নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) একদলীয় নির্বাচনের মাধ্যমে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শনিবার দুপুরে এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। সহায়ক সরকারের অধীনে জতীয় নির্বাচনের দাবিতে আলোচনা সভাটির আয়োজন করে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটি। ব্যারিস্টার মওদুদ বলেন, ‘নির্বাচন কমিশনের দেওয়া ...
box
আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিকেলে সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা ও মামলার প্রতিবাদে এবং সাত দফা দাবি বাস্তবায়নে রাজধানীর নিউ মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টার পর তারা নিউ মার্কেট ক্রসিং ও নীলক্ষেতের সড়ক ও ঢাকা কলেজের সামনের রাস্তা অবরোধ করে বসে পড়েন। এতে আশপাশের সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের ...
রাজধানীতে কলেজছাত্রীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগ ছায়াবিথী এলাকার একটি বাসা থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ওই এলাকার এ-২৯ নম্বর বাসার ৫ম তলার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ওই ছাত্রীর নাম ইফফাত জাকিয়া ইপসা (১৭)। সে নরসিংদি জেলার মনোহরদি উপজেলার আকানগর গ্রামের আব্দুল কাইয়ুমের মেয়ে। বর্তমানে তারা ওই বাসার ভাড়াটিয়ে। ইফফাতের খালাত ...
কাতারে আলনূর সেন্টারের মাদক প্রতিরোধ কর্মশালা
নিজস্ব প্রতিবেদক: ধূমপান ও মাদকমুক্ত বাংলাদেশ কমিউনিটি গড়ার দৃঢ় প্রত্যয়ে কাতার আলনূর কালচারাল সেন্টারের সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় ধূমপান ও মাদক প্রতিরোধ কর্মশালা। গত ২১ জুলাই দোহার ফানার ইনস্টিটিউটে অর্থ সম্পাদক সালেহ নুরুন্নবীর উপস্থাপনায় ও সমাজকল্যাণ পরিচালক পেয়ার মুহাম্মদের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সমাজকল্যাণ সহকারী পরিচালক প্রকৌশলী জাহেদুল ইসলাম। ধূমপান ও মাদকের শারীরিক ও মানসিক ক্ষতিকর প্রভাব নিয়ে ...
রাতে দেরি করে খেয়ে বিপদ ডেকে আনবেন না
নিজস্ব প্রতিবেদক: দেরি করে ঘুমান বলে রাতের খাবারও দেরিতে খাচ্ছেন। কিন্তু এখানেই বড় ভুল করছেন। রাতে যত দেরি করে খাবেন, তত বিপদ। এতে বাড়বে স্ট্রোক, হার্ট অ্যাটাকের সম্ভাবনা। আক্রান্ত হতে পারেন স্থূলতা এবং ডায়াবেটিসের মতো রোগে। রাতের খাবারের আদর্শ সময় ১০টা। তাই রাতে ঘড়ির কাঁটা ১০টা ছোঁয়ার বেশি পরে খাবার খাচ্ছেন তো বিপদ ডেকে আনছেন। রাত ১০টার পর খাবার খেলে ...
আজ কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার সকালে আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বৃষ্টিপাতের ...
সেই বিচারকের কাছে সার্কিট হাউসের ভাড়া পাওনা ৯৩,৯৫০ টাকা
বরিশাল প্রতিনিধি: বরিশালের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আলী হোসাইনের বিরুদ্ধে বরিশালের জেলা সার্কিট হাউসে দীর্ঘ আট মাসের ৯৩ হাজার ৯৫০ টাকা ভাড়া পরিশোধ না করার অভিযোগ উঠেছে। আলী হোসাইন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ‘বিকৃতির’ অভিযোগে বরিশালের আগৈলঝাড়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমনের মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারের আদেশ দিয়ে আলোচিত হয়েছেন। মামলাটি তার আদালতে বিচারাধীন রয়েছে। গাজী ...
সিরাজগঞ্জে বাসচাপায় ইউপি চেয়ারম্যান নিহত
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে বাসের চাপায় আমিরুল ইসলাম গ্রহ(৫০) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিহত হয়েছেন। শনিবার সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম গ্রহ তাড়াশ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নওগা ইউপি’র চেয়ারম্যান ছিলেন। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান জানান, শনিবার সকাল ১০টায় মোটরসাইকেলযোগে তাড়াশ থেকে সিরাজগঞ্জে একটি কর্মশালায় যোগদানের জন্য ...
মালয়েশিয়ায় অনেক বাংলাদেশি খারাপ অবস্থায় আছে অভিযোগ আদিলুর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান অভিযোগ করেছেন যে মালয়েশিয়ায় বহুলোক খারাপ অবস্থায় রয়েছেন। তিনি বলেন, ‘মালয়েশিয়া বিমানবন্দরের একটি কক্ষে আমাকে আটক করে রাখা হয়েছিল। সেখানে ৬০ জনের বেশি লোক ছিলেন, যার অর্ধেকের বেশি বাংলাদেশি। যাদের অনেকে বেশ খারাপ অবস্থায় আছেন’। শনিবার রাজধানীর গুলশানে অধিকার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদিলুর রহমান খান এ কথা বলেন। মালয়েশিয়ায় ...
মোরাতা চেলসিতে যোগ দিচ্ছেন
স্পোর্টস ডেস্ক: আগেই জানা গিয়েছিল আলভারো মোরাতা রিয়াল মাদ্রিদ ছেড়ে চেলসিতে যোগ দিচ্ছেন। বাকি ছিল কেবল চুক্তির আনুষ্ঠানিকতা। কাল সেই আনুষ্ঠানিকতাও সারল দুই পক্ষ। ট্রান্সফার ফির ক্লাব রেকর্ড গড়ে চেলসিতে ৫ বছরের চুক্তিতে নাম লিখিয়েছেন এই স্প্যানিশ স্ট্রাইকার। চেলসি কাল ক্লাবের ওয়েবসাইটে মোরাতার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। অবশ্য ট্রান্সফার ফির বিষয়ে কিছু জানায়নি ক্লাবটি। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর