১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:০৫

box

সন্ধ্যায় বৈঠকে বসছে ২০ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সেখানে শরিক দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই জোটের প্রথম বৈঠক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন ...

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩৪

বিদেশ ডেস্ক মালয়েশিয়ার সেপাংয়ে সড়ক দুঘটনায় ৬ বাংলাদেশিসহ অন্তত ১১ জন বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপকক্ষে ৩৪ জন। স্থানীয় সময় রোববার রোববার দিবাগত রাত ১১টা ১৬ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এমএএস কার্গো কমপ্লেক্সের কাছে এ দুঘর্টনাটি ঘটে। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টার এ খবর দিয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত বাংলাদেশিদের পরিচয় জানা সম্ভব ...

সব সম্পত্তি ট্রাস্টে দিয়ে দিলেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক ছোট ভাই জি এম কাদেরকে দলের ‘উত্তরাধিকার’ হিসেবে ঘোষণার পরদিন নিজের সব সম্পত্তি ট্রাস্টে দিয়ে দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। দলের প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি এ কথা জানিয়েছেন। চিশতি গতকাল রোববার সন্ধ্যায় ইউএনবিকে বলেন, ‘আমাদের চেয়ারম্যান তাঁর স্থাবর–অস্থাবর সব সম্পত্তি একটি ট্রাস্টে দান করে দিয়েছেন।’ বিকেলে পাঁচ সদস্যের একটি ট্রাস্টি বোর্ডও গঠন করা হয়েছে। ...

বনানীর ‘ফায়ার হিরো’ সোহেল রানা আর নেই

দেশজনতা অনলাইন : রাজধানী বনানীর এফআর টাওয়ারের লাগা আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত ফায়ার সার্ভিসকর্মী সোহেল রানা মারা গেছেন। বাংলাদেশ সময় সোমবার ভোর সোয়া ৪টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বনানী অগ্নিকাণ্ড আহত সোহেল রানা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৮ মার্চ এফআর ...

এফডিসিতে টেলি সামাদকে শেষবিদায়

দেশজনতা বিনোদন : এফডিসিতে টেলি সামাদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: আবদুস সালামআগেই নির্ধারিত ছিল আজ রোববার বেলা ১১টায় চলচ্চিত্রের শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদের মরদেহ আনা হবে এফডিসিতে। নির্ধারিত সময়ের আগেই মরদেহ বহনকারী গাড়ি এসে পৌঁছায়। দীর্ঘদিনের সহকর্মীদের মধ্যে কেউ কেউ এসেছিলেন তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। তবে টেলি সামাদের শেষযাত্রায় চলচ্চিত্রের নতুন ...

বেপরোয়া গাড়ি চালানোয় কারও মৃত্যু হলে চালকের মৃত্যুদণ্ড : আইনমন্ত্রী

বেপরোয়া গাড়ি চালানোর কারণে কারও মৃত্যু প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, বেপরোয়া গাড়ি চালানোর কারণে হত্যা প্রমাণিত হলে আদালত ৩০২ ধারা মোতাবেক দোষীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দিতে বাধ্য থাকবেন। রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘নিরাপদ সড়ক : আইনের প্রয়োগ ও জনসচেতনতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। আনিসুল হক বলেন, দুর্ঘটনা আর ...

বরগুনায় ছাদ ধসে ছাত্রীর মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

দেশজনতা অনলাইন : বরগুনার তালতলীতে সরকারি স্কুল ভবনের ছাদ ধসে ছাত্রী নিহতের ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এছাড়া, ওই ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা এবং তাদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা করে দেওয়ার আবেদন জানানো হয়েছে। রবিবার (৭ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব এই ...

পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ সিন্ডিকেট

দেশজনতা অনলাইন : সরবরাহ প্রচুর থাকলেও রমজানের প্রায় এক মাস আগেই দেশি ও বিদেশী পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। দুই সপ্তাহ আগে খুচরা বাজারে দেশি পেঁয়াজ ২৫ টাকা ও ইন্ডিয়ান পেঁয়াজ ২০ করে বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে দেশি ৩০ টাকা ও বিদেশী ২৫ টাকা দরে। বিশ্লেষকদের মতে, কয়েকদিন পর পর পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়া ...

পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে রণক্ষেত্র চবি ক্যাম্পাস

দেশজনতা অনলাইন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়েছে। ছাত্রলীগের একাংশের ডাকা ছাত্র ধর্মঘট চলাকালে রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। ধর্মঘটের অংশ হিসেবে রোববার সকালে ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় এবং শাটল ট্রেনের লোকোমাস্টারকে তুলে নিয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা। চার ...

ড্রিল মেশিনে হাঁটু ছিদ্র’র ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চান্দগাঁওয়ে চাঁদা না পেয়ে আমজাদ হোসেন নামে যুবকের হাঁটুতে ড্রিল মেশিন চালিয়ে ছিদ্র করার মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে চান্দগাঁও থানার শমশের নগর এলাকা থেকে মামলার প্রধান আসামী মোহাম্মদ জালাল (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ড্রিল মেশিন চালিয়ে হাঁটু ছিদ্র করার এই ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামি ...