টাঙ্গাইল প্রতিনিধি: মিয়ানমারে মুসলমান রোহিঙ্গাদের উপর অমানুষিক নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাকশিস) টাঙ্গাইল জেলা শাখা। শহরের শহীদ মিনারের সামনের রাস্তায় বৃহস্পতিবার দুপুরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বাকশিসের আহবায়ক আজাহার আলী মিয়া, শিক্ষক নেতা এসএম আওয়াল, শহীদুল ইসলাম, সমরেশ চন্দ্র পাল, জাহাঙ্গীর হোসেন, আব্দুল হালিম তালুকদার, পদ্মা ...
box
নাটোরে চালের দাম কমতে শুরু করেছে
নাটোর প্রতিনিধি: নাটোরে কমতে শুরু করেছে চালের দাম। তবে দাম কমার সাথে সাথে বাজারে ক্রেতার সংখ্যা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সকালে শহরের কানাইখালী চাল বাজার, স্টেশন বাজার, মাদ্রাসা বাজার ও নিচা বাজার চাল মার্কেটসহ বিভিন্ন বাজার ঘুরে এমনটাই দেখা গেছে। কোরবানির ঈদের পর হঠাৎ করেই বাড়তে শুরু করেছে মোটা-চিকনসহ সব ধরনের চালের দাম। এসব চালের দাম বৃদ্ধি পেয়েছিল প্রতি কেজিতে ...
‘মামলার ভয়ে’ স্ত্রীকে ঘরে তুললেন ক্রিকেটার শহীদ
নিজস্ব প্রতিবেদক: মামলার ভয়ে স্ত্রী ফারজানা আক্তার ও দুই সন্তানকে ঘরে তুলে নিলেন ক্রিকেটার শহীদ। গত মঙ্গলবার শহীদের বাবা ও কয়েকজন মুরব্বি মুন্সীগঞ্জে (শহীদের শ্বশুর বাড়ি) এসে তাদের নিয়ে যান। প্রায় তিন মাস পর স্বামীর ঘরে ফিরে গেলেন ফারজানা আক্তার। গত জুনে নির্যাতন করে দুই সন্তানসহ স্ত্রীকে বাড়ি (নারায়ণগঞ্জ) থেকে বের করে দেন পেসার শহীদ। এরপর তিনি আশ্রয় নেন মুন্সীগঞ্জে বাবার ...
পুঁজিবাজারে লেনদেনে মন্দা অব্যাহত
নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের অব্যাহত বিক্রয় চাপে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন মন্দায় ভুগেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এরই ধারাবাহিকতায় ১২ কার্যদিবস পর ডিএসই’র লেনদেন হাজার কোটির নিচে নেমে এসেছে। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনে মন্দা থাকলেও দিনশেষে বেড়েছে সূচক। এসময় সিএসইতে লেনদেন হওয়া ১৫৬টি কোম্পানি ও ফান্ডের দর কমেছে। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য ...
ট্রাম্প স্বাভাবিক বিচারবুদ্ধিসম্পন্ন নন : ইরানের প্রধান বিচারপতি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ আমোলি লারিজানি বলেছেন, মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাকৃতিক বিচারবুদ্ধিসম্পন্ন নন এবং জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে তিনি যে বক্তব্য দিয়েছেন তা ভিত্তিহীন ও অযৌক্তিক। জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে দেয়া ট্রাম্পের ইরানবিরোধী বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল বুধবার একটি বৈঠকে আমোলি এ মন্তব্য করে বলেন, “আমেরিকা বিশ্বে বড় বড় অপরাধ সংঘটিত করেছে। ভিয়েতনাম, ইরাক এবং আফগানিস্তানে দেশটির ভয়াবহ ...
একই পরিবারের ১৪ জনই মোবাইল চোর!
আন্তর্জাতিক ডেস্ক: বেশ কিছু দিন ধরেই মিলছিল ভারতের বিভিন্ন মেট্রো স্টেশন থেকে মোবাইল চুরির খবর। এক এক দিন তো আবার ২০-২৫টা করে অভিযোগ। এত অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। শুরু হয় তদন্ত। সোমবার পুলিশের জালে ধরা পড়ে একজন। তাকে জেরা করে যে তথ্য মিলেছে, তাতে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। ১৪ জনের একটি দল বেশ কিছু দিন ধরেই অপারেশন চালাচ্ছিল ...
তত্ত্বাবধায়ক সরকার ও সেনা পুনর্বহাল চায় জমিয়তে ইসলাম
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার পুর্নবহাল ও সেনাবাহিনী মোতায়েনসহ ১১ দফা দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। অাগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে মতবিনিময় সভায় বৃহস্পতিবার সকালে দলটি এসব দাবি জানায়। দলের মহাসচিব মাওলানা নূর হোছাইন কাসেমী নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে দলের মহাসচিব ...
বাড়ছে কারখানা, কমছে প্রবৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক: রানা প্লাজা ধসে হাজারের বেশি শ্রমিক নিহতের ঘটনায় বাংলাদেশের তৈরি পোশাকশিল্প ব্যাপকভাবে সমালোচিত হয়। পোশাক রপ্তানি সাময়িকভাবে কমে যায়। কর্মপরিবেশ উন্নয়নে উদ্যোক্তাদের কোটি কোটি টাকা খরচ করতে হচ্ছে। এ ধরনের নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মধ্যেও দেশে তৈরি পোশাক কারখানার সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। বছরে গড়ে দেড় শতাধিক কারখানা উৎপাদনে আসছে। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, ২০১৩ সালের ...
কাশ্মিরে মন্ত্রীর গাড়িবহরে গ্রেনেড হামলা: নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে কাশ্মিরের গণপূর্তমন্ত্রীর গাড়িবহরে গ্রেনেড হামলায় কমপক্ষে ৩ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মন্ত্রীর গাড়িচালকসহ ১২ জন নিরাপত্তাকর্মী। কাশ্মিরের শ্রীনগরের ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, জম্মু ও কাশ্মিরের শ্রীনগরের প্রায় ২৫ মাইল দক্ষিণে ত্রালের একটি ব্যস্ত বাস স্ট্যান্ডের নিকটবর্তী দুটি গ্রেনেড ছুড়ে মারে সন্ত্রাসীরা। যেখানে ...
র্যাম্প মডেল থেকে জেএমবির কমান্ডার
নিজস্ব প্রতিবেদক: র্যাম্প মডেল হওয়ার ইচ্ছা ছিল ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিব্রিলের। এ লক্ষ্যে বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশও নেন তিনি। তবে ২০১৫ সালে সারোয়ার-তামিম গ্রুপের সংস্পর্শে পাল্টে যায় তার জীবন। র্যাম্প মডেল থেকে হয়ে ওঠেন জেএমবির ‘ব্রিগেড আদ-দার-ই কুতনি’র কমান্ডার। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কারওয়ানবাজারস্থ র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তুহিন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর