১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:১৮

box

জন্মদিনে নিজের ‘ভারত কা বীর’ অ্যাপ নিয়ে ব্যস্ততা অক্ষয়ের

বিনোদন ডেস্ক: আজ ৫১-তে পা দিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। আর বিশেষ এই দিনটি তিনি রেখেছেন বিশেষ মানুষদের জন্য। বিশেষ মানুষরা হলেন অক্ষয়ের পরিবার, বিশেষ করে তাঁর মা, অরুণা ভাটিয়া। আর সেই সাথে তাঁর পরিবারের অন্য সদস্যরা তো আছেনই। তবে আর একটি কাজ তিনি করবেন। আর সেটি হলো সর্বসম্প্রতি বিভিন্ন কারণে নিহত ভারতীয় সেনাসদস্যদের পরিবারের সাহায্যার্থে করা তাঁর নিজের অ্যাপ ...

খালেদার ১১ মামলার হাজিরা ৭ অক্টোবর

আদালত প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০টিসহ মোট ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজির হওয়ার জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। রোববার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা এসব মামলার অধিকাংশই উচ্চ আদালতের আদেশে স্থগিত ...

শিশু আকিফার মৃত্যু: গঞ্জেরাজ মালিক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি: সম্প্রতি কুষ্টিয়া শহরের চৌড়হাঁস এলাকায় গত ২৮ আগস্ট গঞ্জেরাজ পরিবহনের বাসের ধাক্কায় শিশু আকিফার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বাসের মালিক মো. জয়নাল আবেদীনকে (৬৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার জয়নাল এজাহারভুক্ত তিন নম্বর আসামি। অপর দুই আসামি বাসচালক খোকন ও সুপারভাইজার ইউনুস মাস্টার এখনও পলাতক। র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের কম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, আজ ...

সুবর্ণা নদী হত্যা: আসামি মিলন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি এবং অনলাইন পোর্টাল জাগ্রত বাংলার সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদী হত্যা মামলার আসামি মিলনকে গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা থেকে শনিবার রাতে তাকে গ্রেফতার করে র‌্যাব-১২। মিলন নদী হত্যার ৩ নম্বর আসামি ও নদীর সাবেক স্বামী রাজিবের সহযোগী বলে জানা গেছে। র‌্যাব-১২ এর অধিনায়ক উইং কমান্ডার আব্দুল আহাদ জানান, ...

পৃথিবীর সবচেয়ে অলস দেশ কুয়েত, কর্মক্ষম উগান্ডা!

রকমারি ডেস্ক: কোন কিছুই ঠিক করে করতে ইচ্ছা করে না? মনে হয় একটু যদি বিছানায় গড়িয়ে নেওয়া যেত, কি ভালোই না হত! ঠিক এই রকম মনোভাবের মানুষগুলোই যদি কোনো দেশে বেশি থাকে? তবে তো তা অলসের রাজত্ব, তাই না? এই রকম দেশের তালিকাই বানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন (হু)৷ হুয়ের প্রকাশিত রিপোর্ট দ্যা ল্যান্সেটে অলসের দেশ হিসেবে ...

ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের দারুণ শুরু

ক্রীড়া ডেস্ক: উয়েফা নেশন্স লিগে দারুণ শুরু করলো স্পেন। শনিবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালিস্ট ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে লুইস এনরিকের শিষ্যরা। ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে স্পেন। একাদশ মিনিটে মার্কাস র্যাশফোর্ড গোল করে এগিয়ে দেন ইংল্যান্ডকে। তবে ঘুরে দাঁড়াতে খুব একটা সময় নেয়নি স্পেনও। দুই মিনিট পরেই সাউল নিগেস গোল করে স্পেনকে সমতায় ফেরান। ৩৫তম ...

যে গ্রুপের রক্ত বিশ্বের মাত্র ৪০ জনের শরীরে রয়েছে!

স্বাস্থ্য ডেস্ক: নেগেটিভ গ্রুপের রক্ত যাঁদের, বিপদের সময় তাঁদের রক্ত খুঁজে পেতে রীতিমতো হিমশিম খেতে হয় আত্মীয়-পরিজনদের। এই যেমন এবি নেগেটিভ (AB-), ও নেগেটিভ (O-), বি নেগেটিভ (B-) ইত্যাদি। কিন্তু এমন কোনও রক্তের গ্রুপের কথা কী জানেন, যে গ্রুপের মানুষের সংখ্যা পৃথিবীতে সর্বসাকুল্যে পঞ্চাশেরও কম। অবিশ্বাস্য হলেও এটিই বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ। রক্তের এই গ্রুপ ‘গোল্ডেন ব্লাড’ নামে পরিচিত। এই ...

নারী ও পুরুষের হার্টের রোগের ৫ আলাদা বৈশিষ্ট্য

স্বাস্থ্য ডেস্ক: হৃদরোগে আক্রান্তের সংখ্যা আগের চেয়ে এখন অনেক বেশি। নারী পুরুষ নির্বিশেষে এই সমস্যার শিকার। বিশ্বজুড়ে ডায়াবেটিসের সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে হৃদরোগ। উপমহাদেশে প্রতি বছর যে পরিমাণ মানুষ মারা যান, তাঁদের মধ্যে হৃদরোগে আক্রান্ত পুরুষের সংখ্যা ২০.৩ শতাংশ, মহিলার সংখ্যা ১৬.৯ শতাংশ। তবে এখন পুরুষদের তুলনায় নারীরা হৃদরোগে বেশি আক্রান্ত হচ্ছেন। অন্য একটি রিপোর্ট বলছে, ম্যাসিভ হার্ট অ্যাটাকে পুরুষরাই ...

মার্কিন র‌্যাপার ম্যাক মিলারের রহস্যজনক মৃত্যু

বিনোদন ডেস্ক: মার্কিন র‌্যাপার ম্যাক মিলার আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। আমেরিকার সংবাদ সংস্থাগুলোর খবরে বলা হয়েছে, মাত্র ২৬ বছর বয়সী মার্কিন এই তারকা অতিরিক্ত মদ্যপানের ফলেই মারা গেছেন। ১৯৯২ সালের ১৯ জানুয়ারি প্যাটসবার্গে জন্মগ্রহণ করেছিলেন তিনি। মার্কিন র‌্যাপার ম্যাক মিলার হিসেবে সকলের কাছে পরিচিত থাকলেও তার আসল নাম ম্যালকম জেমস ম্যাকক্রোমিক। ২০১১ সালে তার প্রথম অ্যালবাম দিয়ে সঙ্গীতে তার যাত্রা শুরু ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক বিকালে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও সুচিকিৎসাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে রোববার বিকালে বৈঠকে বসছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। রোববার দুপুর ৩টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির ১০ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান ...