১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:২৭

box

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে বন্ধ আমদানি-রফতানি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে বাজেট ঘোষণার কারণে বুধবার বিকেল ৫টা থেকে বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত বেনাপোলে শুল্ক বিভাগের ‘বিল-অব এন্টি’ দাখিল ও মেনিফেস্ট (আইজিএম) এন্টি বন্ধ রাখতে বলা হয়েছে। এর ফলে বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন বেনাপোল কাস্টমস হাউজে কোন বিল অব এন্ট্রি দাখিল হয়নি। পাশাপাশি মেনিফেস্ট (আইজিএম) এন্টি বন্ধ থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি হয়নি। আমদানি-রফতানি বন্ধ থাকায় দু‘দেশের বন্দর ...

গাইবান্ধায় আসামি পালাতে গিয়ে ট্রাকচাপায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: পুলিশের কাছ থেকে পালাতে গিয়ে রিপন চন্দ্র দাস (২৩) নামে এক অপহরণ মামলার আসামি ট্রাকচাপায় নিহত হয়েছেন।  বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন চন্দ্র দাস সুন্দরগঞ্জ উপজেলার হাতিয়া গ্রামের বাবলু চন্দ্র দাসের ছেলে। রিপন চন্দ্র দাসকে বগুড়া জেলার কাহালু উপজেলার একটি বাড়ি থেকে গ্রেফতার করেছিল সুন্দরগঞ্জ থানা ...

নারায়ণগঞ্জে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার: আটক ৩

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বেশ কয়েকটি রকেট লঞ্চার, অর্ধশতাধিক রাইফেল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৫ নম্বর সেক্টর থেকে এ সব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।   নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (প্রশাসন) জানান, বৃহস্পতিবার রাত থেকে অভিযান শুরু করা হয়। শুক্রবার সকাল পর্যন্ত ...

ঋণ জালিয়াতির মামলায় এমপি শওকতসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক

নিজস্ব প্রতিবেদক: ঋণ জালিয়াতির মামলায় নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য শওকত চৌধুরীসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, আজ বৃহস্পতিবার কমিশনের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। মামলার অন্য আট আসামির সবাই বাংলাদেশ কমার্স ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছিলেন। তারা হলেন- কমার্স ব্যাংকের সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বংশাল ...

অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে কাল

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। জানা গেছে, প্রতি বছরই ...

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের দাম কমবে

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশকিছু পণ্যে শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব করেছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বেশকিছু পণ্যের ক্ষেত্রে এসব প্রস্তাবনা দেন। এসব প্রস্তাব অনুমোদন পেলে যেসব পণ্যের দাম কমবে তা হলো : কৃষি যন্ত্রপাতি : কৃষিকাজে আধুনিক পদ্ধতি অর্থাৎ যান্ত্রিক ...

প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেট এবং ২০১৬-১৭ সালের সংশোধিত বাজেট অনুমোদন করেছেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উত্থাপনের আগে তিনি অনুমোদন দেন। রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভবনে তার অফিসে এ বাজেট অনুমোদন করেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, অর্থনৈতিক বিভাগের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান ...

পুঁজিবাজারের সব সেবা ভ্যাটমুক্ত

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের সব ধরনের সেবার বিপরিতে ভ্যাট অব্যাহতি দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাবের সময় একথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া পুঁজিবাজারের মার্জিন ঋণ ও সুদ (১০ লাখ টাকা পর্যন্ত) মওকুফজনিত সুবিধার করযোগ্যতা থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীকে অব্যাহতি দেয়া হয়েছে। আবুল মাল আব্দুল মুহিত বলেন, পুঁজিবাজারকে গতিশীল করতে কাজ করছে সরকার। পুঁজিবাজারের উন্নয়নে বিগত ...

বনানীতে দুই তরুণী ধর্ষণের আলামত পায়নি ফরেনসিক বিভাগ

অনলাইন ডেস্ক : বনানীর দ্য রেইন ট্রি’হোটেলে দুই তরুণী ধর্ষণের কোনো আলামত পায়নি ফরেনসিক বিভাগ। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ এ তখা জানান। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে ফরেনসিক রিপোর্ট পুলিশ কাছে হস্তান্তর করা হয়। ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। এ ঘটনার প্রায় দেড় মাস পর গেলো ৬ ...

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন ড. কলিমুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১ এর সহকারী সচিব আবদুস সাত্তার মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন ২০০৯ এর ...