১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৩৪

box

কক্সবাজারে মিয়ানমারের দুই সাংবাদিক আটক

নিজস্ব প্রতিবেদক: টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে রোহিঙ্গাদের বিষয়ে সংবাদ সংগ্রহ করার অভিযোগে মিয়ানমারের দুই সাংবাদিককে আটক করেছে পুলিশ। গত সপ্তাহে কক্সবাজার থেকে তাদের আটক করা হলেও তা প্রকাশ্যে আসেননি। শুক্রবার কক্সবাজার সদর মডেল থানার ওসির বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এবিসি নিউজ জানায়, অভিবাসন নীতি লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন ফটোসাংবাদিক মিনজাইয়ার ও তার সহকারী হকুন লাট। তারা ...

ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না

কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমার থেকে পালিয়ে আসা অভুক্ত রোহিঙ্গাদের মানবিক সাহায্যার্থে নিয়ে আসা ত্রাণ সামগ্রী বিতরণে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। কেউ একাধিকবার পাচ্ছে আর কেউ একবারও পাচ্ছে না। সড়কের উপর গাড়ি থামিয়ে ত্রাণ বিতরণ করার কারনে হাজার হাজার রোহিঙ্গা দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। এর ফলে ঘটছে দুর্ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার পর্যন্ত গাড়ি চাপা পড়ে বালুখালী পান বাজার এলাকায় ২ শিশু ও ...

সুন্দরবনে কোস্ট গার্ড-ডাকাত গুলি বিনিময়, আটক ১

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনের কালাবগী খাল এলাকায় মংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের সাথে ডাকাতদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পরে নজরুল ইসলাম (৩৫) নামে এক ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। তিনি খুলনা জেলার কয়রা থানার মো. ইবাদুল সরদারের ছেলে। কোস্ট গার্ডের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো ...

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের খোঁজ চলছে

বিনোদন ডেস্ক: আড়াই হাজার প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খোঁজার প্রক্রিয়া। তার মধ্য থেকে বিভিন্ন পর্যায়ে বাছাই শেষে চলতি সপ্তাহে টিকে আছেন ২২ জন প্রতিযোগী। ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে বসবে ৬৭তম ‘মিস ওয়ার্ল্ড’-এর আসর। এ উদ্দেশ্যে খোঁজ চলছে বাংলাদেশের সুন্দরীর। ট্যালেন্ট রাউন্ড, করপোরেট রাউন্ড, ফটোশুট রাউন্ড— পর্যায়ক্রমে বিভিন্ন পর্ব শেষে গ্রান্ড ফিনালে রাউন্ড হবে ২৯ সেপ্টেম্বর। সেদিনই ...

সাকিবের জায়গায় দুজনকে খেলাতে হয়: মুশফিক

নিজস্ব প্রতিবেদক: টেস্ট থেকে সাময়িক বিশ্রামে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে নেই সাকিব আল হাসান। বিশ্বের এক নম্বর অল রাউন্ডারকে না পাওয়া অধিনায়ক হিসেবেও যে কাউকেই অস্তস্তি দিবে। সাকিবের অনুপস্থিতিতে অসুবিধার কথা লুকালেন না টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীমও। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে অনুমিভাবে সাকিবের না থাকা নিয়ে প্রশ্ন এল। রাখঢাক না রেখেই জবাব দিলেন মুশফিক, ‘ওর ...

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে আজ শনিবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, তিনি দুপুর ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়বেন। কাল রোববার সকালে ইত্তিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে আবুধাবি ছেড়ে যাবেন। বিকালে তার যুক্তরাষ্ট্র পৌঁছানোর কথা রয়েছে। সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও জাতিসংঘে বাংলাদেশের ...

বাগেরহাটে ট্রাক-বাসের সংঘর্ষে, নিহত ৩

বাগেরহাট প্রতিনিধি: শনিবার ভোরে মাওয়া মহাসড়কের ফকিরহাটের ফলতিতা মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই বাসযাত্রী। তাদের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলায় বলে জানায় পুলিশ। এ ব্যাপারে ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় দে জানান, ওই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে বনফুল পরিবহনের যাত্রীবাহী ওই বাসটি সজোরে ধাক্কা দেয় । এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসের ...

নড়াইলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৯

নড়াইল প্রতিনিধি: নড়াইলে পুলিশ আভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে। জেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার সকাল থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, নড়াইল সদর থানা থেকে জুয়া খেলার সরঞ্জামসহ পাঁচ জুয়াড়ি, ছয় মাসের সাজাপ্রাপ্ত এক আসামি ও দুই মাদক ব্যবসায়ীসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া লোহাগড়ায় এক মাদক ব্যবসায়ীসহ সাতজন, ...

রোহিঙ্গা ইস্যুতে সরকার জাতিকে বিভক্ত করেছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য গড়ার পরিবর্তে সরকার জাতিকে বিভক্ত করছে। তিনি শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।ফখরুল বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের পরিবর্তে সরকার জাতিকে ভিক্ত করছে। দৈনিকদেশজনতা/ আই সি

আড়াই কোটি মানুষ অপুষ্টিতে ভুগছে

স্বাস্থ্য ডেস্ক: বাংলাদেশে এখন প্রায় আড়াই কোটি মানুষ অপুষ্টিতে ভুগছে। গত ১০ বছরে অপুষ্টিজনিত সমস্যায় ভোগা মানুষের সংখ্যা বেড়েছে ৭ লাখ। দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে স্থূলতার প্রবণতা দেখা গেছে। তবে দেশে শিশু ও নারীর পুষ্টি পরিস্থিতির উন্নতি হয়েছে।  গতকাল শুক্রবার প্রকাশিত ‘বিশ্বে খাদ্যনিরাপত্তা ও পুষ্টি পরিস্থিতি ২০১৭’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের পুষ্টি পরিস্থিতির এই তথ্য দেওয়া হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ...