অপরাধ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ধরা পড়েছে নতুন মাদক ‘এনপিএস’ এর চালান। রোববার (৯ সেপ্টেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ইউনিটের অভ্যন্তরে অবস্থিত ‘ফরেইন পোস্ট অফিসের’ মাধ্যমে ১৩৫ কেজি এনপিএসের এ চালান আসে। জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এর দেয়া তথ্যে সোমবার (১০ সেপ্টেম্বর) আটটি কার্টনে আসা ওই এনপিএসের চালান জব্দ করে ঢাকা কাস্টমস হাউজ। বিষয়টি নিশ্চিত করেছেন ...
box
শহিদুল আলমের জামিন আবেদন মঙ্গলবারের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
আদালত প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় আলোকচিত্রী ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমের জামিন আবেদন আগামীকাল মঙ্গলবারের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংন্তান্ত এক আবেদনের শুনানি শেষে বিচারপতি রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। গত ২৮ আগস্ট এ মামলায় হাইকোর্টে জামিন ...
আজ এটিএম শামসুজ্জামানের জন্মদিন
বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার এটিএম শামসুজ্জামানের জন্মদিন আজ। ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন তিনি । অভিনয়ের জন্য পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক। এটিএম শামসুজ্জামান নোয়াখালী জেলার ভোলাকোটের বড় বাড়ি আর ঢাকায় থাকতেন দেবেন্দ্রনাথ দাস লেনে। বর্তমানে পুরান ঢাকাই থাকেন ...
স্কিন ক্যান্সার থেকে রক্ষা করবে ৪ সতর্কতা
স্বাস্থ্য ডেস্ক: ত্বকের সবচেয়ে মারাত্মক রোগ হলো স্কিন ক্যান্সার। সামান্য অসতর্কতা বা অসাবধানতার কারণে হতে পারে এই ক্যান্সার। তবে এই ঘাতক ব্যাধি থেকে নিজেকে রক্ষা করতে চাই একটু সাবধানতা। চারটি সতর্কতা অবলম্বন করে স্কিন ক্যান্সারে থেকে নিজেকে রক্ষা করতে পারেন আপনি। আসুন সেগুলো জেনে নিই… প্রখর রোদে ঘোরাঘুরি নয় সকাল ৯টার পর থেকেই রোদের তেজ বাড়তে থাকে এবং তা প্রায় ...
রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠের সামনে দুর্বৃত্তের ছোড়া গুলিতে মো. শরিফ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শরিফ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের আলমপুর গ্রামের হাজী কোবাদ আলমের ছেলে। তিনি ৭০/২৫/৩/সি পশ্চিম ...
রাত ১২টা পর্যন্ত বেরোবি উপাচার্যের ক্লাস, শিক্ষার্থীদের বিক্ষোভ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: মাঝরাত পর্যন্ত উপাচার্যের ক্লাস-পরীক্ষা নেয়া বন্ধের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) শিক্ষার্থীরা। এ সময় পুলিশের উপস্থিতিতেই উপাচার্য বাসভবন লক্ষ্য করে ঢিল ছোড়েন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রোববার দিবাগত রাত একটার দিকে মাঝরাত পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী উপাচার্যের বাসভবন ঘেরাও করে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, রোববার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ’ ...
অস্ট্রেলিয়ায় এক বাড়ি থেকে ৩ শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় উপশহরের একটি বাড়ি থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিন মেয়ে শিশু রয়েছে। সোমবার কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করেছে। খবর এএফপি’র। অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পার্থ নগরীর কাছে একটি বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ সেখানে ওই তিন শিশু, তাদের মা ও নানীকে মৃত অবস্থায় পেয়েছে। তদন্ত কর্মকর্তারা জানান, আনুমানিক ২০ বছর বয়সী এক ব্যক্তি রোবাবর ভোরে ...
মেরিল স্ট্রিপ পুরস্কারে ভূষিত ঐশ্বরিয়া
বিনোদন ডেস্ক: মেরিল স্ট্রিপ অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স সম্মাননা গ্রহণ করলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ওমেন ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশনের প্রথম পর্বেই সম্মাননা দেয়া হল তাকে। মেয়ে আরাধ্যা ও মা বৃন্দা রাইকে নিয়ে সম্মাননা গ্রহণ করেন সাবেক বিশ্বসুন্দরী। অনুষ্ঠানের ছবি দিয়ে ইনস্টাগ্রামে ঐশ্বরিয়া লিখেছেন, ভারত ও বিশ্বব্যাপী আমার সকল শুভাকাঙ্ক্ষীকে আমার অনুপ্রেরণা ও শক্তি হয়ে ওঠার জন্য ...
গাজীপুরে মিলন হত্যায় সাতজনের ফাঁসি
আদালত প্রতিবেদক: গাজীপুরে মিলন ভূইয়া নামের একজনকে হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া, মামলায় দুইজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার সকালে গাজীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় সাতজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজীব হোসেন ওরফে রাজু, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ রাজীব ...
খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনে বিএনপি নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল নেমেছে। সোমবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শুরু হয়। মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানসহ কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বেলা ১১টায় মানববন্ধন শুরু হওয়ার কথা থাকলেও ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর