দেশজনতা অনলাইন : দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’ আরো শক্তি সঞ্চয় করে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এটি সামান্য উত্তরদিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের গতি বৃদ্ধি পাওয়ায় তা শুক্রবার রাতে অথবা শনিবার সকালে আঘাত হানতে পারে। ভারতের আবহাওয়া অফিস বলছে, ঘণ্টায় ১৬ কিলোমিটার গতিতে ওড়িশা উপকূলের ...
box
জার্সি বদলাতে আইসিসিতে আবেদন করবে বিসিবি
ক্রীড়া ডেস্ক : মিরপুরে সোমবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন ক্রিকেটাররা বিশ্বকাপের জার্সি পরে অফিসিয়াল ফটোসেশনে অংশ নেন। মুহূর্তের মধ্যে জার্সির ছবি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিশ্বকাপের জন্য দুই রকমের জার্সি বানিয়েছে বিসিবি। একটি হচ্ছে সবুজ। সবুজ জার্সিতে লাল রঙের কোনো ছোঁয়া নেই। আরেকটি হচ্ছে লাল রঙের জার্সি। এই জার্সিতে ...
চট্টগ্রাম মেডিক্যালে আগুন
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে একটি এয়ার কন্ডিশনার থেকে আগুনের সূত্রপাত হয়। তবে অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের সহকারী পরিচালক জসিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, এসির কমপ্রেসর থেকে ...
এরশাদের অফিস থেকে ৪৩ লাখ টাকা চুরি
জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানী কার্যালয়ে দুর্ধর্ষ চুরি হয়েছে। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঙ্গলবার ভোর রাতে কে বা কারা তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি করেছে। এ সময় তারা বিভিন্ন রুমের ড্রয়ার ভেঙে ফেলে। সকালে চুরির বিষয়টি নিশ্চিত করেন হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি। এ ঘটনায় মামলা ...
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়েরও বিষপানে আত্মহত্যা
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় দুই মেয়েকে বিষ খাইয়ে হত্যা করার আত্মহত্যা করেছেন মা নিজেও। সোমবার দিবাগত রাতে উপজেলার সড়ফবাটা ইউনিয়নের সিকদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলেন- মো. নূরনবীর স্ত্রী ডেইজি আকতার, তার ছয় বছর বয়সী মেয়ে ইভা আকতার এবং ১০ মাস বয়সী শিশু ইসরাত নূর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রাতে ...
প্রিমিয়ার লিগের বর্ষসেরা ভ্যান ডাইক
খেলা ডেস্ক গত বছরের জানুয়ারিতে রেকর্ড গড়ে লিভারপুলে এসেছিলেন তিনি। ৭৫ মিলিয়ন পাউন্ডে ডিফেন্ডার ভারজিল ভ্যান ডাইককে কিনে যে লিভারপুল ভুল করেনি, সেটার প্রমাণ গত দেড় বছরে বারবার দিয়েছেন তিনি। এই মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এবার জিতলেন ইংলিশ বর্ষসেরার খেতাবও। স্টার্লিং, আগুয়েরো, হ্যাজার্ডদের পেছনে ফেলে এবারের প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশনের বর্ষসেরা নির্বাচিত হয়েছে ডাইক। শেষবার কোন ডিফেন্ডার এই পুরস্কার জিতেছেন, এমন ...
গুলিস্তানে ককটেল বিস্ফোরণে ৩ পুলিশ আহত
নিজস্ব প্রতিবেদক রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণে ২ ট্রাফিক ও ১ কমিউনিটি পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭) ও লিটন (৪০) এবং কমিউনিটি পুলিশ সদস্য মো. আশিক (২৬)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি ট্রাফিক) বজলুর রহমান ...
কক্সবাজারে বাসের ধাক্কায় ২ যুবক নিহত
অনলাইন কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবদুল মোনাফ (৩০) উপজেলার উত্তর হারবাং এলাকার আলী আহমদের ছেলে ও একই এলাকার রকিম উল্লাহর ছেলে আজিজুর রহমান (২৮)।. চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হারাধন চন্দ্র দাস জানান, রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী মারসা পরিবহনের একটি ...
সংসদে যাওয়ার কারণ জানালেন ফখরুল
নিজস্ব প্রতিবেদক যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, ভোটের দিন আগের রাতেই সব ব্যালট বক্স ভরে রাখে ক্ষমতাসীন দলের লোকেরা। ব্যাপক কারচুপি ও রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে দলীয়করণের ...
শপথ নিলেন বিএনপির চার এমপি
নিজস্ব প্রতিবেদক সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চার এমপি। গতকাল বিকালে সংসদ সচিবালয়ে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া দ্ইু আসনের উকিল আব্দুস সাত্তার এবং বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন। এর আগে ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ শপথ নেন। এ নিয়ে বিএনপির পাঁচজন শপথ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর