নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ দেশে ভোটের প্রচারের ‘একতরফা রাজনীতি’ চালু করেছে অভিযোগ করে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ১৯৭০ সালের নির্বাচনের কথা স্মরণ করতে বলেছেন ক্ষমতাসীনদের রোববার এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “আমি শেখ হাসিনাকে বলব, এমন সময় আসবে, রাজনীতির মেরুকরণে আপনি বাদে জাতীয় ঐক্য যেটা বোঝায়, সকল দল আওয়ামী লীগের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ১৯৭০ সালের মতো নির্বাচন করবে। “আপনি যদি গোপালগঞ্জের ...
box
তাঞ্জানিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩৩ শিশু সহ নিহত ৩৬
অনলাইন ডেস্ক : তাঞ্জানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ৩৬ শিক্ষার্থী। এর মধ্যে ৩৩ জনই শিশু। শিক্ষার্থীতে ভরা একটি বাস শনিবার সকালে ঢালু একটি সড়ক থেকে পিছলে পড়ে যায় গিরিখাদে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। তাঞ্জানিয়ার উত্তরাঞ্চলে কারাতু জেলায় আরুশা শহরে এ দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি এই দুর্ঘটনাকে ‘জাতীয় দুর্যোগ’ বলে ...
৫৭ ধারা বাতিল করে নতুন আইন হচ্ছে: আনিসুল হক
হবিগঞ্জ সংবাদদাতা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করে নতুন আইন সৃষ্টি করা হচ্ছে। ৫৭ ধারা নিয়ে বির্তক সৃষ্টি হয়েছে। বিতর্কে বলা হয়েছে জনগণের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। সে কারণেই এ আইনটি বাতিল করা হচ্ছে। নতুন আইনে যাতে করে কাউকে অহেতুক হয়রানি করা না হয় সে ব্যবস্থা রাখা হবে। ’ ...
গত পাঁচ বছরে ৮টি ব্যাংক সুদ মওকুফ করেছে৩ হাজার ২৩০ কোটি টাকা
অর্থনীতি ডেস্কঃ ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত পাঁচ বছরে মোট ৩ হাজার ২৩০ কোটি টাকা সুদ মওকুফ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত আট ব্যাংক। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে জনতা ব্যাংক। মোট মওকুফকৃত সুদের প্রায় ৪৩ শতাংশ জনতা ব্যাংকের। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্প্রতি জাতীয় সংসদে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সুদ মওকুফের এ তথ্য তুলে ধরেন। অর্থমন্ত্রী জানান, সোনালী ব্যাংক গত পাঁচ ...
৩০ দেহরক্ষী নিয়ে গোয়েন্দা কার্যালয়ে মুসা
নিজস্ব প্রতিবেদক: শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিং এর তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির হয়েছেন ‘অসুস্থ’ প্রিন্স মুসা। রোববার বিকেল ৩টার দিকে ৬টি গাড়িতে কমপক্ষে ৩০ জন দেহরক্ষী নিয়ে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির হন তিনি। এ ছাড়া প্রিন্স মুসার সঙ্গে আরও ৫ জন আইনজীবী রয়েছেন। পরে দেহরক্ষীদের বেষ্টনির মধ্যে একটি সাদা রঙের গাড়ি থেকে নেমে গোয়েন্দা কার্যালয়ে যান মুসা। এ ...
সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ
অর্থনৈতিক প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ওঠা নামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স নিম্নমুখী হলেও লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সেঞ্জেও (সিএসই) একই প্রবণতা লক্ষ্য করা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসইতে দিনের শুরু থেকে সূচক বাড়লেও আধা ঘন্টা পর ...
রৌমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিহত
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় রৌমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে উলিপুর উপজেলার কুড়িগ্রাম-চিলমারী মহ্সাড়কের চুনিয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, আব্দুর রাজ্জাক রাজু স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেল যোগে রৌমারী ফিরছিলেন। তিনি উলিপুর উপজেলার চুনিয়ারপাড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে গরু বোঝাই একটি ভটভটি ধাক্কা তাকে দিলে তিনি গুরুতর হন। ...
এরশাদের ‘ডিগবাজি জোটে’ মাথাব্যথা নেই ১৪ দলের
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে সামনে রেখে নতুন জোট গঠন করে ফের রাজনৈতিক সমীকরণে আসার চেষ্টা করছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। তবে এ নিয়ে উদ্বিগ্ন নয় ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। জোট নেতারা বলছেন, রাজনৈতিক গুরুত্ব বাড়াতেই এরশাদের এই নতুন কৌশল। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে ১৪ দলের সঙ্গী ছিল জাতীয় পার্টিও। বর্তমান সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকলেও সরকারের ...
ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক: চলতি মৌসুমে অকাল বন্যায় প্রায় সবকটি হাওরের বোরো ফসল তলিয়ে গেছে। অন্যদিকে সরকারি মজুদের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে যাওয়া। তাছাড়া মিল মালিকদের কাছেও চালের মজুদ না থাকা। ১০ টাকা কেজির চাল বিক্রির নামে সরকার দলীয়দের হরিলুট। এর প্রভাবে চালের বাজারে লাফিয়ে লাফিয়ে দাম বেড়ে যাওয়া। বর্তমান এই অবস্থায় দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে বলে আভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাছাড়া ...
৫৮ দল নিয়ে এরশাদের নতুন জোট
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির নেতৃত্বে ৫৮টি দল মিলে নতুন রাজনৈতিক জোট ঘোষণা করলেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। গতকাল শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বার্তায় এ জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি জানানো হয়। এর আগে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিভিন্ন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর