১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:০৪

box

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ না হলে দেশব্যাপী অবরোধ

দেশজনতা অনলাইন : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা না হলে দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। আগামী এক মাসের মধ্যে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর ঘোষণা না দেয়া হলে রমজানের ঈদের পর দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান সংগঠনের কেন্দ্রীয় ...

যৌন হয়রানি প্রতিরোধ সংক্রান্ত রায় বাস্তবায়নে রিট

দেশজনতা অনলাইন :  সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা অনুসারে কমিটি গঠন করা হয়েছে কিনা  তা জানানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে কমিটি গঠন নিয়ে তালিকা আগামী দুই সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রতিবেদন আকারে আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ রিটটি দায়ের করার বিষয়টি নিশ্চিত ...

সাত কলেজের সব সমস্যা শিগগির সমাধান হচ্ছে

 দেশজনতা অনলাইন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা, বিশ্ববিদ্যালয়ের কাজের বিকেন্দ্রীকরণ, সেশনজট নিরসনসহ যাবতীয় সমস্যা দ্রুত সমাধান হতে যাচ্ছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ও সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে শিক্ষার্থীদের যাবতীয় সমস্যা দ্রুত নিরসনের প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে- শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ...

‘এগুলো শুনলে আমার লজ্জা লাগে’ : জয়া

বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। দেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রপ্রেমীদের কাছে সমান জনপ্রিয় তিনি। কলকাতার সৃজিত মুখার্জি পরিচালিত ‘রাজকাহিনী’, ‘এক যে ছিল রাজা’, কৌশিক গাঙ্গুলীর ‘বিসর্জন’-এর মতো বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে প্রেম করছেন জয়া এমন গুঞ্জন এর আগে শোনা গেলেও তা নাকচ করে দেন তিনি। বিষয়টি নিয়ে ...

পুঁজিবাজারে টানা পতনে গণঅনশনে বিনিয়োগকারীরা

দেশজনতা অনলাইন : পুঁজিবাজারে অব্যাহত পতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে গণঅনশন করছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে সকাল ১১টা থেকে এই গণঅনশন কর্মসূচি পালিত হচ্ছে। দীর্ঘদিন ধরে শেয়ারবাজারের অব্যাহত দরপতনের পর গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল পুঁজিবাজার। একদিন বিরতির পর গতকাল নতুন সপ্তাহের প্রথম দিনে আবার দরপতন হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণ এবং বেশিরভাগ ...

হাতে ভোট গুণতে গিয়ে ইন্দোনেশিয়ায় নিহত ২৭২

বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি গোটা বিশ্বের সংবাদমাধ্যম এবং রাজনৈতিক মহলকে অবাক করে একদিনে প্রায় ২০ কোটি মানুষের ভোট নেওয়ার ব্যবস্থা করেছিল ইন্দোনেশিয়া। এটাই একদিনে হওয়া পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচন। কিন্তু ভোট গণনা করতে গিয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৭২ জন কর্মী। ওই দিনে একই সঙ্গে দেশটির প্রেসিডেন্ট, সংসদ এবং স্থানীয় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই ...

নির্বাচিত প্রার্থীদের সতর্ক করলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক চলমান রাজনৈতিক পরিস্থিতি ও কর্মপন্থা নির্ধারণ করতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচিত প্রার্থীরা যেন শপথ না নেয়, সে ব্যাপারে সতর্ক করলো বিএনপি। রোববার রাতে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলীয় সূত্র মতে, জাহিদের পথ ধরে অন্যরা যাতে শপথ না নেয়, সেজন্য বিএনপির একাধিক দায়িত্বপ্রাপ্ত নেতা রোববার ...

বাংলাদেশে আইএস-এর হামলার হুমকি: সতর্কতা বৃটেনের

অনলাইন বাংলাদেশে ভ্রমণের বিষয়ে যুক্তরাজ্য তার নাগরিকদের সতর্ক করে দিয়েছে। গতকাল রোববার ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই সতর্কতার কথা জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় স্বার্থ থাকার বিষয়ে ইঙ্গিত পাওয়া গেছে। যুক্তরাজ্য নির্দিষ্ট করে কোনো হুমকির ব্যাপারে অবগত নয়। তবে বিশেষত জনসমাগমের স্থানে যাওয়া নিয়ে ...

প্রখ্যাত কৌতুক অভিনেতা আনিস আর নেই

নিজস্ব প্রতিবেদক বিশিষ্ট কৌতুক অভিনেতা আনিস আর নেই। রোববার রাত ১১টায় তিনি টিকাটুলির নিজ বাসায় ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি…রাজিউন)। আনিসের মেয়ের স্বামী মো. আলাউদ্দিন শিমুল বিষয়টি নিশ্চিত করেন। আনিসের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই মেয়ে রেখে গেছেন। আজ সকাল ৯টায় টিকাটুলি জামে মসজিদে জানাজা শেষে আনিসের মরদেহ নিয়ে যওয়া হবে তার জন্মস্থান ফেনী জেলার ছাগলনাইয়া থানার বল্লবপুর গ্রামে। সেখানে পারিবারিক কবরস্থানে ...

বছিলায় জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে র‌্যাব, গুলি বিনিময়

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। সন্দেহভাজন ওই জঙ্গি আস্তানার ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ভোরের দিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, সোমবার ভোরে বছিলার মেট্রো হাউজিংয়ের একটি বাড়ি জঙ্গি আস্তানার সন্দেহে ঘিরে ফেলে র‌্যাব। এর কিছুক্ষণ ...