জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিভিন্ন পদে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের এই নিয়োগ দেওয়া হবে। পদ: প্রভাষক, শিক্ষা প্রশাসন বিভাগ, ২ জন। যোগ্যতা: গবেষণা ইনস্টিটিউট থেকে ব্যাচেলর অব এডুকেশন (সম্মান) এবং আইআরের শিক্ষা প্রশাসন বিভাগ থেকে মাস্টার্স অব এডুকেশন (এমএড)। প্রভাষক, শিক্ষাক্রম ও শিক্ষণ প্রযুক্তি বিভাগ ও শিক্ষা মূল্যায়ন ও গবেষণা বিভাগ, ২টি। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে ব্যাচেলর ...
box
ব্রেক্সিটের পরও বাংলাদেশের শূন্য শুল্কের সুবিধা
দৈনিক দেশজনতা ডেস্ক: ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পরও বাংলাদেশসহ ৪৮টি উন্নয়নশীল দেশকে বিনা শুল্কে রপ্তানি করার বিশেষ সুবিধা অব্যাহত রাখবে ব্রিটেন। এ ব্যাপারে ব্রিটেন সরকার রোববার জানায়, ব্রেক্সিটের পরও ইইউয়ের করা চুক্তিটি অব্যাহত রাখা হবে। এই বিষয়ে ব্রিটিশ আন্তর্জাতিক সহায়তা বিষয়ক মন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, “আমাদের এই প্রতিশ্রুতি বিশ্বের দরিদ্র মানুষকে নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য ...
গাজীপুরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার শ্রীপুরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার ইন্দ্রবপুর (বঙ্গবন্ধু সাফারী পার্ক সড়কে) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পৌর এলাকার কেওয়া দক্ষিন খন্ড গ্রামের নিজাম উদ্দিন নিজুর ছেলে সৈকত আকরাম (১৪) ও স্থানীয় ফখরুদ্দিন টেক্র্যটাইল কারখানার বাবুর্চি আক্কাছ আলীর ছেলে আনাছ আলী (১৭)। আহত রাসেল মিয়া (১৭) একই গ্রামের ...
হোয়াইট হাউসে ট্রাম্প-মোদি সাক্ষাৎ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র যুক্তরাষ্ট্রে সফর করছেন। শনিবার ওয়াশিংটনে পা রাখেন মোদি। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন তিনি। ওভাল অফিসে ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন এই দুই রাষ্ট্রনেতা। এরপর যৌথ সাংবাদিক বিবৃতি দেন তারা। সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকেই অগ্রাধিকার দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত দু’দেশই সন্ত্রাসের ভয়াবহতার সাক্ষী থেকেছে। তাই ...
উল্লাপাড়ায় ঈদের নামাজ শেষে দুই গ্রুপের সংঘর্ষে ২জন
দৈনিক দেশজনতা/এন এইচ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলপ ইউনিয়নের নলসন্ধ্যায় ঈদের নামাজ শেষে দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত সামিউল ইসলাম লাল ও খায়রুল ইসলামের মারা গেছেন।মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামিউল ইসলাম লাল (২৭) ও ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে খায়রুল ইসলাম শীতলের (৩০) মৃত্যু হয়। নিহত খায়রুল ইসলাম শীতল উপজেলার সলপ ইউনিয়নের নলসন্ধ্যা শহিদুল ইসলাম ঠান্ডুর ছেলে ও সামিউল ...
ভারতে ‘বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছে’ চীনা সৈন্যরা
আন্তর্জাতিক ডেস্ক: সীমান্তরেখা অতিক্রম করে একদল চীনা সৈন্য ভিতরে ঢুকে দুটি বৃহৎ বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছে। সোমবার এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ভারতীয় সেনারা তাদের বাধা দিলে চীনা সৈন্যরা পিছু হটতে বাধ্য হয় বলে জানিয়েছেন ভারতের সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ব্রিগেডিয়ার পদমর্যাদার ওই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “তারা আরও এগোতে চেষ্টা করেছিল এবং নিজেদের কর্মকা- ভিডিও ...
দহগ্রাম সীমান্তে গরু পাচারকারীদের ধরতে গিয়ে নদীতে ডুবল’ বিজিবি সদস্য
নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে গরু পাচারকারী ধরতে গিয়ে তিস্তা নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র এক ল্যান্স নায়েক নিখোঁজ হয়েছেন। সোমবার গভীর রাতে তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ সুমন মিয়াকে উদ্ধারে মঙ্গলবার সকালে ঢাকা থেকে বিজিবি’র একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ জানান, ভারতীয় তিনটি ও বিজিবি’র তিনটি স্পিডবোট তিস্তায় ওই বিজিবি সদস্যের সন্ধানে ...
চীনে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবমেরিন ডিটেক্টর
আন্তর্জাতিক ডেস্ক: ক্রমেই সামরিক ক্ষেত্রে শক্তিশালী হয়ে উঠছে চীন। এবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবমেরিন ডিটেক্টর আবিষ্কার করে অবাক করে দিল বেইজিং। ‘দ্য চাইনিজ একাডেমি অব সায়েন্সেস’-এর একদল বিজ্ঞানীর দাবি, এই ডিটেক্টর ঠিকভাবে কাজ করলে বিশ্বের যে কোনও শক্তিশালী দেশের সাবমেরিন চীনা ভূ-খণ্ডে আনাগোনা করলেই তা রাডারে ধরা পড়বে। পাশাপাশি সবদিক থেকে সুরক্ষিত থাকবে চীনা ভূ-খণ্ড। গবেষকরা জানাচ্ছেন, শক্তিশালী এই সাবমেরিন ...
মেক্সিকোয় সহিংসতায় নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে শনিবার বন্দুকধারীদের হামলায় একই পরিবারের ছয় জন নিহত হয়েছেন। এছাড়া একই দিনে পৃথক অপর এক ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হন। সে দেশে এটাই সর্বশেষ সহিংসতার ঘটনা। সর্বশেষ এই সহিংস ঘটনাকে ‘বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে রাজ্যের গভর্নর মিগুয়েল অ্যাঞ্জেল ইউনিস এক বিবৃতিতে বলেন, ‘ভেরাক্রুজে সংঘবদ্ধ অপরাধ গুরুতর সমস্যার সৃষ্টি করছে। ’ খবর এএফপি’র। নিহতদের ...
কাতারকে দেওয়া শর্তগুলো আন্তর্জাতিক আইনের পরিপন্থী,ক্ষুব্ধ এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের ওপর প্রতিবেশী দেশগুলোর দেয়া শর্তগুলো আন্তর্জাতিক আইনের পরিপন্থী, এবং সে দেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ বলে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। সৌদি আরবের নেতৃত্বে চারটি আরব দেশ নিষেধাজ্ঞা এবং অবরোধ তোলার বিপরীতে যে ১৩টি শর্ত কাতারের ওপর চাপিয়েছে, তার মধ্যে আল জাজিরা টিভি বন্ধ, ইরানের সাথে সম্পর্ক কমানো এবং তুরস্কের একটি সামরিক বিমান ঘাঁটি বন্ধের দাবি রয়েছে। শুক্রবার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর