১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

box

বাগদাদিকে হত্যাচেষ্টা ভেস্তে দিয়েছিল নিউইয়র্ক টাইমস: ট্রাম্প

 আন্তর্জাতিক ডেস্ক: কথিত ইসলামিক স্টেট-আইএসের স্বঘোষিত খলিফা আবু বকর আল-বাগদাদিকে হত্যায় যুক্তরাষ্ট্রের একটি প্রচেষ্টা নিউইয়র্ক টাইমস ভেস্তে দিয়েছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পত্রিকাটির একটি প্রতিবেদন আইসিস প্রধান আবু বকর আল-বাগদাদিকে শেষ করে দেয়ার যুক্তরাষ্ট্রের একটি প্রচেষ্টা আটকে দিয়েছিল। শনিবার টুইটে ট্রাম্প লিখেন, ‘দুশ্চরিত্র নিউইয়র্ক টাইমস সবচেয়ে দাগী সন্ত্রাসী আল-বাগদাদিকে হত্যার যুক্তরাষ্ট্রের একটি প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে। ...

বান্দরবানে পাহাড়ধস, প্রাণহানির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের রুমা সড়কে পাহাড়ধসে কয়েকজন পথচারী মাটিচাপা পড়েছেন বলে জানা গেছে। এতে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবান-রুমা সড়কের বাইশ মাইল এলাকায় এই ঘটনা ঘটে। রুমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শরিফুল হক জানান, সকাল সাড়ে ১০টার সময় সড়কটির পাশের একটি পাহাড় ধসে পড়ে। এ সময় ওই সড়ক দিয়ে ছয়-সাতজন পথচারী হেঁটে যাচ্ছিলেন। ...

নওয়াজের পতনে ভাগ্য খুলবে ছোট ভাইয়ের

দৈনিক দেশজনতা ডেস্ক: দুর্নীতি ও অর্থপাচার মামলায় পাকিস্তান সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করলে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ভাগ্য খুলবে তারই ছোট ভাই শাহবাজ শরিফের। তিনি পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী।  বর্তমান প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পানামা পেপারস কেলেঙ্কারিতে যৌথ তদন্ত টিমের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে শুনানি চলছে। ওই প্রতিবেদনে অভিযোগের সত্যতা মিলেছে। এখন এ ব্যাপারে সুপ্রিম কোর্ট রায় দেবেন। ...

এবারো ফলে এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক: পাবলিক পরীক্ষায় মেয়েদের ক্রমাগত ভালো করার রীতি এবারও অব্যাহত রয়েছে। চলতি বছর এইচএসসি পরীক্ষাতেও ছেলেদের তুলনায় মেয়েরা বেশি ভালো করেছে। চলতি বছর মেয়েদের পাসের হার প্রায় তিন শতাংশ বেশি। একে নারী শিক্ষা বিস্তারে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার ফল হিসেবে দেখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারপ্রধানের হাতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তুলে দিয়ে এ কথা ...

সৌদি তেল শোধনাগারে ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

দৈনিক দেশজনতা ডেস্ক: ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা সৌদি আরবের একটি তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের অব্যাহত আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে। সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় ইয়াবাবু প্রদেশের তেল শোধনাগারে এ হামলা চালানো হয়। হামলায় ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বোরকান বা আগ্নেয়গিরি-২ ব্যবহার করা হয়েছে। স্কাড শ্রেণির এ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির কোনো ...

ভারতীয় সেনাদের গুলিতে কাশ্মীরে স্বাধীনতাকামী যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত অধিকৃত কাশ্মীর সীমান্তে সেনাদের গুলিতে এক স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়েছেন। ঘটনার পরপরই সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো এলাকা কঠোর নজরদারিতে রাখা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানায়, উত্তর কাশ্মীরের কুপাওয়ারা জেলার মাচিল সেক্টরের লাইন অব কন্ট্রোলে (লক) রোববার সকালে অনুপ্রবেশের চেষ্টা চালায় স্বাধীনতাকামী যোদ্ধারা। এসময় ভারতীয় সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এসময় এক স্বাধীনতাকামী যোদ্ধা ঘটনাস্থলেই নিহত ...

আমি শুধু আমার দৃষ্টিশক্তি ফেরত চাই

নিজস্ব প্রতিবেদক: কী দোষ ছিল আমার? সেশনজটের অভিশাপ থেকে বাঁচতে সহপাঠীদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়েছিলাম। ওরা আমার চোখটাই নষ্ট করে দিল! আমি আর কিছুই চাই না, শুধু আমার দৃষ্টিশক্তি ফেরত চাই। কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন তিতুমীর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সিদ্দিকুর রহমান। গত বৃহস্পতিবার শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওইদিন পুলিশ খুব কাছ ...

প্রথম হজ ফ্লাইট কাল

নিজস্ব প্রতিবেদক: সরকারিভাবে শেষ হয়েছে প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের সার্বিক প্রস্তুতির কাজ । আগামীকাল সোমবার সরকারি ব্যবস্থাপনাধীন সকাল ৭টা ৫৫মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে (বিজি ১০১১) ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। এদিকে, গত ২২ জুলাই শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আশকোনার হজ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে গত ২১ জুলাই শুক্রবার হজ ক্যাম্প পরিদর্শনে এসে ধর্মমন্ত্রী অধ্যক্ষ ...

জিমে আঘাত পেয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: জিম করতে গিয়ে পিঠে ব্যথা পেয়েছেন জাতীয় দলের নিয়মিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। আর সেই ব্যথায় তাকে রোববার দুপুরের আগে নিতে হয়েছে হাসপাতালে। খুব গুরুতর কিছু নয় হয়তো। এমনটাই ভাবছেন সংশ্লিষ্টরা। কিন্তু আসলে এই চোটের স্বরূপটা জানতে হয়তো বিকেল বা সন্ধা পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্ক্যান করা হয়েছে। রিপোর্ট মিলবে এদিনই। আশা করা যাচ্ছে এমনটা। জাতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া ও ...

মালিবাগে ডাস্টবিনে মৃত নবজাতক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগে একটি ময়লার স্তূপ থেকে একদিন বয়সী নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত দেড়টার দিকে রামপুরা থানার টহল পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে। রামপুরা থানার উপপরিদর্শক আতাউর জানান, রাতে ডিউটি করার সময় মালিবাগ সুপার মার্কেটের পাশের ডাস্টবিন থেকে মৃত ছেলে বাচ্চা উদ্ধার করা হয়। কাপড়ে মোড়ানো মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কে ...