নিজস্ব প্রতিবেদক : ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট বাস্তবায়নযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ। তার মতে প্রস্তাবিত বাজেটে শুধু গাণিতিক হিসাবই প্রধান্য পেয়েছে। ঘোষিত বাজেট প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেছেন। আগামী অর্থবছরের জন্য ধার্যকৃত ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন নিয়েও তিনি সংশয় প্রকাশ করেছেন। ড. সালেহউদ্দিন বলেন, বাজেটের যে গাণিতিক হিসাব রয়েছে, ...
box
যেসব পণ্যের দাম বাড়ছে
নিজস্ব প্রতিবেদক: ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ফাস্ট ফুডের আইটেম, মসলা জাতীয় পণ্য, বিদেশি জুতা, সিম কার্ড, বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যসহ টেলিভিশনসহ বেশি কিছু পণ্যের উপর শুল্ক বাড়িয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সেই সঙ্গে কিছু পণ্যকে নতুন করে স্থানীয় ও আমদানি পর্যায়ে শুল্ক, সম্পূরক শুল্ক ও রেগুলেটরি ডিউটির আওতায় আনার প্রস্তাব দিয়েছেন তিনি। এর ফলে নিশ্চিত করেই বলা যায় আসছে অর্থবছরে ...
বাঁচতে চান আব্দুল জব্বার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী আব্দুল জব্বার। স্বাধীনতা যুদ্ধের সময়কার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে প্রচারিত অনেক উদ্বুদ্ধকরণ গানের গায়ক হিসেবে সবচেয়ে বেশি পরিচিত তিনি। বর্তমানে তার শারীরিক অবস্থা খুবই খারাপ। বলা চলে এখন মৃত্যুশয্যায়। চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, তার কিডনির অবস্থা শোচনীয়, হার্টের ভাল্ব নষ্টসহ শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা করাতে ৮০ লাখ থেকে ১ কোটি টাকা প্রয়োজন। ...
ষোড়শ সংশোধনীর আপিলের রায় যেকোনো দিন
নিজস্ব প্রতিবেদক: সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর যেকোনো দিন রায় দেবেন আপিল বিভাগ। বৃহস্পতিবার ১১তম দিনে শুনানি শেষে আদালত বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি হয়। বৃহস্পতিবার শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। ...
নির্বাচনী বাজেট জনগণের কোনো কল্যাণে আসবে না: মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দেয়া বাজেট জনগণের কোনো কল্যাণে আসবে না। রাজনৈতিক স্বার্থে দেয়া বাজেট বাস্তবায়ন অসম্ভব। এই সরকার সামনে নির্বাচনকে রেখে রাজনৈতিকভাবে বাজেটকে ব্যবহার করছে। কোন কোন খাতে এই ব্যবহার হচ্ছে? স্বাস্থ্যখাতের অবস্থা ভালো না, শিক্ষা খাতের অবস্থা ভালো না। সেগুলোর জন্য আমরা দেখতে চাই, ওইসব খাতে কীরকম বরাদ্দ হচ্ছে। ...
সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতা শুরু করেন। এটি দেশের ৪৬তম, আওয়ামী লীগ সরকারের ১৭তম এবং অর্থমন্ত্রীর একাদশ বাজেট প্রস্তাব। ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’ নাম দিয়ে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা। যা চলতি অর্থবছরের মূল বাজেট ৩ ...
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে তিনজনের নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে নাসিরনগর উপজেলার বালিখলা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যে বালিখলা গ্রামের মনতু মিয়া (৪৮), শহিদ মিয়া (২৬), দিলু মিয়া (২৪), রেশম মিয়া (৩২) ও সিরাজ মিয়া (৪৮) স্থানীয় হাওরে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মনতু মিয়া,শহিদ মিয়া ও দিলু মিয়া মারা ...
ঘরোয়া এই উপায়গুলো সত্যিই কার্যকর
নিজস্ব প্রতিবেদক: ছোট খাটো বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সারিয়ে তোলার জন্য আমরা সাধারণত ঘরোয়া উপায়ের উপর নির্ভর করি। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে ১০ জন ব্যক্তির মধ্যে ৪ জন ব্যক্তির বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ঘরোয়া উপায়ে সেরে যায়। তবে হ্যাঁ, স্বাস্থ্য সমস্যা যদি অনেক বেশি হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। কিছু কিছু প্রাকৃতিক উপায় আছে যা সমস্যা সমাধানে শতভাগ কার্যকর। ...
গেমিং ল্যাপটপ আনলো আসুস
নিজস্ব প্রতিবেদক: তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এসার তাইপেতে অনুষ্ঠিত তথ্যপ্রযুক্তির প্রদর্শনী কম্পিউটেক্স ২০১৭ তে একটি গেমিং ল্যাপটপ অবমুক্ত করেছে। ল্যাপটপটির মডেল এসার প্রিডেটর ট্রিটন ৭০০। গেমিং সিরিজের এই ল্যাপটপটিতে আছে ইনটেলের সপ্তম প্রজন্মের ইনটেল কোর প্রসেসর। এতে হাই-পারফরমেন্স এনভিডিয়া জিওফোর্স জিটিএক্স ১০৮০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট এবং ৩২ জিবি ডিডিআর৪ ২৪০০ মেগাহার্জ র্যাম ব্যবহার করা হয়েছে। গেমিংয়ের জন্য ল্যাপটপটিতে মেকানিক্যাল কিবোর্ড ...
রংপুরে বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে উৎপাদন বন্ধ
নিজস্ব প্রতিবেদক: রংপুরের ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে উৎপাদন বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে। রংপুর ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার রবিউল আউয়াল সাংবাদিকদের জানান, রংপুর ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আজিজুল ইসলামের নেতৃত্বে অগ্নিনির্বাপক দলের সদস্যরা ঘটনাস্থলে যায়। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর