বিদেশ ডেস্ক বৈরি আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। এতে বিমানে থাকা ৩৩ আরোহীর সবাই আহত হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (৮ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত বিমানটির ফ্লাইট নম্বর বিজি০৬০। বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩টা ২০ মিনিটে ছেড়ে যায়। ...
box
রাজধানীর মিরপুরে তরুণীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে তমা খান ইতি নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের দাবি। নিহতের স্বামীর নাম শামীম আহমেদ রনি চলচ্চিত্র পরিচালক বলে জানা গেছে। বুধবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে। পরে নিহতের দুই বোন ইতিকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরপুর থানার এসআই অজিত রায় জানান, রাত ১০টার ...
ঢাকায় অতিরিক্ত আইজি রৌশন আরার লাশ
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি রৌশন আরা বেগমের মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল ৬টা ৪১ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেতার লাশ পৌঁছায়। পুলিশ স্টাফ কলেজের রেক্টরের দায়িত্বে থাকা রৌশন জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ ফ্রন্ট পুলিশ ইউনিটের মেডাল প্যারেডে যোগ দিতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে গিয়েছিলেন। বাংলাদেশ ফ্রন্ট পুলিশ ইউনিটের কমান্ডার (এসপি) ফারজানার গাড়িতে করে ...
পাকিস্তানে পুলিশ কনভয়ে হামলা, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের অন্যতম শহর লাহোরে পুলিশ কনভয়ে বোমা হামলায় অন্তত পাঁচ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। বুধবার সকালে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহরে এমন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, পাঞ্জাব পুলিশের এলিট ফোর্সের কনভয় এদিন দাতা দরবার দরগার কাছ দিয়ে পার হচ্ছিল৷ সেই সময় পুলিশের কনভয় লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। নিহতের মধ্যে বেশিরভাগই ...
নোয়াখালীতে বাস খালে পড়ে নিহত ৩
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলার রামগঞ্জ-চাটখিল সড়কে জননী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। এতে বাসটির তিন যাত্রী নিহত এবং ২০ যাত্রী আহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ১০টার দিকে রামগঞ্জ-চাটখিল সড়কের মুন্সি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, সকালে জননী পরিবহনের একটি বাস নোয়াখালীর মাইজদী থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে ...
চলন্ত বাসে নার্সকে ধর্ষণের আলামত মিলেছে
দেশজনতা অনলাইন : কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যার শিকার নার্স শারমিন আক্তার ওরফে তানিয়াকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. রমজান মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। নিহত তানিয়া কটিয়াদী উপজেলার লোহাজুরি গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। তিনি ঢাকার কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজের নার্স হিসেবে কর্মরত ছিলেন। গত ...
বান্দরবানে জনসংহতি সমিতির কর্মীকে গুলি করে হত্যা
অনলাইন বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে বিনয় তঞ্চঙ্গ্যা (৩৫) নামে জনসংহতি সমিতির এক কর্মী নিহত হয়েছেন। একই সময় পুরোধন তঞ্চঙ্গ্যা (৩২) আরেককর্মীকে অপহরণ করে নিয়ে গেছেন দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় জেলার রাজবিলা ইউনিয়নের তাইংখালী এলাকায় এ ঘটনা ঘটে। রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যমংপ্রু জানান, রাতে বিনয় তঞ্চঙ্গ্যা তার মুদির দোকান বন্ধ করে দাদাশ্বশুরের বাসায় ঘুমাচ্ছিলেন। এ সময় কয়েকজন এসে তাকে ঘুম ...
ঢাকায় সুবীর নন্দীর মরদেহ
নিজস্ব প্রতিবেদক বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর মরহেদ বুধবার সকালে সিঙ্গাপু থেকে দেশে এসে পৌঁছেছে। রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমানে বুধবার ভোর সোয়া ৬টার দিকে তার মরদেহ ঢাকায় এসে পৌঁছায়। বিমানবন্দর থেকে তার মরদেহ নেয়া হয় ২৫সি গ্রিন রোডের গ্রিন ভিউ অ্যাপার্টমেন্টে। সেখান থেকে সকাল ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর মরদেহ নেয়া হবে রামকৃষ্ণ মিশনে। দুপুরে ...
অ্যানফিল্ডে বার্সেলোনার কবর খুঁড়ে ফাইনালে লিভারপুল
খেলা ডেস্ক ক্যাম্প ন্যুতে হারের পর লিভারপুলের দরকার ছিল অবিশ্বাস্য, অতি নাটকীয় কোনো ঘটনার। যাতে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগের ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্ন ছিন্নভিন্ন হয়ে যাবে। কিন্তু কে ঘটাবেন এমন কিছু! মোহামেদ সালাহর সেমির স্বপ্ন কেড়ে নিয়েছে চোট। দলে নেই ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। নিজের সেরা ছাত্রদের ছাড়া বার্সেলোনার বিপক্ষে এমন পরিস্থিতেতে খেলতে নামার আগে ক্লপের কপালেও চিন্তার ভাঁজ। ম্যাচের আগে ...
ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপির ইফতার
নিজস্ব প্রতিবেদক রমজানের প্রথম দিনে ওলামা মাশায়েখ ও এতিমদের সন্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকেই রমজানের প্রথম ইফতার এতিমদের নিয়ে করে আসছিলেন। তবে তিনি কারাগারে থাকায় দ্বিতীয়বারের মতো তাকে ছাড়াই এতিমদের নিয়ে প্রথম ইফতার করলেন বিএনপি নেতারা। এই ইফতার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর