১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৩২

box

তিন লাক্স সুন্দরী একসঙ্গে

বিনোদন ডেস্ক: তিন সময়ে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের মুকুট মাথায় পরেছেন তিনজন। লাক্সের বিজ্ঞাপনে আলাদা করে মডেলও হয়েছেন তাঁরা। কিন্তু একসঙ্গে কাজ করেননি কখনো। না নাটকে, না বিজ্ঞাপনে। এবার লাক্সের একটি বিজ্ঞাপনে এক ফ্রেমে বন্দী হবেন জাকিয়া বারী মম, বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন চৌধুরী। বিজ্ঞাপনটি তৈরি করবেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। পরিচালক বলেন, ১৬, ১৭ ও ১৮ সেপ্টেম্বর তিন দিন ...

আজ রাম রহিমের বিরুদ্ধে হত্যা মামলার শুনানি

আন্তর্জাতিক ডেস্ক: আজ দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের বিরুদ্ধে জোড়া খুনের মামলার শুনানি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, রাম রহিম তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির কাছে পাঠানো এক সাধ্বীর চিঠি প্রকাশের কারণে দেশ সেবক পত্রিকার সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি ও হরিয়ানায় সিরসার সাবেক ডেরা ব্যবস্থাপক রণজিৎ সিংকে হত্যা মামলায় অভিযুক্ত। ...

যেকোনো মূল্যে পারমাণবিক লক্ষ্য পূরণ করবেন কিম

আন্তর্জাতিক ডেস্ক: যেকোনো মূল্যে উত্তর কোরিয়ার পারমাণবিক লক্ষ্য পূরণ করবেন দেশটির নেতা কিম জং-উন। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে বিবিসি জানায়, পারমাণবিক লক্ষ্য পূরণে নিজের প্রতিশ্রুতির কথা তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন। কিম জং-উনের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক শক্তির ‘ভারসাম্য’ প্রতিষ্ঠা করা। পারমাণবিক অস্ত্র ব্যবহার করে জাপানকে ডুবিয়ে দেওয়ার হুমকি দেওয়ার পরদিন উত্তর কোরিয়া গতকাল ...

‘রোহিঙ্গা শহর’ এখন টেকনাফ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার থেকে সাগরের সৈকত ঘেঁষে টেকনাফ পর্যন্ত নির্মিত হয়েছে ‘মেরিন ড্রাইভ’। এই সড়কের পাশে ঝাউবনের ছায়ায় ছায়ায় ত্রিপল ও প্লাস্টিক শিট দিয়ে একটি-দুটি করে ঝুপড়িঘর তৈরি শুরু করেছে রোহিঙ্গারা। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত কক্সবাজারের টেকনাফ শহর এবং তার পার্শ্ববর্তী উখিয়া এখন এক অর্থে রোহিঙ্গা শহরে পরিণত হয়েছে। শত শত রোহিঙ্গা অপেক্ষা করছে পথের পাশে। পর্যটকদের গাড়ির গতি একটু ...

লক্ষ্মীপুরে হাত-পা ও মুখ বাঁধা নারী উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রিক্তা বেগম (৩৮) নামে এক বিধবাকে উদ্ধার করেছে পুলিশ। লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের নতুন মহিলা কলেজ সংলগ্ন রাস্তার পাশ থেকে শনিবার ভোরে তাকে উদ্ধার করা হয়। রিক্তা বেগম কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের মৃত হারুনুর রশিদের স্ত্রী। লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম জানান, ভোরে টহল দেওয়ার সময় রাস্তার পাশে হাত-পা ও ...

ফেসবুক লগ আউট করলেও ট্র্যাক করে অন্য কেউ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফেসবুক ব্যবহার করেন না এমন কাউকে বোধহয় আজকাল পাওয়া মুশকিল৷ দিনরাত ফ্রেন্ড রিকোয়েস্ট, লাইকের ভিড় বা কখনো ভালো ভালো কমেন্টের ঝলক সব কিছুই থাকে ফেসবুক ওয়ালে। সেই ফেসবুকের জন্মদাতা কে বা কবে এই সামাজিক মাধ্যম বানানো হয়েছিল এই সকল বিষয় প্রায় সবাই জানেন ৷ কিন্তু এছাড়াও ফেসবুকের অন্দরমহলে রয়েছে বেশ কিছু মজার কাহিনী। তার মধ্যে ...

১০ দিনে অর্ধ কোটি ছাড়িয়ে ‘বড় ছেলে’

বিনোদন ডেস্ক: ঈদুল আজহার টেলিফিল্ম ‘বড় ছেলে’র সাফল্য অব্যাহত রয়েছে। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবে দেখা হয়েছে ৫১ লাখের বেশিবার। আর এ মাইলফলক অর্জন করল মাত্র ১০ দিনে। এমনটা বাংলা কোনো ভিডিও’র ক্ষেত্রে আগে দেখা যায়নি। মিজানুর রহমান আরিয়ানের কাহিনী ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘বড় ছেলে’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন। ইউটিউবে অর্ধ কোটি ভিউ প্রসঙ্গে শুক্রবার রাতে নির্মাতা ...

বাংলাদেশের মেয়েরা অস্ট্রেলিয়াকে হারাতে চায়

স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচেই জালে ঢুকেছে ১২ গোল। তাতে কি? প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জালেও যে ঢুকেছে সমান ১২ গোলই। গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে তাই অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশের মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে সানজিদা-কৃষ্ণরা। থাইল্যান্ডের চোনবুরির ইনিস্টিটিউট অব ফিজিক্যাল এডুকেশন ক্যাম্পাস স্টেডিয়ামে রোববার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচের আগে দুদলকে এক পাল্লায় রাখছে ...

সিন্ডিকেটের বেড়াজালে দিনাজপুরে অস্থির চালের বাজার

দিনাজপুর প্রতিনিধি: ভারতসহ বিভিন্ন দেশে থেকে আমদানি ও পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও ধানের জেলা খ্যাত দিনাজপুরসহ এই অঞ্চলে বেড়েই চলেছে চালের দাম। বাজারে অব্যাহতভাবে চালের দাম বাড়ার ব্যাপারে মিল মালিকদের কারসাজি ও সিন্ডিকেটকেই খুচরা ব্যবসায়ীরা দায়ী করছেন। আর মিল মালিকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে চালের দাম বৃদ্ধি ও আমদানি নির্ভরতা বেড়ে যাওয়ায় চালের দাম বেড়েছে। তবে  মিল মালিকরা ইচ্ছামতো দাম বাড়িয়ে ...

সেরা ‘বাংলাবিদ’ ঢাকার নুসরাত সায়েম

নিজস্ব প্রতিবেদক: জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘বাংলাবিদ ২০১৭’-এর মহোৎসব। সেরা বাংলাবিদ নির্বাচিত হয়েছেন ঢাকার নুসরাত সায়েম। দ্বিতীয় সিরাজুল আর যৌথভাবে তৃতীয় হয়েছেন রাইসা ও তূর্য। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ফরিদুর রেজা সাগর ও আলী ইস্পাহানিসহ অন্যান্য অতিথিরা। শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহোৎসব শুরু হয়ে শেষ হয় রাত ১০টায়। ...