নিজস্ব প্রতিবেদক: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দিবসটি উপলক্ষে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, মানব বিশ্বের ইতিহাসে এই দিনটি এক মহিমান্বিত দিন। এ দিনেই গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভ করেন। বিএনপি নেত্রী বলেন, যুগে যুগে মহামানবেরা পথভ্রষ্ট মানুষকে সত্যের আলো দেখিয়েছেন, ...
box
রোহিঙ্গাদের জন্য জাপানের ২০ লাখ ডলার সহায়তা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রতিবেশী দেশ মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ লাখ ডলার বা ১৬ কোটি টাকার বেশি জরুরি অনুদান সহায়তা দিয়েছে জাপান সরকার। জাপান দূতাবাস, জাতিসংঘ শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর, জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য আশ্রয়-বসতি নির্মাণ, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান এবং পানি সরবরাহে ...
আজ ‘ভিশন-২০৩০’ প্রকাশ করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক : ক্ষমতায় গেলে নতুন ধারার রাজনীতি ও সরকার প্রতিষ্ঠা করার পরিকল্পনা সুনির্দিষ্টভাবে তুলে ধরতেই আগামীকাল ‘ভিশন-২০৩০ ফর বাংলাদেশ’ প্রকাশ করবে বিএনপি। আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ রূপকল্প প্রকাশ করবেন। এ অনুষ্ঠানে ২০ দলীয় জোটের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্র গ্রহণ করেনি ...
৫৭ ধারার মামলায় দুই সাংবাদিক কারাগারে
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় আইসিটি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় দুই সাংবাদিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ মেজবাউল হক এ আদেশ দেন। সাংবাদিকরা হলেন- কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচিত দপ্তর সম্পাদক বাংলাভিশন, বিডি নিউজ ২৪ ও বণিক বার্তার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসান আলী এবং স্থানীয় ...
‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সামাজিক আন্দোলন প্রয়োজন’
ময়মনসিংহ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, উৎপাদনের জায়গা থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত খাদ্য নিরাপদভাবে সরবরাহ করতে হবে। খাদ্য উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে হবে। মঙ্গলবার ময়মনসিংহ শহরের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩ বাস্তবায়নে জনসচেতনত’শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি ...
শরণার্থী সমস্যা সমাধানে মিয়ানমারকে প্রধানমন্ত্রীর আহ্বান
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার পথ খুঁজে বের করতে তার সরকারের বার্তা মায়ানমার সরকারের কাছে পৌঁছে দিতে দেশটির বিদায়ী রাষ্ট্রদূত মিয়ো মিন্ত থানের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে আমাদের একত্রে একটি পন্থা খুঁজে বের করতে হবে। তিনি বলেন, প্রতিবেশী হিসেবে ...
এরশাদ খালাস
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি থাকা অবস্থায় উপহার দুর্নীতির মামলায় তিন বছরের সাজার রায় বাতিল করে তাকে খালাস দিয়েছে হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাই কোর্ট বেঞ্চ দুই যুগের পুরনো এ মামলার রায় ঘোষণা করে। এরশাদের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে জাতীয় পার্টির চেয়ারম্যানের আপিল হাই কোর্ট মঞ্জুর করেছে। ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর থেকে ...
ষোড়শ সংশোধনী: ২১ মে পর্যন্ত শুনানি মুলতবি
উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে অর্পণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আগামী ২১ মে পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চে গতকাল এ শুনানি শুরু হয়। আজ দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে মামলার কার্যক্রম ২১ মে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিষয়টির ওপর হাইকোর্টের দেয়া ...
পূর্বাচলে আজও চলছে উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উপকণ্ঠে পূর্বাচল উপশহরের আশপাশের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিতে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। আজও সেখানে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সোমবার থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানের নেতৃত্ব দিচ্ছেণ রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন। গতকালের অভিযানে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট ...
বিচারপতি কারনানের ৬ মাসের কারাদন্ড
দেশজনতা ডেস্ক : আদালত অবমাননার দায়ে ভারতের কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনানকে ৬ মাসের কারাদণ্ড দিল দেশটির সুপ্রিম কোর্ট। পাশাপাশি, সোমবার কারনান প্রধান বিচারপতিসহ ৮ বিচারপতির কারাদণ্ডের ব্যাপারে যে নির্দেশ দিয়েছিলেন, তা বাতিলও করে দিয়েছে শীর্ষ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি জেএস খেহরের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চ বলেছে, ‘আমরা যদি কারনানকে জেলে না পাঠাই, তবে অভিযোগ উঠবে যে বিচারপতিরা আদালত অবমাননা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর