নিজস্ব প্রতিবেদন গাজীপুর সিটি করপোরেশনে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় একজনের মৃত্যু হয়েছে। কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসহাক আলী দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকার নিয়ত আলীর ছেলে। ওসি হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনাবাড়ী এলাকায় তুসুকা পোশাক কারাখানার সামনে ইসহাক আলী দৌড়ে রাস্তা পার ...
box
রিজার্ভ চুরি : ‘কিম’কে বাঁচাতে মরিয়া ফিলিপিনো বিচার সচিব
আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে জড়িত এক ব্যবসায়ীকে বাঁচাতে ফিলিপাইনের বিচার বিভাগের সচিব মরিয়া হয়ে কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরিতে জড়িত ওই ব্যবসায়ীকে বাঁচাতে ফিলিপিনো বিচারবিভাগের সচিব ভিটালিয়ানো অ্যাগুইরো ‘রক্ষাকারী’র ভূমিকায় কাজ করছেন বলে অভিযোগ এনেছেন দেশটির একটি ক্যাসিনোর অপারেটর চার্লি অ্যাটং অং। দেশটির রেডিও ডিজেডএমএম’কে দেয়া এক সাক্ষাৎকারে ক্যাসিনোর ...
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ
নিজস্ব প্রতিবেদন দিবস আজ। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক জাতিসংঘ ১৯৯৩ সাল থেকে এ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হবে। এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘ক্রান্তিকালে সমালোচকের দৃষ্টি: শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’। দিবসটি উপলক্ষে জাতীয় প্রেসক্লাব আজ বেলা সাড়ে ১০টায় আলোচনা সভার আয়োজন করেছে। ...
৭ মে নতুন জোট আনছেন এরশাদ
নিজস্ব প্রতিবেদক জাতীয় পার্টির নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এ সপ্তাহেই জোটের আত্মপ্রকাশ হবে। নতুন জোট আত্মপ্রকাশের আনুষ্ঠানিক দিনটি আজ দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজেই জানালেন। সেই দিনটি হলো আগামী ৭ মে। এ জোটে মোট কয়টি দল যোগ দিচ্ছে তার সঠিক সংখ্যা উল্লেখ করেননি এরশাদ। তবে বললেন, অনেক দল যোগ দেবে। মে দিবস উপলক্ষে আজ সোমবার বিকেলে ...
তারেকের বিরুদ্ধে পরোয়ানা বিএনপিকে নির্মূলের ধারাবাহিকতা : ফখরুল
নিজস্ব প্রতিবেদক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাতীয়তাবাদী শক্তিকে হত্যা, গুম, অপহরণসহ নানাভাবে জুলুম, উৎপীড়ন ও হয়রানির মাধ্যমে নির্মূল করার যে অভিযান চালানো হচ্ছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনা সেটিরই ধারাবাহিকতা।’ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র ও প্রতিবাদ জানিয়ে ...
আইসিটি আইনের ৫৭ ধারা থাকছে না
নিজস্ব প্রতিবেদন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা থাকছে না। তিনি বলেছেন, নতুন ডিজিটাল সিকিউরিটি আইন প্রণয়ন করা হচ্ছে। এ আইনে ৫৭ ধারার বিষয়ে পরিষ্কার করা হবে এবং বর্তমান সরকারের বাক-স্বাধীনতা কেড়ে নেয়ার যে কোনো ইচ্ছে নেই তা এই আইনে প্রমাণ করে দেয়া হবে। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে ...
খাদ্য কর্মকর্তার এত ক্ষুধা!
নিজস্ব প্রতিবেদন সরকারি খাদ্য গুদাম থেকে হাওয়া হয়ে গেছে প্রায় এক হাজার ৮০০ টন খাদ্যশস্য। গুদামের রক্ষক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) একেএম মহিউদ্দিন নিজেই এ বিপুল পরিমাণ খাদ্যশস্য আত্মসাৎ করেছেন বলে নিশ্চিত হয়েছে খাদ্য অধিদপ্তর। আত্মসাৎ করা এ খাদ্যশস্যের সরকারি মূল্য প্রায় ছয় কোটি টাকা। তবে এর বাজারমূল্য ১০ কোটি টাকারও বেশি। ঘটনাটি ঘটেছে কুমিল্লার লাকসামের দৌলতগঞ্জ খাদ্য গুদামে। সম্প্রতি খাদ্য ...
আওয়ামী লীগের পালাবার সময় হয়ে গেছে : খালেদা
নিজস্ব প্রতিবেদক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, একটা দলের সেক্রেটারি জেনারেল যা বলে তা থেকে বুঝে নেয়া যায়। তিনি বানিয়ে বানিয়ে বলছেন না, আর এমনি এমনি তো বলছেনই না, তাই তাদের পালাবার সময় হয়ে গেছে। তারা সম্পদ গোছাতে ব্যস্ত। কাজেই তারা পালাবার জন্য তৈরি হোক, আর আমরা দেশ রক্ষার করার জন্য অধিকার রক্ষায় তৈরি হই। মঙ্গলবার রাতে গুলশানে খালেদা জিয়ার ...
হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম : ৩ প্রকৌশলী সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক : হাওর অঞ্চলে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের নির্দেশে এ তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করে পানি উন্নয়ন বোর্ড। এই তিন প্রকৌশলী হলেন- সিলেট পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আব্দুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার ও পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ পওর (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) বিভাগের ...
পাকিস্তান-উইন্ডিজের সঙ্গে ব্যবধান বাড়ল বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক: আইসিসি’র সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে এক পয়েন্ট কমার পরেও সাত নম্বরেই রয়েছে বাংলাদেশ। তাতে আগামী বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন উজ্জ্বল হলো বাংলাদেশের। আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে পারলে বাংলাদেশ এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠতে পারবে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা শীর্ষে রয়েছে। অস্ট্রেলিয়া দুই এবং ভারত রয়েছে তিন নম্বরে। সাত নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯১। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর