক: কোনো অভিযানে পুলিশ বাহিনী বা সেনাবাহিনীর সঙ্গে যে আরেকটি বাহিনীর দেখা মেলে সেটি হল ডগ স্কোয়াড বা কুকুর বাহিনী। বিশ্বের প্রতিটি দেশেই মাইন বা বিস্ফোরক খুঁজতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। এ কাজে কুকুরের পরিবর্তে আর কোনো প্রাণীকে এখনও ব্যবহার করতে দেখা যায়নি। তবে এর ব্যতিক্রম দেখিয়েছে শ্রীলংকার সেনাবাহিনী। কুকুরের বদলি হিসেবে বিস্ফোরক উদ্ধারকাজে এবার বেজিকে ...

শেফ বনে গেলেন দুর্ধর্ষ গ্যাংস্টার!

রকমারি ডেস্ক: ইয়েন ওয়েই-শানের জীবনের বেশিরভাগ সময় কেটেছে আইনের বিপরীতে ছুটে। তাইওয়ানের এক দুর্ধর্ষ গ্যাংস্টার তিনি। তাদের জীবনের সময়টা যায় দাদাগিরি করে। বিত্ত আর ক্ষমতার কমতি থাকে না কখনো। অনেকে আবার অকালে পৈতৃক প্রাণটা খোয়ান। আসলে অপরাধ জগতটাই এমন। কিন্তু তিনি হয়ে গেলেন ‘সাবেক গ্যাংস্টার’। এখন তার সময় কাটে ক্ষুধার্তদের জন্যে নুডলস বানিয়ে! তার পরিবার একটি নুডলসের দোকান চালায় নিউ ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির শীর্ষ নেতারা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে বসেছেন। রোববার বিকাল ৩টার দিকে দলের স্থায়ী কমিটির সাত সদস্যকে নিয়ে মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন বলে যুগান্তরকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান। সাত মাস ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও সুচিকিৎসাসহ বিভিন্ন ...

বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চেয়ে রিট

আদালত প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এতে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা সুবিধা দেয়ার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে স্বরাষ্ট্র সচিব, কারা মহা-পরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনসহ মোট ৬ জনকে বিবাদী করা হয়েছে। রোববার দুপুরের দিকে খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয় বলে জানান ...

ছবির প্রচারে ঢাকায় আসছেন নুসরাত-সায়ন্তিকা

বিনোদন ডেস্ক: আগামী ২১ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘নাকাব’। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের নির্মাতা রাজীব কুমার বিশ্বাস। পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার পাশপাশি বাংলাদেশে এটি সাফটা চুক্তির আওতায় মুক্তি পাবে। এ ছবিতে শাকিব খানকে প্রথমবারের মতো ভৌতিক চরিত্রে দেখা যাবে। তাকে দেখা যাবে দ্বৈত চরিত্রেও। ছবিতে শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় দুই মুখ নুসরাত জাহান ...

কিউবির সেবা বন্ধ: গ্রাহকরা বিপাকে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ব্যক্তিগত গ্রাহকদের ওয়াইম্যাক্স সেবা দেয়া বন্ধ করেছে কিউবি। গত ৩০ আগস্ট তারা গ্রাহকদের সেবা বন্ধ করে দেয় বলে জানিয়েছেন গ্রাহক এবং অপারেটরটির শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা। বাংলাদেশ থেকে একেবারে গুটিয়ে না নিলেও ব্যবসা সংকুচিত করার পরিকল্পনা কিউবির অনেক দিনের। তার প্রক্রিয়ায় এখন কেবল তারা কর্পোরেট গ্রাহকদেরই সেবা দেবেন। জুনে এসে কিউবির সব মিলে ১৬ হাজার গ্রাহক থাকলেও তার ...

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে হারিকেন ফ্লোরেন্স

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের উত্তর অথবা দক্ষিণ ক্যারোলাইনা রাজ্যের দিকে প্রবল আকার ধারণ করে ধেয়ে আসছে হারিকেন ফ্লোরেন্স। শনিবার দেশটির আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে। মিয়ামি ভিত্তিক জাতীয় হারিকেন সেন্টার জানায়, সংস্থাটির হারিকেন সন্ধানি বিমান ফ্লোরেন্সকে ‘একটু বেশি শক্তিশালী দেখতে পেয়েছে এবং এটি আজ রবিবার আবার হারিকেনে রূপ নেবে বলে আশঙ্কা করা হচ্ছে।’ বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঝড়টি ...