নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। ভূমিহীন মানুষকে খাসজমি ও ঘর করে দেওয়ার মাধ্যমে মাথা গোঁজার ঠাঁই করে দেওয়া হবে। নিঃস্ব, অসহায় মানুষের ঠিকানা দিতে গুচ্ছগ্রাম প্রকল্প অব্যাহত থাকবে। বুধবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় গুচ্ছগ্রাম প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এসময় লালমনিরহাট, ফরিদপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধাসহ সাতটি জেলার ...
box
ভেনিজুয়েলায় ফের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক : ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগ দাবিতে আবারও বিক্ষোভ শুরু হয়েছে। মঙ্গলবার বিরোধীরা রাজধানী কারাকাসের প্রধান সড়কগুলো অবরোধ করেছে। গত এক মাসে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে ২৮ জন নিহত হয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটিতে নতুন সংবিধান তৈরির প্রস্তাব দিয়ে ৫০০ সদস্যের একটি কমিটি গঠন করার পরই নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। মাদুরো বলছেন, বিদেশি শক্তির সাথে ষড়যন্ত্র করে তাকে ...
যেকোনো সময় সরকার থেকে জাপার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক যেকোনো সময় সরকারে থাকা জাতীয় পার্টির তিন মন্ত্রী পদত্যাগ করছেন। সরকার ও বিরোধী দলে থাকা নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের সমালোচনার একদিন পরই এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। মঙ্গলবার রাতে জাতীয় পার্টির সংসদীয় দলের এক সভায় সরকার থেকে দলের সদস্যদের পদত্যাগের এই সিদ্ধান্ত হয়। বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন ...
দক্ষিণ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে সেরা বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক ভারতের উত্তর প্রদেশের মিরাট শহরে অনুষ্ঠিত সপ্তম দক্ষিণ এশিয়ান হাকুকাই কারাতে চ্যাম্পিয়নশিপে সেরা বাংলাদেশ। চারদিন ব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ ৮ স্বর্ণ, ১ রৌপ্য ও ১ ব্রোঞ্জ পদক চেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে স্বাগতিক ভারত এবং তৃতীয় হয়েছে নেপাল। প্রতিযোগিতায় বাংলাদেশের ১০ জন কারাতেকার অংশ নিয়েছেন। দলের কোচ হিসেবে গিয়েছেন মোয়াজ্জেম হোসেন সেন্টু। চ্যাম্পিয়নশিপে দক্ষিণ এশিয়ার ৮টি দেশ ...
নতুন চুক্তির আওতায় তাসকিন-মোসাদ্দেক-মিরাজ-রাব্বি
বিশেষ সংবাদদাতা আগের বছর বিসিবির সঙ্গে চুক্তিতে ছিলেন ১৫ ক্রিকেটার। সেই ১৫ জনের মধ্য থেকে এবার তিনজনকে বাদ দেয়া হয়েছে। চুক্তির বাইরে ছিটকে পড়া ওই তিন ক্রিকেটার হলেন- নাসির হোসেন, আরাফাত সানি, আল-আমিন হোসেন। এবার নতুন করে চুক্তিতে এসেছেন চার ক্রিকেটার। চার তরুণ হলেন- তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত ও কামরুল ইসলাম রাব্বি। নতুন চুক্তিভুক্ত দুইজন (তাসকিন ...
বেতন অনিশ্চিত দেড় লাখ মাদ্রাসা শিক্ষকের
নিজস্ব প্রতিবেদন সারাদেশে এমপিওভুক্ত সাড়ে সাত হাজার মাদ্রাসার দেড় লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর এপ্রিল মাসের বেতন অনিশ্চিত হয়ে পড়েছে। এই শিক্ষক-কর্মচারীদের বেতন-বিল তৈরি করার দায়িত্ব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)। তবে এপ্রিল মাসের বেতন-বিল তৈরির চূড়ান্ত পর্যায়ে গত ২৭ এপ্রিল আকস্মিকভাবে শিক্ষা মন্ত্রণালয় এ বিল তৈরির দায়িত্ব নবগঠিত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে দিয়েছে। পর্যাপ্ত লোকবল না থাকায় তারা গত চার দিনে এ বিষয়ে ...
অধিনায়কত্বকে ‘চ্যালেঞ্জ’ হিসেবেই দেখছেন সাকিব
স্পোর্টস ডেস্ক অধিনায়কত্বটা সাকিবের কাছে নতুন কিছু নয়। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত ক্রিকেটের তিন ফরম্যাটেই দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। হঠাৎ টি-টোয়েন্টি থেকে মাশরাফির অবসরের পর সীমিত ওভারের এই ফরম্যাটের আবারও অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে দেশসেরা এই অল-রাউন্ডারের কাঁধে। তবে এবার টি-টোয়েন্টির অধিনায়কত্বটাকে ‘চ্যালেঞ্জ’ হিসেবেই দেখছেন সাকিব। কলকাতায় ওয়ান ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘যে কোনো দায়িত্বই চ্যালেঞ্জের। এটা নির্ভর করে ...
আফগানিস্তানে মার্কিন দূতাবাসের কাছে ন্যাটোর গাড়িবহরে হামলা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ১০:৪৮ এএম, ০৩ মে ২০১৭, বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসের কাছে ন্যাটো বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। ভয়াবহ ওই হামলায় হতাহতের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। তবে এতে ন্যাটো বাহিনীর গাড়িসহ বেশ কিছু বেসামরিক পরিবহন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ওই বিস্ফোরণের কারণ জানা না গেলেও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন এটি একটি আত্মঘাতী হামলা। কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় থাকা ...
তারেকের বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ কর্মসূচি ঘোষণা করেন। ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারি কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুয়ায়ী ৩ মে বুধবার দেশের সব জেলা, ...
বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা খর্ব : অ্যামনেস্টি
আন্তর্জাতিক ডেস্ক দমনমূলক কৌশল ও নতুন আইনের মাধ্যমে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করছে সরকার। মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি বলছে, ভিন্ন মত পোষণকারীদের সুরক্ষা অথবা হুমকিদাতা সশস্ত্র দায়ী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে সরকার। ‘দমন-পীড়ন এবং ভয়ের ফাঁদে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা’ শীর্ষক অ্যামনেস্টি ওই প্রতিবেদনে সশস্ত্র গোষ্ঠীগুলো কীভাবে মাথা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর