১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৩২

box

ফরহাদ মজহারের জবানবন্দির সঙ্গে প্রাপ্ত তথ্যের মিল নেই : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: ফরহাদ মজহারের দেওয়া জবানবন্দির সঙ্গে প্রাপ্ত তথ্যের মিল নেই। এ কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া। বুধবার (১২ জুলাই) সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, দুই-এক দিনের মধ্যেই ফরহাদ মজহারের গুম হবার রহস্য জানতে পারবেন। দৈনিক দেশজনতা /এমএইচ

মুন্সীগঞ্জে বাস খাদে, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের শ্রীনগরের ঢাকা-মাওয়া মহাসড়কে গাংচিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় ১০ জনের মতো আহত হন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহতদের মধ্যে একজনের নাম তাসলিমা আক্তার (৫৫) বলে জানা গেছে। অপর নিহত ব্যক্তির নাম জানা যায়নি। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কেওয়াটখালী ...

মুসলিমরা মুসলিমদের হত্যা করুক তা চায় না রেসেপ তাইয়েপ

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান বলছেন, মুসলিমরা মুসলিমদের হত্যা করুক এটা তার দেশ কখনোই চায় না। কাতার সংকট প্রসঙ্গে বিবিসি’র হার্ডটক অনুষ্ঠানে প্রশ্নের উত্তরে মি: এরদোগান বলেছেন, মুসলমানদের মধ্যে পারষ্পরিক সংঘাত দেখতে-দেখতে তারা ক্লান্ত-বিরক্ত হয়ে পড়েছেন। এরদোগান বলেন, ” ইয়েমেনে যা হচ্ছে সেটা আমরা দেখতে চাই না… ফিলিস্তিন এবং লিবিয়াতে যা ঘটছে সেটা আমরা দেখতে চাই না। সিরিয়াতে ...

অপারেশন অগ্নিপথে শাকিব-সূচনা

বিনোদন প্রতিবেদক : পরিচালক আশিকুর রহমান নির্মাণ করছেন অপারেশন অগ্নিপথ। এই ছবিতে অভিনয় করছেন ঢালিউড তারকা শাকিব খান। তার শিডিউল জটিলতায় কিছুদিন ছবিটি আটকে থাকলেও খুব শিগগিরই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। এমনটিই জানিয়েছেন নির্মাতা আশিক। পরিচালক আশিকুর রহমান বলেন, অনেক দিনের পরিচয় সূচনার সঙ্গে। তবে কখনো কাজ করা হয়ে ওঠেনি। আমি ছবিটির চরিত্রের জন্য যেমনটা খুঁজছি, সূচনাও ঠিক তেমনি। ...

ইছামতি নদীর ভাঙ্গাভিটা এলাকায় বালু লুণ্ঠন

নিজেস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতি নদীর ভাঙ্গাভিটা এলাকায় প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বালু লুণ্ঠন করছে একটি প্রভাবশালী চক্র। এতে পার্শ্ববর্তী বসতবাড়ি ও শত শত একর আবাদী কৃষি জমি হুমকির মুখে পড়েছে। চক্রটির কাছে জিম্মি হয়ে পড়েছে ঐ এলাকার কৃষি জমির মালিকরা। আর প্রভাবশালীদের ভয়ে মুখ খোলার সাহস পর্যন্ত পাচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ...

কাগজ কুড়িয়ে লাখপতি

আন্তর্জাতিক ডেস্ক: জীবনে সফল হতে গেলে পরিশ্রমের বিকল্প কিছু নেই, এই মানুষটির কাহিনী যেন আগাগোড়াই সে বার্তা দেয়। ২০ বছর আগে দিল্লিতে জীবনের শুরুটা করেছিলেন এক কাগজকুড়ানি হিসাবে। আজ ১৬০টি পরিবারের অন্নদাতা তিনি। নাহ, ম্যাজিক নয়, সবটাই পরিশ্রমের ফল। দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সংবাদ অনুযায়ী, এই ব্যক্তির নাম জয়প্রকাশ চৌধুরি। দুই শতক আগেও দিল্লির রাস্তায় রাস্তায় ঘুরতেন তিনি। ময়লার ...

বেশির ভাগ শেয়ারের দরপতনে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২২৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, ...

অবশেষে লন্ডনের পথে ইলিয়াসপত্নী লুনা

নিজস্ব প্রতিবেদক: ফের বাধা দেওয়ার পর অবশেষে বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনা লন্ডনের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেছেন। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, কিছুক্ষণ আগে তাহসীনা রুশদী লুনার সঙ্গে তার মোবাইলে কথা হয়েছে। ...

জামালপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি, ৫৫ স্কুল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: পাহাড়ি ঢল ও টানা বর্ষণে জামালপুরে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। যমুনা, ব্রক্ষপুত্র, ঝিনাই, সুবর্ণখালি ও জিঞ্জিরামসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এসব নদীর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি যমুনার। ফুঁসে ওঠা যমুনার পানিতে নদীপাড়ের ৫টি উপজেলা ইসলামপুর দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ীর নতুন নতুন এলাকাসহ বিস্তৃর্ণ জনপদ বন্যাকবলিত হয়ে পড়ছে। এদিকে বিদ্যালয়ে পানি ঢুকে পড়ায় জেলার ৫৫টি ...

আজ থেকে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর হজ গমনেচ্ছুদের স্বাস্থ্যসনদ (হেলথ সার্টিফিকেট) প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম আজ বুধবার থেকে শুরু হচ্ছে।তাদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি দুই ধরনের (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) টিকা দেওয়া হবে। এ ছাড়া ১৬ জুলাই থেকে রাজধানীর আশকোনার হাজী ক্যাম্পে কেন্দ্রীয়ভাবে শুরু হবে এ কার্যক্রম। ধর্ম ও স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রত্যেক হজযাত্রীকে মেনিনজাইটিস ও ...