১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৫

box

৭২ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

নিজস্ব প্রতিবেদক: এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৫৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। অপরদিকে ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। এবার শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৩১৬টি কমেছে। গত বছরের তুলনায় শূন্য পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪৭টি বেড়েছে। গত বছর ২৫টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি ও ৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছিলো। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের পরিসংখ্যান থেকে ...

আ.লীগ সহায়ক সরকারের জন্য গাড়ি পুড়িয়েছিল: মোশাররফ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ৯৬ সালে আন্দোলনের নামে গাড়ি পুড়িয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। রোববার বেলা সাড়ে ১২ টার দিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, ৯৬ সালে আওয়ামী লীগ বলেছিল ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন ...

ত্রাণ না পাওয়ার অভিযোগ: প্রকাশ্যে কান ধরে মারধর করলেন আ’লীগ নেতা

সিলেট প্রতিনিধি: সিলেটে বন্যাদুর্গত এলাকার এক বাসিন্দা ত্রাণ পাননি এমন অভিযোগ করার পর লাঞ্ছিত হয়েছেন ক্ষমতাসীন দলের নেতার হাতে । মারধর করার পর তার কান টেনে ধরেন ওই আওয়ামী লীগ নেতা। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে ন্যক্কারজনক এ ঘটনা ঘটেছে । ত্রাণ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুধী সমাবেশের আয়োজন করেন।এ সমাবেশে তাকে প্রকাশ্যে ...

সাকিব খানকে অবাঞ্ছিতের আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়ক সাকিব খানকে বিএফডিসির ১৮টি সংগঠনের ‘অবাঞ্ছিত’ ঘোষণার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে আগামী ২৫ জুলাই থেকে তার শুটিংয়ে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবী। একই সঙ্গে এই অবাঞ্ছিতের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তথ্য সচিবসহ সংশ্লিষ্ট ১৮ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রোববার ...

সাকিবের হাত ধরে হুয়াওয়ের নতুন ফোন

নিজস্ব প্রতিবেদক: অলরাউন্ডার সাকিব আল হাসানের হাত ধরে আসছে হুয়াওয়ের নতুন ফোন। আজ রাজধানীর একটি হোটেলে সাকিব ফোনটির অুনষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। তবে ফোনটির মডেল কি তা এখনো জানায়নি হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড। ফোনটির সম্পর্কে জানতে চাইলে হুয়াওয়ে পক্ষ থেকে বলা হয়, এটা সবার জন্য চমক। অল্প কিছুক্ষণের মধ্যেই সবাই তা জানতে পারবেন। অনুষ্ঠানে সাকিব নতুন ফোন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করার ...

শিক্ষার মান বাড়াতে নজর দিন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পাস-ফেল নিয়ে না ভেবে শিক্ষার মান বাড়াতে নজর দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফল ঘোষণার পর এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন,শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং এই বয়সে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন সঠিক গাইডলাইন দেয়া। এসময় ছেলেমেয়েরা যেন মাদকাসক্তি ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ...

সড়ক ধসে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের চাঁনপুর ব্রিজের সংযোগ সড়কটি ধসে পড়েছে। এর ফলে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে চুনারুঘাট-মাধবপুর ভায়া সাতছড়ি রোডের যোগাযোগ ব্যবস্থা। এতে বর্তমান মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। সড়কটি ভেঙে যাওয়ার  ফলে একইসঙ্গে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে কয়েকটি চা বাগান ও বিজিবি ক্যাম্পের লোকজনের চলাচল। এ বিষয়ে জানতে চাইলে চুনারুঘাটের উপজেলা নির্বাহী অফিসার ...

খাতা ওজন করে নম্বর দেয়ার সুযোগ আর নেই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: এসএসসির ধারাবাহিকতায় এইচএসসিতেও পাসের হার কমার কারণ খাতা মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন-দাবি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘আগে সাধারণ কথায় প্রচলিত হয়ে গেছিল, খাতা ওজন করে নম্বর দেয়া হয়। এখন যে সুযোগটা আর নেই। এখন খাতা দেখেই নম্বর দিতে হয়।’ রবিবার প্রধানমন্ত্রীর হাতে তার কার্যালয়ে চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তুলে দিয়ে সাংবাদিকদেরকে এ কথা বলেন ...

ইসরায়েল আল আকসা থেকে মেটাল ডিটেক্টর সরাতে পারে

দৈনিক দেশজনতা ডেস্ক: ইসরায়েল জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণের প্রবেশপথে বসানো মেটাল ডিটেক্টরের বিকল্প খুঁজছে । দেশটির মেজর জেনারেল ইয়োভ মরদেশাই এমনটাই আভাস দিয়েছেন। বিবিসির খবরে জানা যায়, মেজর জেনারেল ইয়োভ মরদেশাই  নিরাপত্তা রক্ষায় মেটাল ডিটেক্টরের বিকল্প উপায় কী কী হতে পারে, সে প্রস্তাব দেওয়ার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান । এ মাসের শুরুতে জেরুজালেমের হারাম আল-শরিফ প্রাঙ্গণে পবিত্র স্থান আল-আকসা মসজিদের ...

হাওরের জেলেদের হাতে ৫ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক: ডাকাতি করে ফেরার পথে জামালগঞ্জের হাওরে মাছ ধরার সময় জেলেদের হাতে ৫ ডাকাত আটক হয়েছে। পরে এলাকাবাসী ও পুলিশ ডাকাতদেরকে আটক করে থানায় নিয়ে গেছে। ডাকাতদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্রসহ ডাকাতি করা মালামাল উদ্ধার করা হয়েছে। জানা গেছে, গত শুক্রবার রাতে পার্শ্ববর্তী ধরমপাশা উপজেলার এক গ্রামে ডাকাতি করে জামালগঞ্জের দিকে ফিরছিল ডাকাতদল। পথে জামালগঞ্জের হালির হাওরে ...