নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই চরমপন্থী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুশনা গ্রামে কথিত এই বন্দুকযুদ্ধ হয়। নিহত দুই ব্যক্তি হলেন কোটচাঁদপুর উপজেলার বকশিপুর গ্রামের মাইদুল ইসলাম ওরফে রানা (৪৫) ও বহরমপুম গ্রামের আলিম উদ্দিন (৫৭)। র্যাব ও পুলিশ জানিয়েছে, মাইদুল ও আলিম চরমপন্থী পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। র্যাবের বরাত দিয়ে কোটচাঁদপুর ...
box
রেলে যুক্ত হচ্ছে নতুন ২০ হাজার সিট
নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষে গতবারের চেয়েও বেশি যাত্রীবাহী কোচ, স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অতিরিক্ত যাত্রী পরিবহন ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করা হচ্ছে। দুই মাস আগে থেকেই মেরামত করা হচ্ছে ১৭৬টি বগি। ঈদ প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার রেল ভবনে রেলপথমন্ত্রীর উপস্থিতিতে চূড়ান্ত বৈঠকে বসছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিভিন্ন রুটে ১৬টি ঈদ স্পেশাল ট্রেন চালানো হবে। গত ...
১৫ নম্বর র্যাংকিংয়ে মোস্তাফিজ
স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের প্রভাব পড়লো মোস্তাফিজের ওয়ানডে র্যাংকিংয়ে। সদ্য প্রকাশিত আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ৬০০ পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা ১৫ নম্বরে উঠে এসেছেন এই পেসার। ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফিরেছিলেন মোস্তাফিজুর রহমান। তখন খুবটা ভালো করতে পারেননি। এরপর শ্রীলঙ্কা সফরে নিজেকে মেলে ধরতে শুরু করেন কাটার মাস্টার। ত্রিদেশীয় সিরিজে নিজেকে ফিরে পেয়েছেন ভালোভাবেই। নিউজিল্যান্ডের ...
শেষ মুহূর্তে ভ্যাটের হার কিছুটা কমিয়ে অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব
দৈনিক দেশজনতা ডেস্ক: শেষ মুহূর্তে ভ্যাটের হার কিছুটা কমিয়ে কাল বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০১৭-২০১৮ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব পেশ করা হচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেলা দেড়টায় এই বাজেটটি উপস্থাপন করবেন। প্রস্তাবিত ভ্যাট আইনে ভ্যাটের একহার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে ১৫ শতাংশ। কিন্তু শেষ মুহূর্তে ভ্যাটের হার এক শতাংশ কমিয়ে ১৪ শতাংশ নির্ধারণ করা হচ্ছে বলে জানা গেছে। ...
গরু পাচার রুখতে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দৈনিক দেশজনতা ডেস্ক: গরু পাচার রুখতে আবার কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘যে নেতাই বলুক না কেন, একটাও গরু পাচার হবে না। এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং।’ এর আগেও উত্তর ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠকে এসে তিনি গরু পাচার বন্ধে নির্দেশ দিয়েছিলেন পুলিশকে। কিন্তু তাতে পাচার কিছুটা কমলেও, পুরোপুরি বন্ধ হয়নি। মঙ্গলবার ব্যারাকপুরে প্রশাসনিক বৈঠকে এসে ...
ঘুষের অভিযোগে শিক্ষা পরিদর্শক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: বিদ্যালয় পরিদর্শনের নামে ঘুষ আদায়ের অভিযোগে নিরীক্ষা ও পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএ) এক সহকারী শিক্ষা পরিদর্শককে গ্রেপ্তার করেছে দুদক। মঙ্গলবার বিকেলে মোস্তাফিজুর রহমান নামের এই কর্মকর্তাকে রাজধানীর পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সূত্রমতে, দুদকের ঢাকা বিভাগের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে প্রায় তিন লাখ টাকা উদ্ধার ...
পুলিশ হেডকোয়ার্টার্সে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। আজ মঙ্গলবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের পিএসসি কনভেনশন হলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, জাতীয় পার্টির চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, মন্ত্রীবর্গ, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সদ্যসবৃন্দ, তিনবাহিনীর প্রধানগণ, সচিববৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, সাবেক আইজিপিবৃন্দ, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, পুনাক ...
সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটা থেকে ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বিআইডব্লিউটিএর জানা যায়, এখন ঢাকা নদীবন্দরে ২ নম্বর নৌ-সতর্ক সংকেত রয়েছে। আবহাওয়ার পরিস্থিতি ভালোর দিকে। এ কারণে সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চ চলাচল শুরুর অনুমতি দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে দেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়। এ ...
টেকনাফে ৬৫ কোটি টাকার ১৩ লাখ ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৩ লাখ ফিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড পূর্বজোন। তবে এসব ইয়াবা পাচারকবারী কাউকে আটক করা যায়নি বলে মঙ্গলবার বিকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কোস্টগার্ড স্টাফ অফিসার (অপারেশান্স) ডিকসন চৌধুরী জানান, ২৯ মে সোমবার রাতে কোস্ট গার্ড পূর্বজোনের অধীনস্থ সিজি স্টেশান টেকনাফ এর স্টেশন কমান্ডার লেঃ নুরুজ্জামান শেখের নেতৃত্বে একটি টিম গোপন তথ্যের ...
দ্বিতীয় দিনে ১৭ জায়গায় খাবার বিতরণ করবেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: বুধবার সকাল ১০টা থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ঢাকা মহানগরের ১৭টি স্পটে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৩৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গরীব ও দুস্থদের মাঝে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করবেন। প্রতিটি স্পটে ব্যাপক উপস্থিতির জন্য ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর