নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঘুষের মামলায় কারাবন্দী নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে আগামী ২০ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে শুনানি শেষে এ জামিন প্রদান করা হয়। শ্যামল কান্তি ভক্তের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, আদালত আমাদের নথিপত্র ও বাদী পক্ষের নথিপত্র যাচাই ...
box
শিক্ষার্থীকে হত্যা চেষ্টা পবিপ্রবি ছাত্রলীগের।
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টার অভিযোগে পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমনসহ ১২ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন ওই শিক্ষার্থীর পিতা। পবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞানের মাস্টার্সের শিক্ষার্থী আল আমিন হোসেনের পিতা মো. আজিজ শিকদার বাদি হয়ে মঙ্গলবার পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (১ম) মামলাটি দায়ের করেন। ওই আদালতের বিচারক মো. ...
রোজা অবস্থায় ভুলে কিছু খেয়ে ফেললে যা করবেন
নিজস্ব প্রতিবেদক: মানুষ রোজা অবস্থায় খেয়ালের ভুলে অনেক সময় সামনে পাওয়া খাদ্যবস্তু খেয়ে ফেলে। যখনেই স্মরণ হয় যে, সে রোজাদার, তখন রোজাদার কী করবে? অনেকে রোজা ভেঙে গেছে ভেবে পরিপূর্ণ খাবার খেয়ে ফেলে। অথচ অনিচ্ছাকৃত খেয়ালের ভুলে পানাহার করে ফেললে রোজার কোনো ক্ষতি হয় না। বেখেয়ালে কোনো কিছু খেয়ে ফেললে ওই মূহুর্তে করণীয় সম্পর্কে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্পষ্ট ...
আজ বিশ্ব তামাকমুক্ত দিবস
নিজস্ব প্রতিবেদক : আজ ৩১ মে, বিশ্ব তামাকমুক্ত দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ‘তামাক উন্নয়নের অন্তরায়’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবারের মতো এবারও ৩১ মে বাংলাদেশে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হচ্ছে। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে গত ২৯ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ ...
হোয়াইট হাউসের প্রধান মাইক দুব পদত্যাগ করেছেন।
আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউসের জনসংযোগ প্রধান মাইক দুবকে পদত্যাগ করেছেন। মাত্র তিন মাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে নিয়োগ দিয়েছিলেন। প্রশাসন ছেড়ে যাওয়ার ব্যাপারে মঙ্গলবার নিজেই জানান মাইক। গণমাধ্যমের ব্যাপারে হোয়াইট হাউসের কৌশল আরও উন্নত করার লক্ষ্যে মাইককে নিয়োগ দেয়া হয়। তবে হোয়াইট হাউসের প্রেস সচিব শন স্পাইসার তার পদে বহাল থাকবেন বলে জানিয়েছে বিবিসি। সিএনএন জানায়, হোয়াইট হাউসের ...
রুশ হস্তক্ষেপ প্রসঙ্গ, তথ্য দিবেন না মাইকেল কোহেন
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপ প্রসঙ্গে তদন্তের অংশ হিসেবে তার কাছে তথ্য চেয়েছে দুইটি কংগ্রেসনাল প্যানেল। ক্রেমলিনের সাথে তার কোনো প্রকারের কোনো যোগাযোগ হয়েছিল কিনা সেই বিষয়ে তথ্য ও প্রমাণ দিতেও তাগিদ দেওয়া হয়েছে। তবে, এসব তথ্যের কোনোটাই দিতে সম্মত হননি তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন মার্কিন গণমাধ্যমকে ...
রিজেন্ট টেক্সটাইলের ২২ শতাংশ মুনাফা বেড়েছে
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের রিজেন্ট টেক্সটাইল লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির মুনাফা ২২ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, ২০১৬-১৭ হিসাব বছরের ৯ মাসে (জুলাই’১৬ থেকে মার্চ’১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৩ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ০.৬৮ ...
সাগরে ৬ ট্রলারে নিখোঁজ ৭১ জেলে
নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘মোরা’ উপকূল অতিক্রম করার পর বঙ্গোপসাগরে ছয়টি মাছ ধরার ট্রলারসহ ৭১ জন জেলে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত ওই ট্রলারগুলোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. চাহেল তস্তুরী জানান, বাঁশখালী থেকে চারদিন আগে দুটি ইঞ্জিনচালিত ট্রলার গভীরে সাগরে মাছ ধরতে ...
ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রথম যুক্তরাষ্ট্র আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) বিরুদ্ধে সফলভাবে এর প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে। খবর বিবিসির। মিসাইল ডিফেন্স এজেন্সি (এমডিএ) জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার বিমানঘাঁটি থেকে একটি স্থল ভিত্তিক ইন্টারসেপ্টরের পরীক্ষা চালানো হয়েছে। সে সময় এটি একটি কৃত্রিম ব্যালেস্টিক মিসাইলকে ভূপাতিত করেছে। পেন্টাগনের তরফ থেকে জানানো হয়েছে, এই পরীক্ষাটি দীর্ঘদিনের পরিকল্পনার ফল। কিন্তু এই পরীক্ষার ...
গুলশান হামলার প্রতিবেদন ১৬ জুলাই
নিজস্ব প্রতিবেদক: গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৬ জুলাই দিন ধার্য করেছেন আদালত। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল বুধবার। কিন্তু পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন। গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর