১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:২২

box

গ্যাসের দাম বাড়েনি, ২০১৮ সালে বাড়বে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ শুক্রবার ২০১৭-১৮ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রীআবুল মাল আবদুল মুহিত বলেছেন, গ্যাসের দাম কিছুই বাড়াইনি, আগে যা ছিল তাই। বাজেটে আমি শুধু বলেছি, গ্যাসের দাম ২০১৮ সালে বাড়বে। আমদানি করা গ্যাসের ওপর আমাদের ব্যাপক নির্ভরতা বাড়বে। আমি শুধু এ ব্যাপারে সাবধান করে দিতে চেয়েছি। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন রাখা ...

ভ্যাট বাড়লেও পণ্যের দাম বাড়বে না: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নতুন বাজেটে (২০১৭-২০১৮) ভ্যাট বাড়লেও পণ্যের দাম বাড়বে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ১ জুন বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটের পর ২ জুন শুক্রবার সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বরাবরের মতো এবারও বাজেট প্রস্তাব পেশের পর দিন এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাজেটে বৈদেশিক সহায়তা যে পরিমাণ বেশি ধরা হয়েছে আদায় সম্ভব বলে মন্তব্য ...

২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামের একটি সংগঠন ২০ রমজানের মধ্যে সকল পোশাক শ্রমিক-কর্মচারীদের জুন মাসের বেতন ও বেসিক সমপরিমাণ ঈদ বোনাসসহ বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে। মানববন্ধনে সংগঠনের সভাপতি বাহারানে সুলতান বাহার বলেন, ‘প্রতি বছর ঈদ আসলে পোশাক শিল্পে মালিকরা শ্রমিকদের বেতন-ভাতা না দেওয়ার প্রবণতা করে থাকেন।’ বেতন-ভাতা নিয়ে কোনো ...

বাজেটে মূল্যষ্ফীতি বাড়বে : সিপিডি

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। বাজেট বাস্তবায়ন নিয়েই সংশয় রয়েছে। ভ্যাট, করারোপ ও সিডি ভ্যাটের কারণে মূল্যষ্ফীতি বাড়বে। এতে নিম্ন ও মধ্যবিত্তসহ সাধারণ মানুষ বেশি চাপে পড়বে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য। সিপিডির বাজেট বিশ্লেষনে তিনি বলেন, বর্তমান করনীতি ও ভ্যাট আইনের কারণে উৎপাদন ব্যয় ...

জনগণের বাজেট নয়, এমপি-মন্ত্রীদের বিদেশে বাড়ি করার বাজেট: হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (২ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনকে বরখাস্তের প্রতিবাদে ও নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধনে প্রস্তাবিত বাজেটকে চুরির বাজেট আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, ‘এটা জনগণের বাজেট নয়, বাংলাদেশের টাকা চুরি করে সরকারের এমপি-মন্ত্রীদের বিদেশে বাড়ি করার বাজেট।’ হাবিব বলেন, ‘বর্তমান অবৈধ সরকার আগামী ...

দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে আমাকে: শ্যামল কান্তি

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত এক সংবাদ সম্মেলনে বলেছেন, পরিবারসহ দেশ ছাড়তে আমাকে বাধ্য করা হচ্ছে। তিনি আশঙ্কা করছেন, যেকোনো সময় যেকোনো কিছু হয়ে যেতে পারে। তিনি তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক দায়েরকৃত মামলা প্রত্যাহার ...

দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই অস্ত্র গোলাবারুদ: পুলিশ মহাপরিদর্শক

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (০২ জুন) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৫নং সেক্টরে উদ্ধার হওয়া অস্ত্র-গোলাবারু পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেন ‘বাংলাদেশকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই কোনো অপরাধী চক্র এই বিপুল সংখ্যক অস্ত্র গোলাবারুদ এনে থাকতে পারে।’ তিনি বলেন, রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৬২টি এসএনজি, ৫১টি ম্যাগাজিন, ৫টি পিস্তল, ২টি ওয়াকিটকি, ২টি রকেটলাঞ্চার, ৫৪টি ...

ঝিনাইদহ থেকে ৫ জঙ্গি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (০২ জুন) ভোরে ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া-চুয়াডাঙ্গা গ্রামের জঙ্গি আস্তানা থেকে ৫ নব্য জেএমবি জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এরা হলেন, চুয়াডাঙ্গা খালপাড়া এলাকার মৃত আহমেদ সরদারের ছেলে মো. আব্দুল লতিফ (৩৬), গয়েশপুর মাস্টারপাড়ার মৃত আ. সামাদের ছেলে কাওসার জিন্নুরাইন ওরফে লাল্টু (৩৭), চুয়াডাঙ্গা মাছপাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে সাহেব আলী (৪৮), চুয়াডাঙ্গার মসজিদপাড়ার মৃত কিনার আলী ...

ইরাকে মার্কিন নেতৃত্বধীন জোটের বিমান হামলায় নিহত ১২০ জন

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের মসুলে মার্কিন নেতৃত্বধীন জোটের বিমান হামলায় ১২০ জন বেসামরিক মারা গেছে। আটকা পড়ে আছে ২ লাখ বেসামরিক মানুষ। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এ ব্যাপারে ইরাকি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মাধি আব্বাস বলের, ‘আমরা জিনজিল এলাকায় আইএসকে প্রতিহত করার চেষ্টা করছি। আমরা তাদের অনেক গাড়িবোমা ও বাড়ি ধ্বংস করেছি। এছাড়া অনেক বেসামরিককে পালিয়ে যেতে সাহায্য করেছি আমরা। ’ মার্কিন ...

রিয়াল মাদ্রিদকে হারিয়ে ইতিহাস গড়বে জুভেন্তাস আশাবাদ জিয়ানলুইজি বুফন

স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আগামী ৪ জুন রিয়াল মাদ্রিদকে হারিয়ে ইতিহাস গড়বে জুভেন্তাস। বৃহস্পতিবার এমন আশাবাদ প্রকাশ করেছেন দলটির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তবে তিনি মনে করছেন, জুভেন্তাসের ইতিহাস গড়ার পথে বাধা হতে পারেন মাদ্রিদের স্ট্রাইকাররা। তাই ক্রিস্তিয়ানো রোনালদো-করিম বেনজেমা-গ্যারেথ বেলদের প্রতি আলাদা নজর দিতে দলের অন্যান্যদের পরামর্শ দিয়েছেন।  চলতি মৌসুমে এরই মধ্যে ইতালিয়ান লিগ শিরোপা ‘স্কুদেত্তো’ ও কোপা ...