দেশজনতা অনলাইন : কারখানার পলিথিন বর্জ্য ফেলে নদী দূষণের অভিযোগে কারখানা কর্তৃপক্ষকে দিয়েই ওইসব বর্জ্য পরিষ্কার করিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার রাতে বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীরচর থানার মুসলিমবাগের বাগচাঁনখা এলাকায় এ ঘটনা ঘটে। বিআইডব্লিউটিএ জানায়, তিন মাসব্যাপী উচ্ছেদ অভিযানে উদ্ধার করা ভূমি থেকে বর্জ্য, রাবিশ, মাটি ও বালু অপসারণসহ দূষণ প্রতিরোধের কাজ চলছে। চলমান কাজ সরেজমিন পরিদর্শনকালে রাসেদ ট্রেডার্স ...
box
ধূমপানের চেয়ে জাংক ফুডে বেশি মানুষ মারা যায়!
দেশজনতা অনলাইন : সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি ধূমপানকে স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর বিবেচনা করা হয়। ধূমপানের কারণে ক্যানসার, হৃদরোগ, শ্বাসকষ্টজনিত রোগের আশঙ্কা বাড়ে। তবে এই ধূমপানের চেয়েও প্রাণঘাতী এক কারণে মানুষ মারা যাচ্ছে বেশি। আমেরিকার সিয়াটলের প্রতিষ্ঠান হেলথ মেট্রিক্স অ্যান্ড এভালুয়েশন ১৯৫টিরও বেশি দেশে নতুন এক গবেষণা চালিয়েছে। এতে দেখা গেছে, মানহীন খাবার খাওয়ার কারণে ধূমপানের চেয়েও ...
কক্সবাজারে গুলিতে দুই ‘মাদক কারবারি’ নিহত
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন, যারা মাদক কারবারি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। বৃহস্পতিবার ভোরে সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টের ঝাউবনে এ ঘটনা ঘটে। নিহতদের নামপরিচয় জানা না গেলেও তারা মাদক কারবারি বলে দাবি করছে র্যাব। কক্সবাজার র্যাব-১৫ এর ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, ইয়াবার চালান আসার খবর পেয়ে ভোরে সমুদ্র সৈকতের ডায়াবেটিক ...
নরসিংদীতে সড়কে প্রাণ গেল তিনজনের
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পথচারী। অন্যজন মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর কৌন্ধারপাড়া এবং সবুজপাহাড় কলেজ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। জানা গেছে, সকালে ভৈরব থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাস শিবপুর উপজেলার সবুজপাহাড় কলেজ এলাকায় দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ...
কে হচ্ছেন বিএনপির নারী আসনে এমপি
নিজস্ব প্রতিবেদক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে জয় পেয়েছিল বিএনপি। এরমধ্যে বগুরা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকীরা শপথ নিয়েছেন। বুধবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বিএনপির ভাগের একটি নারী আসনের জন্য তফসিল ঘোষণা করেছেন। তফসিল অনুযায়ী ২০ মের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। এখন প্রশ্ন উঠেছে কে হচ্ছে বিএনপির নারী ...
দাবদাহ থাকবে আরও ৩ দিন
নিজস্ব প্রতিবেদক এখনই গরম থেকে রেহাই মিলছে না। আরো দুই তিনদিন এই দুর্বিষহ গরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, দেশব্যাপী দাবদাহ বয়ে যাচ্ছে। এটি আরও দুই থেকে তিন দিন থাকতে পারে। তবে তিনি বলেন, ‘আগামী রোব বা সোমবারে হালকা বৃষ্টি হতে পারে।’ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ...
স্ত্রীর খেয়াল রাখতে পারেন না, দেশ সামলাবেন কীভাবে?
বিদেশ ডেস্ক তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে বলেছেন, নিজের স্ত্রীর খেয়াল রাখতে পারেন না, দেশ সামলাবেন কীভাবে? তার কটাক্ষ,”আগে বলতেন আমি চাওয়ালা। এখন চৌকিদার হয়েছেন।”ভারতের লোকসভা নির্বাচনের প্রচারণায় বুধবার পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার পুরুলিয়ার কোটশিলার সভায় এসব কথা বলেন তিনি। মমতা বলেন,”সবার একটা করে পরিবার থাকে। নরেন্দ্র মোদিরও স্ত্রী আছেন। নির্বাচনে হলফনামা তথ্য দিতে হয়। ...
দুর্ঘটনাকবলিত যাত্রীদের ছাড়াই ফিরেছে বিশেষ ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক মিয়ানমার থেকে ১৭ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি। তবে এরমধ্যে ইয়াঙ্গুনে রানওয়ে থেকে ছিটকে পড়া বিমানের কেউ নেই বলে জানিয়েছে বিমানবন্দর স্টেশন এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে বিমানটি হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে। যদিও বুধবার রাতে বিমান কর্তৃপক্ষ বলেছিল, দুর্ঘটনাকবলিত প্লেনের আহত যাত্রীদের ফিরিয়ে আনতে বিমানের বিশেষ এই ফ্লাইট ...
লুকাসের হ্যাটট্রিকে ইতিহাস সৃষ্টি টটেনহ্যামের
খেলা ডেস্ক মাথিয়াস ডি লিট এবং হাকিম জিয়েচের গোলের পরও এতটা ভুগতে হবে ফাইনালে যেতে, সেটা হয়তো ভাবেনি আয়াক্সও। লুকাস মউরার জোড়া গোলে ম্যাচে ফেরা স্পার্স পেল কর্নার। ইয়ান ভার্টনহেনের শট ফিরে আসল ক্রসবারে প্রতিহত হয়ে, ফিরতি বলও আয়াক্স ফিরিয়ে দিল লাইন থেকে। স্বপ্নের ফাইনাল থেকে মাত্র মিনিট কয়েক দূরে আয়াক্স। চ্যাম্পিয়নস লিগে এবার যেন শেষের জন্যই বরাদ্দ ছিল সব ...
শিমুল বিশ্বাস অসুস্থ, হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। বুধবার রাতে তাকে রাজধানীর মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিমুল বিশ্বাসের ভাতিজা ব্যারিস্টার সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘দীর্ঘদিন কারাভোগের পর, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও আমার চাচা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর