১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:২৬

box

পুলিশি হস্তক্ষেপ ও দলীয় কোন্দল বাধাগ্রস্ত হচ্ছে সারা দেশে বিএনপির কর্মিসভা

নিজস্ব প্রতিবেদক: পুলিশি বাধা ও দলীয় কোন্দলে বাধাগ্রস্ত হচ্ছে সারা দেশে বিএনপির কর্মিসভা। দলকে নির্বাচন ও আন্দোলনের জন্য প্রস্তুত করতে গত ২২ এপ্রিল থেকে সাংগঠনিক জেলাগুলোতে এ কর্মিসভা শুরু হয়েছে। কেন্দ্র থেকে প্রাথমিকভাবে বেঁধে দেয়া সময়সীমা গতকাল শেষ হলেও সময় বাড়ানো হয়েছে বলে জানা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েকটি জেলার কর্মী সম্মেলন ঢাকায় করার কথাও ভাবা হচ্ছে। গত ২২ এপ্রিল ...

আয়ারল্যান্ড পৌঁছেছেন মুশফিক-তামিমরা

অনলাইন ডেস্ক: ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করার পর ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে আয়ারল্যান্ড পৌঁছেছে টাইগাররা। রবিবার অধিনায়ক মাশরাফিকে ছাড়াই আয়ারল্যান্ডে পৌঁছায় টাইগাররা।  পারিবারিক সমস্যার কারণে সাসেক্সে ক্যাম্প চলাকালীন বাংলাদেশে ফিরে আসেন ম্যাশ। রোববার বাংলাদেশ সময় চারটা ২০ মিনিটে আয়ারল্যান্ডের বেলফাস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সাকিব-তামিম-মুশফিকদের বহনকারী বিমান। দুই ঘন্টার বিমান ভ্রমন করে আয়ারল্যান্ড পৌঁছেছে লাল-সবুজ জার্সিধারীরা। এর আগে ...

বাস খাদে পড়ে নিহত এক আহত ২০

নিজস্ব প্রতিবেদক: মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার ভাবনহাটি এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রোববার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মাসুম, পলাশ, সোহেল, সজিব, সম্রাট, আমেনা, দূর্গাপদ, লিটন, রকি, বাদশা, জবেদা, কামনা মণ্ডলের নাম জানা গেছে। মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, ...

শিগগির ঘোষণা করা হবে নবম ওয়েজবোর্ড: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাংবাদিকদের জন্য শিগগিরই নবম ওয়েজবোর্ড ঘোষণা করা হবে।তিনি আজ সংসদে সরকারি দলের হুইপ শাহাব উদ্দিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিচারপতি নিজামুল হককে প্রধান করে গণমাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারিদের জন্য নবম ওয়েজবোর্ড গঠনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, ‘ওয়েজবোর্ডের জন্য সাংবাদিক ও কর্মচারি প্রতিনিধির নাম ইতোমধ্যে পাওয়া গেছে, কিন্তু ...

সরকার বিএনপি ফোবিয়ায় ভুগছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : সরকার বিএনপি ফোবিয়ায় ভুগছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক কর্মী সভায় তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি নাকী নাই, বিএনপির নাকী অস্তিত্বই নাই, বিএনপি নাকী ভীতু রাজনৈতিক দল-এসব কথা সরকারি দলের নেতারা বলে। তাহলে আপনারাদের বক্তব্য শুনলে, আপনাদের কর্মকান্ডের মধ্যে সারাক্ষণ বিএনপি ভীতি কেনো, ...

ভিশন-২০৩০ দেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখাবে: মির্জা ফখরুল

দেশের অর্থনীতিকে উচ্চ মধ্যম আয়ের কাতারে তুলতে বিএনপির ভিশন-২০৩০ নিয়ে ক্ষমতাসীনদের নেতিবাচক মন্তব্যের সমালোচনা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই রুপকল্প নতুন স্বপ্ন দেখাবে। ক্ষমতাসীন দলের নেতারা ভিশন-২০৩০ কে ‘ধাপ্পাবাজি’ বলে উপহাস করার একদিন পর রোববার রাজধানীতে দলের এক কর্মীসভায় এই বিষয়ে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘ইতিবাচক রাজনীতি আপনাদের কাছে ধাপ্পাবাজিই মনে হবে। আমরা যখন ...

মওদুদ আহমদের দুর্নীতি মামলার স্থগিতাদেশের মেয়াদ বেড়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রমের স্থগিতাদেশের মেয়াদ বেড়েছে আরও এক সপ্তাহ। আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এই সময়ের মধ্য মওদুদকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে নিজেই শুনানি করেন মওদুদ। সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মাহমুদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ...

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী সোমবার

আগামীকাল পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৫৬তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে তিনি জোড়াসাঁকাোর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন। তিনি চির নতুনের কবি । মৃত্যুহীন অনন্ত জীবনের সাক্ষর বয়ে যাবেন যুগ থেকে যুগান্তরে। কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এবার কবিগুরুর জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে রবীন্দ্র স্মৃতিবিজড়িত নওগাঁর পতিসরে।নওগাঁয় রবীন্দ্র কাচারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে ...

বাংলাদেশকে দ্বিগুণ ঋণ দেবে এডিবি

চলতি বছর বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ সহায়তা প্রায় দ্বিগুণ হবে বলে জানিয়েছেন এডিবির দক্ষিণ এশীয় বিভাগের মহাপরিচালক হান কিম। তিনি বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশ ৮ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। তবে এজন্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সক্ষমতাও বাড়াতে হবে। রোববার এডিবির বোর্ড অব গভর্নর্সের ৫০তম বার্ষিক সভায় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ২০১৬ সালে বাংলাদেশের ১০ ...

গুলি করে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছে। এ সময় বিএসএফের গুলিতে আহত রসুল মিয়া (৩১) নামের এক বাংলাদেশিকে টেনে হেঁচড়ে ধরে নিয়ে গেছে বিএসএফ। রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে বুড়িহাট সীমান্তে ১০/১২ জনের একদল গরু ব্যবসায়ী গরু আনতে গেলে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে বিএসএফ। এ সময় গুলিতে আহত হয়ে মাটিতে ...