১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:২৩

box

জাল সার্টিফিকেট বিক্রির অভিযোগে আটক ৩

নিজস্ব প্রতিবেদক: জাল সার্টিফিকেট বিক্রির অভিযোগে কুমিল্লা নগরীর ইপিজেড পুলিশ ফাঁড়ির সামনে থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আটক করা হয়৷ ইপিজেড ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন— আয়ন স্টুডিও’র পরিচালক সদর দক্ষিণ উপজেলার উনাইসার গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ফয়সল (২৫), রংধনু স্টুডিও’র পরিচালক সাইদুর রহমানের ছেলে মামুন (২০) ও তার বন্ধু রাফি ...

স্ত্রীর অভিযোগ ও লিভ টুগেদার প্রসঙ্গে মুখ খুললেন হাবিব

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্ত্রীর অভিযোগ ও মডেল তানজিন তিশার সাথে লিভ টুগেদার প্রসঙ্গে মুখ খুললেন জনপ্রিয় কন্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক হাবিব।  তার স্ত্রী রেহান অভিযোগ করেছেন সঙ্গীতশিল্পী হাবিব ও মডেল তানজিন তিশার প্রেমের সম্পর্কের কারণে তাদের সংসার ভেঙেছে। শনিবার বেশ কিছু গণমাধ্যমে এমন নিউজ প্রকাশিত হয়। এ বিষয়ে রেহান বলেছেন, হাবিবের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের মূলে রয়েছেন তানিজন তিশা। তিশার ...

উত্তপ্ত দার্জিলিংয়ে চারজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: উত্তপ্ত দার্জিলিংয়ে শুক্রবার রাত থেকে পরবর্তী ১৭ ঘণ্টার মধ্যে একাধিক ঘটনায় মোর্চার তিন ও জিএনএলএফের এক কর্মী প্রাণ হারিয়েছেন। আরও এক জনের অবস্থা আশঙ্কাজনক। দুইটি পৃথক ঘটনায় শনিবার সকালে সোনাদা, দুপুরে দার্জিলিং ও আশপাশের এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিকেলের দিকে গোলমাল ছড়িয়ে পড়ে কালিম্পং এবং গরুবাথানেও। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় সেনা সদস্যদের। এর পরে রাতের দিকে কার্শিয়াংয়েও ...

বিমানবন্দরে ইলিয়াস পত্নীকে লন্ডন যেতে বাধা

নিজস্ব প্রতিবেদক: লন্ডন যাওয়ার সময় বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদিকে। রবিবার হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। এতে লুনার লন্ডন যাত্রা বাতিল হয়ে যায়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইলিয়াস আলী ও তাহসিনা রুশদি লুনা দম্পতির ...

ব্যাটারি ছাড়াই চলবে মোবাইল ফোন

নিজস্ব প্রতিবেদক: ব্যাটারি ছাড়াই চলবে মোবাইল ফোন। ভারতীয় বংশোদ্ভূত এক বিজ্ঞানী ব্যাটারিবিহীন এই ফোন উদ্ভাবন করেছেন। এই ফোন জ্বালানির সাশ্রয় করে অ্যামবিয়েন্ট রেডিও সিগন্যাল কিংবা লাইটের মাধ্যমে কাজ করবে। বিজ্ঞানীরা এই ফোনটির মাধ্যমে স্কাইপেতে কল করতে সক্ষম হয়েছেন। বর্তমানে ফোনটির প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। এই ফোনের অব দা শেল কমপোনেন্ট মানুষের কথা আদান-প্রদান করতে পারে। একই সঙ্গে এটি বেইজ স্টেশনের সঙ্গে ...

ক্রিকেটার শহীদের বিরুদ্ধে অভিযোগের ডালি নিয়ে বিসিবিতে স্ত্রী

অনলাইন প্রতিনিধি: নির্যাতন, ঘর থেকে বের করে দেয়া, গর্ভের সন্তানকে নষ্ট করে দিতে পেটে লাথি দেয়ার অভিযোগ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিতে গেছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শহীদের স্ত্রী ফারজানা আক্তার। রবিবার সকালে মুন্সীগঞ্জের বাড়ি থেকে সন্তানকে কোলে নিয়ে মিরপুরে বিসিবির কার্যালয়ে যান ফারজানা। শহীদের স্ত্রী বলেন, ‘আমি তার সংসার করতে চাই। বি‌সি‌বির মাধ্যমে একটা সমাধান চা‌চ্ছি। ‌বিসিবির মাধ্যমে কাজ না ...

পরিবর্তন আসছে ফু-ওয়াং ফুডের মালিকানায়

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেডের মালিকানায় পরিবর্তন আসছে। কোম্পানিটির শেয়ার অধিগ্রহণে দেশের একাধিক বড় গ্রুপ আগ্রহ দেখিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সূত্রের খবর, ফু-ওয়াং ফুড লিমিটেড কর্তৃপক্ষ বিদ্যমান লিস্টিং রেগুলেশন মেনে তাদের হাতে থাকা শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।এরই ধারাবাহিকতায় সিটি গ্রুপ, এস আলম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ ও প্রাণ আরএফএল গ্রুপ কোম্পানিটির শেয়ার ...

চাঙ্গাভাবের মধ্য দিয়ে লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ...

মেয়র পদ ফিরে পেতে মান্নানের রিট

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র মান্নান সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে আবার রিট করেছেন । রোববার (০৯ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার রিট আবেদন দায়ের করেন আইনজীবী আবু হানিফ। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি উপস্থাপন করা হতে পারে। ২০১৩ সালে তিনি গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। এরপর কয়েক ...

পাঁচ কোটি ব্যয়ে নির্মিত রাস্তা ৩ সপ্তায় নষ্ট হয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা বাকুলিয়ায় পাঁচ কোটি ব্যয়ে নির্মিত রাস্তা ৩ সপ্তায় নষ্ট হয়ে গেছে। ব্যস্ততম এই সড়কের কোল্ডস্টোর এলাকায় রাস্তার দুই পাশ ডেবে গেছে। ঝুঁকি নিয়ে দূরপাল্লার যানবাহন চলাচল করছে। প্রিয়োডিক মেইনটেনেন্স প্রজেক্টের (পিএমপি মেজর) আওতায় ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগ কাজটি বাস্তবায়ন করছে। এ নিয়ে পথচারী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ঝিনাইদহ ...